
আপনি একজন এসএসসি পাশকে প্রশ্ন করে দেখতে পারেন, একজন ফিজিক্সে পিএইচডি, কিংবা ফিজিক্সে এমএস বাংলাদেশের কোথায় চাকুরী পাওয়া উচিত; শতকরা ৯৫ ভাগ সম্ভাবনা, এসএসসি পাশের উত্তর ভুল হবে। এরপর, যদি আপনি চান যে, একজন এসএসসি পাশ ৫ হাজার পিএইচডি, ও ৩০ হাজার সায়েন্স এমএস'এর জন্য ১০ বছরে চাকুরী সৃস্টি করতে পারবেন কিনা; ১০০ ভাগ গ্যারান্টি আছে যে, ১০০ জনের চাকুরীও সৃস্টি করতে পারবে না।
১ জন পিএইচডি ১ লাখ এসএসসি পাশের জন্য চাকুরী সৃষ্টি করতে সমর্থ হবেন ১০ বছরে; একজন এমএস ১০ হাজার এসএসসি'র জন্য চাকুরী সৃস্টি করতে পারবেন ১০ বছরের মাঝে।
সিএনএন'এর সাংবাদিক ক্রিশিয়ান আমানপোর শেখ হাসিনার ইন্টারভিউ নেয়ার সময় ৩ বার শেখ হাসিনার সাথে তর্ক লেগে যান; ইন্টারভিউটি পুরোপুরিভাবে শেষ হয়নি; সিএনএন ম্যানেজমেন্ট এই তর্কের জন্য ও ইন্টারভিউ সঠিকভাবে গৃহিত না হওয়ার জন্য আমানপোরকে দোষারোপ করে, ও বলে যে, বাংলাদেশের প্রাইম মিনিষ্টারের প্রতি আমারপোর সঠিকভাবে মনোযোগ দেখায়নি। আমারপোর বিশ্বের অনেক বড় বড় রাস্ট্রপ্রধানদের ইন্টারভিউ নিয়ে নাম করেছেন বিশ্ব মিডিয়ায়।
আজকে যদি আমারপোর বেগম জিয়ার ইন্টারভিউ নেন, ও বেগম জিয়াকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী হিসেবে উনার বড় বড় সফলতা কি কি, বেগম জিয়া যেসব উত্তর দেবেন, আমার ধারণা, উনি আমানপোরকে হাসাবেন, কিংবা রাগাবেন; বেগম জিয়া কোনদিন উনার সফলতার কথা কোথায়ও ঘুচিয়ে বলতে পারেননি। ৩ বারের প্রাইম মিনিষ্টারের কোন সফলতাই কি নেই? আসলে, প্রাইম মিনিষ্টার হিসেবে উনার কোন সফলতা নেই, আছে পুরো জাতির অসফলতা; তদুপরি উনার নীচু শিক্ষাগত যোগ্যতার কারনে উনি কোন কিছুই ঘুচিয়ে বলতে পারেন না।
বর্তমান পৃথিবীতে যে কোন দেশে শিক্ষিতদের জন্য চাকুরী সৃষ্টি করা মোটেই সমস্যা নয়; এবং ১০ বছরে যেকোন দেশের অর্থনীতিকে খুবই ভালো অবস্হানে বেয়া সম্ভব।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



