somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলিম্পিক কোরিয়ানদের উৎসাহিত করেছে, আমাদের কিছু একটা দরকার

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ শুরু হলে, প্রথম ২/১ দিনের মাঝেই দ: কোরিয়ার ২/১ মিলিয়নের মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে; এই অবস্হার মাঝেও ২ কোরিয়ার খেলোয়াড়গণ এক টিম হিসেবে এবারের শীতকালীন খেলায় অংশ নিয়েছে; এই ঘটনা কোরিয়ার মানুষদের এত বেশী উৎসাহিত করেছে যে, আড়াই সপ্তাহ কোরিয়ানরা হাসিমুখে বিশ্বকে দেখায়েছে যে, তারা হয়তো ভয়কে জয় করতে চলছে। খেলায় পাগলা কিমের বোন এসেছিল, দ: কোরিয়ার প্রেসিডেন্টের সাথে মিটিং করেছে; আর কিছু না হোক, বাড়ী গিয়ে পাগলা মিয়াকে অশান্ত হতে মানা করবে হয়তো।

পুরো কোরিয়া আড়াই সপ্তাহ মেতেছিলো; বিদেশীরা এসেছিল, সবাই খুশী; ব্যবসা হয়েছে, অনেক লোক কোরিয়ান ভাষায় কথা বলেছে ২/৪ লাইন, সবাই খুশী, মনে থেকে হঠাৎ যুদ্ধের ভয়টা কেটে গেছে।

শীতও বিরাট সম্পদ, শীত ও বরফ আছে বলেই শীতকালীন অলিম্পিক করতে পেরেছে; অলিম্পিকের জন্য বিশাল পরিমাণ খরচ করতে হয়েছে; মনে হয়, খরচ হয়েছে ১.৫ বিলিয়ন ডলার। দ: কোরিয়া সরকার উত্তর কোরিয়ার টিমের সব খরচ বহন করেছে, সেখানেও ২.৫ মিলিয়ন ডলার খরচ হয়েছে। খরচের পুরো টাকা অলিম্পিক থেকে উঠেনি; তবে, আগামী ১০ বছরে, ট্যুর ও বাণিজ্য থেকে সেই থেকে উঠে আসবে ও অনেক লাভ হবে। তবে, কোরিয়ানরা খুশী যে, একটা খেলা তাদেরকে কিছু সময়ের জন্য হলেও আশাবাদী করেছ।

আমাদের কিছু একটা দরকার যা আমাদের জনতা ও সরকারের মাঝে একটা বাঁধনের সৃস্টি করবে; কোরিয়নাদের মত আমাদের মাথার উপর এটমবোমা ঝুলছে না, কিন্তু আমরা ফরমালিন, কার্বাইড, কেমিক্যাল, হিংসা, লোভ, চুরি, বন্চনার শিকার। আমাদের সরকার জনতাকে ভয় পায়, জনতা সরকারকে বিশ্বাস করে না; জনতা নিজের ক্ষতি করে দুষ্টদের পক্ষে চলে যায়, নিজেদের মাঝে ঐক্য করার চেষ্টা করে না।

আমাদের শিক্ষিত ও অশিক্ষিতদের মাঝে একটা সম্পর্কের দরকার; আমাদের শিক্ষিতরা সব সুযোগ দখল করে রেখেছে, বাকীদের কিছু দিতে চাহে না; অশিক্ষিত দরিদ্রদের শুধু বিদেশে বিক্রয় করছে, আর বিদেশী মুদ্রা আয় করছে; দেশে দরিদ্রদের জন্য চাকুরি সৃষ্টির কোন চেষ্টাই করা হয়নি; আমাদের শিক্ষিতরা শুধু নিজের জন্য পড়ালেখা করে।

আমাদের কোন একটা উপলক্ষ্য দরকার যা আমাদের মানুষের মাঝে একটা বন্ধনের সৃস্টি করবে; কোরিয়ানরা অলিম্পিক করেছে, আমরা কি করবো, কারো মাথায় কোন আইডিয়া আছে?
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×