somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকটা পদ্মাসেতুর দরকার নেই, দরকার চাকুরী সৃষ্টির, বেকারে দেশ ভরে গেছে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরকার পাটুরিয়া না মাটুরিয়ায় আরেক পদ্মাসেতু করার জন্য ঋণ চাচ্ছে এডিবি'র কাছে; আগামী ২ বছরের মাঝে এডিবি বাংলাদেশকে ১০ বিলিয়ন ডলার ঋণ দিতে চাচ্ছে; সরকার দেশটিকে ঋণের মাঝে ডুবায়ে সেতুর কন্ট্রাক্টর হচ্ছে; চীনাদের দিয়ে এক সেতু করতে গিয়ে আনন্দ পেয়েছে; ৩ বিলিয়ন ডলারের সেতু করতে ৫ বিলিয়ন ডলার খরচ করে মজা পেয়ে গেছে।

পদ্মার পশ্চিম তীরে এমন কিছু ঘটছে না যে, ওখানে যেতে আসতে ২টি সেতুর দরকার; ওখানে মানুষ ব্যতিত অন্য কোন কাঁচামাল নেই যে, ঢাকায় আনার জন্য আরো একটা সে্তুর দরকার। এক সেতু হোক, দেখা যাক কত যাত্রী যাওয়া আসা করে, তখন না হয় দেখা যাবে; মনে হচ্ছে, এডিবি আজকাল ঋণ বিক্রির জন্য ক্লায়েন্টও খুঁজে পাচ্ছে না, পেয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশে চাকুরী সৃষ্টির দরকার, শিক্ষিত বেকার ও অর্ধবেকারে দেশ ভরে গেছে; নতুন গ্রেজুয়েটদের চাকুরী দিতে হলে, বছরে দেশে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করার দরকার। বসুন্ধরা, ওরিয়ন, ফালু ব্রাদার্স নতুন গ্রেজুয়েটদের চাকুরী সৃষ্টি করে না, অদক্ষদের জন্যও চাকুরী সৃষ্টি করে না; বসুন্ধরার জন্য দরকার ভুমিদস্যু, ওরিয়নের জন্য দরকার অভিজ্ঞা সামান্য কিছু লোক; আর ফালু ব্রাদার্স এখন ষ্টক-মার্কেট নিয়ে ব্যস্ত।

দেশকে উন্নত করতে হলে, মানুষের শ্রমকে কাজে লাগাতে হবে, নতুন গ্রেজুয়েটরা যদি টিউশানী করে, তাতে দেশের জিডিপি বাড়বে না, বেকারত্ব কমবে না; দরকার কলকারখানা, টেকনোলোজী, যাতে দেশের শ্রম দেশে থাকে, দেশের টাকা দেশে থাকে। এখন মাথাপিছু আয় ১১ শত ডলার, উন্নত-দেশ হতে হলে ১১ হাজার ডলার বা তারচেয়েও বেশী হতে হবে।

এডিবি থেকে ১০ বিলিয়ন নিয়ে, নতুন গ্রেজুয়েটদের জন্য টেকনোলোজিক্যাল কলকারখানা ও আভ্যন্তরীণ চাহিদার মালামাল দেশে উৎপাদের জন্য, গ্রেজুয়েটদের ও সরকারী মালিকানায় হাইটেক কলকারখানা করা সম্ভব; সরকার দেশের প্রয়োজন অনুসারে কলকারখানায় হাত দিয়ে, উৎপাদনে গিয়ে উহাকে গ্রেজুয়েটদের ও শ্রমিকদের কাছে হস্তান্তর করতে পারে; কারখানর লোকজন কারখানার মালিক হবে, তারাই এডিবির টাকা ফেরত দেবে; সরকার ঋণের পর ঋণ নিয়ে, ঋণের সুদ দিয়ে বাজেটের টাকা হারাচ্ছে; এটা বন্ধ হওয়ার দরকার।

সেতু যেটা হচ্ছে, সেটা শেষ হোক, বাংগালীরা উহা দেখে শিখুক; পরেরটা নিজেরা করতে পারবে; নিজ জাতির সাথে কন্ট্রাকটারী করা ঠিক হচ্ছে না।

কোন অবস্হায় এখন ২য় পদ্মাসেতুর দরকার নেই, দরকার চাকুরী সৃষ্টির।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
৫৯টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×