
পার্টি থাকলে পার্টির ভোট ব্যাংক থাকে; নিউইয়র্ক, কালিফোর্নিয়া ডেমোক্রেটদের; টেক্সাস, ইন্ডিয়ানা রিপাবলিকানদের; ভোটারেরা পার্টির রাজনৈতিক আদর্শের সাপোর্টার, পার্টির আদর্শের সাথে নিজের রাজনৈতিক ভাবনার মিল রেখে মানুষ পার্টিকে সাপোর্ট করে থাকেন, সেখান থেকে ভোট ব্যাংকের সৃস্টি হয়ে থাকে। দলের ভোট ব্যাংকের আকার দলের জনপ্রিয়তার সুচক।
বর্তমানে আমাদের বিএনপি'র দল আছে কিনা উহা নির্ণয় করতে কঠিন হচ্ছে, কিন্তু ভোট ব্যাংক নাকি অটুট আছে! বিএনপি'র বর্তমান আদর্শ কি উহাও গবেষণার বিষয়; আগের আদর্শ ছিলো জেনারেল জিয়া, অথবা উনার তথাকথিত ১৯ দফা! ১৯ দফার মাঝে কার কি মনে আছে, কে জানে; তবে, বেগম জিয়ার কমপক্ষে ১ দফা মনে আছে, জেনারেল জিয়া উনার স্বামী ছিলেন; ফখরুল সাহবের কয় দফা অবধি মনে আছে বলা কঠিন; এক দফা উনার মনে থাকার সম্ভাবনা, ৫ বছর লেগেছিল অস্হায়ী থেকে স্হায়ী হতে; রিজভী সাহেবের মনে আছে, প্রধান বিচারপতিকে নিয়ে একটি প্রেস রিলিজ পাঠাতে হবে মিডিয়ায়।
জামাতের ভোট ব্যাংক শক্ত ও ছোট, তাদের আদর্শ হলো, মুসলিম প্রধান দেশে সরকার চালনার ভার জামাতের হাতে, ব্রাদারহুডের হাতে থাকতে হবে; ইসলামী স্কলারদের ভাবনানুসারে দেশ চলবে; অটোম্যান ও সালাদিন আইয়ুবীদের যুগ আবারো ফিরে আসবে; সারা বিশ্বে আবার শরীয়া আইন চালু হবে।
আওয়ামীদের বর্তমান ভোট ব্যাংকের অবস্হা বুঝা কঠিন; তাদের নীতি সোজা, দেশ স্বাধীন হওয়ার সময় তারা নির্বাচিত দল ছিলো, দেশ স্বাধীন হওয়ার পেছনে তাদের নেতৃত্ব কাজ করেছে; অন্যেরা এই দেশ চালানোর কোন অধিকার রাখে না; অন্যেরা বলতে তারা বিএনপি'কে ও জামাতকেই বুঝায়; অবশ্য এর বাইরে বাংলাদেশে আর কোন শক্তিশালী রাজনৈতিক দল নেই। পুরানো দল হিসেবে, তৃণমুলে আও্য়ামী ভোট ব্যাংক আছে; আওয়ামী লীগ বিপদে পড়লে এরা বেরিয়ে আসে; আওয়ামী লীগের সুবিধা হলো, আওয়ামী লীগকে এদের খোঁজ খবর রাখতে হয় না, এরা নিজেদের দায়িত্বে নিজেরা চলে; এরা আদর্শ নিয়ে মাথা ঘামায় না, দেশ স্বাধীন হয়েছে, এটাই বড় আনন্দ।
আমরা আমেরিকার মতো বড় নই, আমাদের জন্য এই ধরণের ভোট ব্যাংক সঠিক নয়; আমরা আসলে বিভক্ত হয়ে আছি অকরণে; আমাদের এই তিন ভাগে বিভক্ত ভোট ব্যাংক, নিজেদের ভয়ংকর ক্ষতি করে চলছে গত ৪৪ বছর; আমাদের সাধারণ মানুষ রাজনীতি বুঝার অবস্হানে নেই, অন্য দলের বিরোধীতা করাই এদের একমাত্র রাজনৈতিক কার্যকলাপ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


