
ব্লগে আগেও দেখেছি, এখনো কিছু পোস্ট আসছে, যেগুলোতে বলা হচ্ছে যে, সীমান্ত দিয়ে প্রবেশের সময় রোহিংগাদের থেকে স্বর্ণ, টাকা-পয়সা, বা মুল্যবান দ্রব্যবাদি কেড়ে নিচ্ছে এক শ্রেণীর লোকজন; এগুলো কি সত্য? কোন ব্লগার কি জানেন, আসলে এগুলো ঘটছে, নাকি উর্বর মস্তিস্কের সাহিত্য?
ব্লগের পোস্টে পড়লাম, ইতিমধ্যে কিছু রোহিংগা তরুণীকে নাকি ধর্ষণও করা হয়েছে? আসলে, এগুলো আদৌ কি সম্ভব? যেসব পথ দিয়ে রিফিউজীরা প্রবেশ করছে, সেখানে বিজিবি আছে, আছে স্হানীয় রোহিংগারা; তা'ছাড়া বেশীর ভাগ তরুণী পরিবার বা জানাশোনা মানুষের সাথে আসছে; তা'হলে কিভাবে এসব সম্ভব হচ্ছে? যেসব লোকজন রাস্তাঘাটে গন্ডগোল ইত্যাদি করে, অনেকের স্বাস্হ্য মাস্হ্য এত খারাপ থাকে যে, দেখলে মনে হয়, তারা নিজের বউ'এর সাথে জিং জিং খেলার মত অবস্হায়ও নেই! তা'হলে কারা এসব কাজ করছে?
রোহিংগাদের সাথে আনা গরু-ছাগল নাকি নিলাম করে দেয়া হচ্ছে, কম পয়সায় লোকজন নিয়ে নিচ্ছে? এগুলো সম্পর্কে কারো কিছু জানা থাকলে জানাবেন। এখনকার বিজিবি সম্পর্কে আমার কোন ধারণা নেই; বর্ডার পাহারাদারদের সাথে ১৯৭১ সালে আমি অনেক মাস ছিলাম, উনারা ছিলেন ইস্পাতের মত শক্ত ও হীরকের মতো স্বচ্ছ; এখন কি তারা রিফিউজিদের গরু ছাগল নিচ্ছে, নাকি উল্টাপাল্টা পোস্ট দিচ্ছেন কিছু ব্লগার? আমাদের ীছু ব্লগার আছেন, যাদের পোস্টে ম্যাঁও প্যাঁও ব্যতিত তেমন কিছু থাকে না।
এখন বাংগালীদের বিপক্ষে হাজারো রকমের অপবাদ আছে; এবং সঠিক যে, '৭১ এর জেনারেশন থেকে এখনকার বাংগালীরা অনেক দিক থেকে বিশাল সমস্যায় আছেন; তারপরও আমার বিশ্বাস হচ্ছে না যে, কোন বাংগালী মানুষ রোহিংগা রিফিউজিদের মালামাল ধরবে, ওদের মেয়েদের গায়ে হাত দেবে! আমি আসলে বুঝতে চাচ্ছি, এগুলো কি আসলে ঘটছে, নাকি কিছু ব্লগার নিজেদের ক্ষীণ ভাবনার সাহিত্য রচনা করছেন?
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




