somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের রোহিংগা পলিসি, প্ল্যান, প্রোগ্রাম মানুষকে জানানোর সময় হয়েছে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামী কয়েক সপ্তাহের মাঝে বার্মা সরকার বাংলাদেশকে "রোহিংগাদের গেরিলা" ঘাঁটি বলে অপবাদ দেবে; তখন সরকার ও মানুষের মাঝে যদি ঐক্য না থাকে, জাতি বিশাল সমস্যায় পড়বে। রোহিংগা গেরিলারা বা তাদের সমর্থনে কেহ যদি বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে, বাংলাদেশের কপাল পুড়বে; বিশ্ব কোনভাবেই নতুন কোন মুসলিম গেরিলা বাহিনীকে মেনে নেয়ার মতো অবস্হানে নেই!

রোহিংগাদের বাংলাদেশে প্রবেশ ও অবস্হানের ব্যাপারে সরকার ও জাতি একমত নন; আবার সাধারণ মানুষও বিভক্ত। বাংগালীরা উপার্জনের জন্য অন্যায়ভাবে ভুমধ্যসাগর পাড়ি দিচ্ছে, অন্যদিকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকছে রোহিংগারা, বিরাট পার্থক্য; বাংগালীরা নৌকায় ভাসতে ভাসতে গ্রীস, কিংবা ইতালীতে পৌছার পর, পুলিশের হাতে ধরা পড়ার পরও শেষমেষ থাকতে পাচ্ছেন; সেখানে রোহিংগারা প্রাণ বাঁচাতে এসে কেন বাংলাদেশে প্রবেশ করতে পারছে না, এটা অনেকের প্রশ্ন?

রোহিংগাদের বেলায়, বাংলাদেশ সরকারের পলিসি ও পদক্ষেপ সাধারণ মানুষের কাছে মোটেই পরিস্কার নয়।

রোহিংগাদের কারণে জাতির খরচ, আয়, সমস্যা, পদক্ষেপ কিছুই সরকার পরিস্কার করেনি দেশের মানুষের কাছে! জাতি সংঘ বলেছে যে, রোহিংগাদের আসতে দিতে, নিশ্চয়ই জাতি সংঘ খরচ বহন করবে; যেই ৪/৫ লাখ বাংলাদেশে আগের থেকে আছে, তাদের জন্য সরকার জাতি সংঘ ও অন্যদেশ থেকে কি সাহায্য পেয়েছেন, জাতির নিজের কত খরচ হয়েছে, সবই জাতিকে জানালে, জাতি অবস্হা বুঝতে পারতেন; সরকার সবকিছু নিয়ে চুপ করে থাকে; এসব ব্যাপারে চুপ করে থাকা বুদ্ধিমানের কাজ নয়, অদক্ষতার প্রমাণ।

সরকারের উচিত মানুষের সাথে এই ব্যাপারে মত বিনিময় করা, পার্লামেন্টে স্পেশাল সেশন ডেকে আলোচনা করা; রোহিংগাদের ব্যাপারে জাতিকে পরিস্কার ধারনা দিলে মানুষ ও সরকারের মাঝে দুরত্ব কমে আসতো।

বাংলাদেশ এক সময় বিদেশী সাহায্যের উপর অনেকভাবে নির্ভরশীল ছিলো; বর্তমানে রোহোংগা নারী ও বাচ্চাদের প্রবেশে বাধা দিলে, বিশ্ব হতবাক হবে; মনে হয়, ২০১৫ সালে একবার, বিশ্ব এ ব্যাপারে বাংলাদেশকে দোষারোপ করেছে।

ইউরোপ যদি বিশ্বাস করে যে, রোহিংগারা, বা তাদের সমর্থনে অন্য কোন গোষ্ঠী বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, বাংগালী জাতির ব্যবসা বাণিজ্য নিয়ে ভয়ানক সমস্যা হতে পারে। মানুষ ও সরকার যদি এই ব্যাপারে এক না হয়, অনেকেই হয়তো গেরিলাদের পক্ষে যাবে; যাতে সেই অবস্হায় সৃস্টি না হয়, সরকারকে মানুষের সাথে পরিস্কারভাবে আলাপ করতে হবে।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৪
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×