somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গেরিলা যুদ্ধ সম্পর্কে নতুন জেনারেশনের ধারণা পরিস্কার নয়

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ২৫ শে আগস্ট, আরাকানে ARSA ( আরাকান রোহিংগা সালভেশান আর্মি) গেরিলারা অপারেশান চালানোর ফলে, গত সপ্তাহ থেকে রোহিংগা রিফিউজী বাংলাদেশে আসছে; বার্মা সরকার এই গেরিলাদের ইতিমধ্যে জংগী হিসেবে ঘোষনা দিয়েছে। ARSA'এর পুরাতন নাম হচ্ছে, হারাকাহ আল ইয়াকিন; এদের অধীনে ৫০০ মত গেরিলা আছে বলে মনে হচ্ছে; এবং এরা গত ৬ মাসে রোহিংগা পরিবারগুলোর থেকে নতুন সদস্য নেয়ার চেস্টা করেছে; নেতার নাম আতা উল্লাহ, তিনি কারাচীতে বড় হয়েছিলেন; মনে হয়, পাকিস্তান ও কিছু আরবীদের সমর্থন আছে উনার পেছনে। এই গেরিলা আক্রমণে রোহিংগারা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩০০০ ঘরবাড়ী পোড়ায়ে দিয়েছে, ৫ শতের বেশী মানুষ প্রাণ হারায়েছে বার্মার সেনাবাহিনীর হাতে।

এই গেরিলা আক্রমণ সম্পর্কে বাংলাদেশের নতুন জেনারেশনের অনেকেই বেশ উৎসাহ দেখায়েছেন; ব্লগেই কয়েকজন লিখেছেন, "ইদুরের মত না মরে, সিংহের মত মরাই শ্রেয়, মরার সময় কয়েকজনকে সাথে নিয়ে মরাই ভালো"; অতীতের কোন গেরিলা যুদ্ধ সিংহের মতো মরার জন্য হয়নি; গেরিলা যুদ্ধ হয়েছে কোন এলাকাকে মুক্ত করার জন্য; বাংলাদেশের গেরিলা যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে পাকিস্তানী মুক্ত করার জন্য।

১৯৭১ সালের বাংগালী মুক্তিযোদ্ধাদের মাঝে, প্রায় ১ লাখ ছিলেন গেরিলা যোদ্ধা; তাঁদের ৭ হাজারকে দেশের জন্য প্রাণ দিতে হয়েছে; আজ হয়তো ৪৫ হাজার জীবিত আছেন। তাঁদের যুদ্ধ, তাদের জীবন সম্পর্কে নতুন জেনারেশন খুব একটা জানেনি; কারণ, তাঁদের নিয়ে বিশদভাবে কিছু লেখা হয়নি; বেশী লেখা হয়েছে বরং অযোদ্ধাদের নিয়ে।

গেরিলাযুদ্ধের প্রথম শর্ত হচ্ছে, সাধারণ মানুষের সমর্থন: গেরিলাদের হাতে খুবই হালকা অস্ত্র থাকে(যাতে শত্রু দেখতে না পায়), অপারেশনের পর তাদেরকে পালিয়ে যেতে হয়; তাদের থাকা, খাবার, এবং পালিয়ে যাওয়া ইত্যাদির জন্যও মানুষের সমর্থন দরকার। তাদেরকে কঠিন মিলিটারী নিয়ম মেনে চলতে হয়; কারণ, তারা সংখ্যায় খুবই কম হয়েও শত্রু এলাকায় অপারেশন করতে হয়; এবং তাদের বিপক্ষ সব সময় হয়, কোন দেশের মিলিটারী। গেরিলাদের পক্ষে বিশাল প্রচারণার দরকার হয়।

১৯৭১ সালে, প্রায় শতকরা ৯০ ভাগ মানুষের সাপোর্ট থাকা শর্তেও, পাকী বাহিনীর দখলকৃত এলাকায় গেরিলা যুদ্ধে আমার ৫ বন্ধু প্রাণ দিয়েছেন। শত্রুর দখল-করা এলাকায় যুদ্ধ করতে হয় বলে, গেরিলাদের বহু রকমের সমস্যার সমাধান করতে হয় পরিস্হিতির উপর নির্ভর করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, সাড়ে ৭ কোটীর মাঝে ১ লাখ গেরিলা কিন্তু যথেস্ট ছিলো না, আরো গেরিলার দরকার ছিলো।

বর্তমানে আরাকানে মাত্র ৮ লাখ রোহিংগা আছে, এবং তারা খুবই সীমিত এলাকায় অনেকটা রিফিউজী ক্যাম্পের মত গাদাগাদি করে আছেন; এখানে পালানোর যায়গা নেই; আবার সাধারণ মগেরা রোহিংগাদের জন্য মিলিটারী থেকেও ভয়ানক, এবং এদের হাতে অস্ত্র দেবে বার্মা। স্হান, জনসংখ্যা ও জন সমর্থনের দিক দিয়ে আরাকান রোহিংগা গেরিলাদের জন্য অনুকুলে নয়।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬
৪১টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×