somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

০ টি মন্তব্য, ১২১ বার পঠিত

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনার পোষ্ট'এর যদি এই অবস্হা হয়ে থাকে, এর একটা সম্ভাব্য কারণ হতে পারে, কবি-ব্লগার 'বিজন রয়' ব্লগে লগইন করেননি আজ; আপনি ব্লগের বাম প্যানেলে লগইন-করা ব্লগারদের লিষ্ট দেখতে পারেন; সেখানে উপর থেকে নীচের দিকে প্রথম কয়েকটা নিকের ভেতর যদি দেখেন ব্লগার রেজা ঘটক, সুখী মানুষ, টোকন ঠাকুর আছেন, বিজন রয় নেই; তা'হলে কাজ সেরেছে, আপনার পোষ্টের কপাল পুড়েছে!

আপনার পোষ্ট ১টি মাত্র কমেন্ট নিয়ে যদি সারাদিন ব্লগারদের মুখের দিকে তাকিয়ে থাকে, তার সম্ভাব্য কারণ, আপনি একজন কচ্ছপ-ব্লগার, ডিম পেড়েই কাজ সারা, আর খবর নেই! কচ্ছপ হলো খুবই শান্তিপ্রিয় প্রাণী, পলিনেসিয়ান দ্বীপ তাহিতিতে একটা বুড়ো কচ্ছপকে বাঁচিয়ে রাখার জন্য ১০জন কর্মচারী থাকাও সম্ভব। শতকরা ১০ ভাগ সম্ভাবনা, ঐ ১টি কমেন্ট আমি করেছি, আপনি কমেন্টের উত্তর দেননি; উত্তর দিলে, আপনার পোস্টে কমেন্টের সংখ্যা হতো ২টি; ০ কিংবা ১ ভালো সংখ্যা নয়, ২ টি মন্তব্য দেখলে আরো কিছু ব্লগার লেখাটা পড়ে দেখবেন।

পোষ্ট লিখার ব্যাপারে, আমি চেস্টা করি সমসাময়িক, বা আগামীতে ঘটতে পারে, সেই রকম ব্যাপার নিয়ে লিখতে; আজকে যদি রোহিংগা নিয়ে লিখেন, ধরতে হবে, আপনি দেরীতে টের পেয়েছেন; দেরীতে লিখেও যদি পাঠকের মন চান, ড: এম আলীর মতো করে লিখতে হবে, অনেক তথ্য, অনেক প্রমাণ, অনেক ছবি থাকতে হবে।

অনেক সুন্দর সুন্দর শব্দ, বা অনেক দুর্বোধ্য শব্দের মালা গাঁথা মানে কবিতা নয়; কবিতা হতে হবে পাঠকের মনের কথা; কবিরা সমাজের বিবেক, প্রেমিকদের গানের পাখী, বিপ্লবীদের কণ্ঠস্বর। কবি যদি নিজের গান গাইতে থাকে, শ্রোতা পাওয়া সম্ভব হবে না, মানুষ সার্বজনীন গান শোনেন। কবিতা হতে হবে ঝর্নার মতো ছন্দময়, নদীর মত বহমান, আকাশের মতো বিশাল, দীঘির জলের মতো প্রশান্ত, হীরকের মতো ধারালো। যেসব কবি প্রেমের কবিতায় "তুই" ইত্যাদি লিখেন, তাঁরা হয়তো একবারে কাছের হয়েই লিখেন; কিন্তু এসব কবিতা দীর্ঘজীবি হয় বলে মনে হয় না।

পোষ্টের শিরোনামের সাথে লেখার মিল থাকতে হবে, প্র‌থম ২/১ লাইনের মাঝেই এমন কিছু থাকতে হবে, যা পাঠককে শিরোনামের যথার্থতা প্রমাণ করতে পারে। ১০ লাইনের পর, যদি লিখেন, "এবার আসল কথায় আসা যাক", ততক্ষনে পাঠক অন্য পোষ্ট চলে গেছেন, হয়তো।

সমসাময়িক ব্যপারে লিখতে হলে, এনালাইটিক্যাল হতে হবে, পর্যবেক্ষণ থাকতে হবে, পরিস্কার মতামত থাকতে হবে; "তাল গাছ আমার" মন নিয়ে লিখলে পাঠকের মনোযোগ পাওয়ার সম্ভাবনা কম, সেটা তালগাছের পোষ্ট হয়ে যাবে, বাবুই পাখির বাসা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পোষ্টে আলাচনা, সমালোচনা, তর্ক-বিতর্ক হয়, সেটার জন্য খোলা মনে প্রস্তুত থাকতে হবে; তর্ক লেগে গেলে তর্ক করতে হবে, ব্লগে কেহ মিলাদ পড়তে আসে না। একই বিষয়ে অনেকেই লিখেন, আপনার লেখায় পড়ার মতো বস্তু থাকতে হবে, কারণ থাকতে হবে, আপনার নিজস্ব বৈশিষ্ঠ্য থাকতে হবে লেখায়।

গল্প লিখতে হলে, আগের থেকে প্লট নিয়ে ভাবতে হবে, কি-বোর্ডে হাত দিলেই প্লট এসে যাবে, সেটার সম্ভাবনা কম,সরস্বতী বেকার নন, উনার ঘর-দুয়ার আছে; গল্পকে টুনেটুনে বড় করতে হয় না; উহাকে স্বাভাবিকভাবে চলতে দেয়া উচিত, নদী যেমন আপন পথে চলে এক সময় সাগরে মিশে যায়; মাঝখনে বেশী খাল কাটলে অকারণ শাখা-প্রশাখায় ভরে যাবে, আসল নদীতেই পানি থাকবে না।


সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭
৯২টি মন্তব্য ৯৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×