
কংগ্রেস ও মুসলিম লীগ যখন ভারতের স্বাধীনতা দাবী করছিলো, সাধারণ মানুষের একমাত্র দাবী ছিল বৃটিশ যেন চলে যায়, এটাই স্বাধীনতা, এটাই একমাত্র চাওয়া; তবে, সবার চাওয়া এক ছিলো না, টাটা, বিরলা বা ইস্পাহানী এর বাহিরেও অনেক কিছু চাচ্ছিল, সাধারণ মানুষ তা জানতো না। ১৯৭১ সালেও মানুষের একামাত্র চাওয়া ছিল, দেশকে পাকিস্তানী সেনামুক্ত করা; এটা স্বাধীনতা, এর জন্যই মানুস প্রাণ দিয়েছেন; এর বাইরে চাওয়ার মত বিদ্যাবুদ্ধি বেশীর ভাগ সাধারণ মানুষের ছিলো না; তবে, সবাই আশা করতো যে, শেখ সাহেব সব জানেন, এবং তিনি সবকিছু ঠিক মতো করবেন।
শেখ সাহেব সাড়ে ৩ বছরে যা করেছিলেন, অনেকে ধরে নিয়েছিলেন যে, যুদ্ধ-বিধ্বস্ত দেশে এটুকু করাও সহজ ছিলো না। তিনি কি করছিলেন মানুষ ঠিক জানতো না, তিনি মানুষকে কোন রোডম্যাপ দেখাননি, মানুষের সাহায্যও চাননি তিনি, তিনি সব বোঝা নিজে কাঁধে নিয়েছিলেন; মানুষের বিশ্বাস ছিলো, তিনি সবার ভালো চান, যা করার দরকার তিনি করবেন। তবে, মানুষ ক্রমেই হতাশ হচ্ছিল।
জেনারেল জিয়া এসেও মানুষকে কিছু বলেননি, তিনি কথা তেমন বলতেন না; তবে, বিশৃংখলাকারীরা একদিনে কোথায় লুকায়ে গিয়েছিল, ব্যুরোক্রেটরা নিয়মিত অফিসে আসছিল, রাতারাতি পুলিশ থেকে চাউল ব্যবসায়ী সবাই ভালো মানুষ হয়ে গিয়েছিলেন। জিয়া যখন ডিজিএফআই, ন্যাশানেল সিকিউরিটি, মিলিটারী, প্রশাসন ও ব্যুরোক্রেটের ব্যবহার করে "বিএনপি" বানাচ্ছিলেন, মানুষ কিছু বলেনি; মানুষ হ্য়তো বুঝতোও না যে, এভাবে পলিটিক্যাল পার্টি গঠন করা সঠিক নয়। তবে, জিয়া জানতেন, তিনি জাতিকে কোনদিকে নিয়ে যাচ্ছেন। জিয়া অবশ্যই জেনারেল আইয়ুব খানকে অনুসরণ করছিলেন; আইয়ুব খান বিশ্বাস করতো যে, আদমজী, দাউদ, বাওয়ানী, ইস্পাহানীরাই দেশে চাকুরীর সৃস্টি করতে পারবে, এগুলো গরীব সাধারণ মানুষের কাজ নয়; আইয়ুব সাধারণ মানুষকে ব্যাংক একাউন্ট খুলতে দেননি; কিন্তু আদমজীদের জন্য টাকসাল খোলা রেখেছিলেন। জেনারেল জিয়া অবশ্যই আইয়ুব খানের ভালো শিষ্য ছিলেন। জেনারেল জিয়ার সময়, সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংকের মালিক ছিলেন এদেশের মানুষ; কিন্তু সাধারণ মানুষকে তারা একাউন্ট খুলতে দিতো না।
জিয়া বাংলাদেশকে পাকিস্তানের মতো আগের পুরাতন পথে নিয়ে গেছেন; সেই পুরাতন ফরমুলা, যাদের কিছু আছে, তারাই দেশ চালাবে, তারাই দেশ গড়বে, সাধারণ মানুষ যদি পারে খেটে খাবে, সাধারণ মানুষ দেশ চালাতে পারে না, তাদেরকে কেহ না কেহ চালাতে হয়; সেজন্য বিএনপি'র দরকার। আমরা ক্রমেই আগের পুরাতন পথে চলে গেছি, মুক্তিযুদ্ধ করে আমরা পাকিস্তানীদের তাড়ায়ে জিয়াদের মতো লোকজনের জন্য স্বাধীনতা এনেছি।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



