somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাঁদগাজী
সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

কোটা: শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের শেষ সন্মানটুকুও মাটিতে মিশায়ে দিচ্ছেন

২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হোক; বয়স্ক কোন মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে এখনো পড়ালেখায় থাকলে, তাদেরকে ফ্রি পড়ানো হোক, ও যোগ্যতানুসারে চাকুরী দেয়া হোক। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোন অবস্হায়, কোন কোটা পাবার যোগ্য নয়; নাতিপুতিরা হতদরিদ্র হলে, তাদেরকে মুক্তিযোদ্ধারা সাহায্য করবে।

শেখ হাসিনা আজকে পুনরায় ঘোষণা দিয়েছেন যে, মুক্তিযোদ্ধা কোটা থাকবে; ইহা উনার বেকুবী ও গোঁয়ার্তুমি। মুক্তিযোদ্ধা-কোটা মুক্তিযোদ্ধাদের জন্য অপমানকর, ইহা বাতিল করা হোক।

দরকার চাকুরী সৃষ্টির, এসব কোটা মোটা, হাউকাউ জোড়াতালি দিয়ে আর কতদিন? জাতির কাছে সম্পদ আছে, মানুষ আছে; দরকার বিশুদ্ধ মগজের, যারা চাকুরী সৃষ্টি করতে পারে; যারা চাকুরী সৃষ্টি করতে জানে না, ম্যাঁওপ্যাঁও কোটা দিয়ে দেশ চালাতে চায়, তাদেরকে লাথি মেরে প্রশাসন থেকে বের করার দরকার।

মুক্তিযোদ্ধা কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছিল শুরু থেকেই; তাঁদেরকে সাধারণ মানুষ থেকে শুরু করে, বাংলাদেশ-বিরোধীদেরও চক্ষুশুল করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পড়ালেখার খরচ দিলে, ও বিনা-কোটায় চাকুরী দিলে কোন অসুবিধা হতো না; জাতি লাভবান হতেন।

যাঁরা সরাসরি যুদ্ধ করেছেন, ছাত্ররা ব্যতিত, বাকীরা ছিলেন সাধারণ ও দরিদ্র পরিবারের মানুষ; বেংগল রেজিমেন্ট ও ইপিআর'এর লোকজনও ছিলেন দরিদ্র পরিবারের লোকজন; তাদের কারো শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণীর বেশী ছিলো না।

২২ হাজার মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন; আমার জানামতে যাদের 'মেধাবী' বলা হয়, সেই রকম কাউকে আমি যুদ্ধে দেখনি, ও প্রাণ হারাতে শুনিনি।

বাংগালীরা কথায় কথায় বলে, ঐ ছেলেটা 'ব্রিলিয়েন্ট', মেধাবী; আমার চোখের কিছু সমস্যা আজীবন ছিল, আমাকে কেহ 'ব্রিলিয়েন্ট', 'মেধাবী' দেখালে আমি আজীবন চোখের সামনে ভেঁড়া দেখতাম। আমার জগতে মেধাবী হিসেবে যাঁরা ছিলেন ও আছেন, তাঁরা হলেন মুক্তিযোদ্ধারা, তাঁদের সাথে আরেকটা মুখ ভেসে উঠে, তিনি হলেন শেরে বাংলা সাহেব।

মুক্তিযোদ্ধারা বিনা-বেতনে, বিনা-খাবারে জাতির জন্য যুদ্ধ করেছেন; বিনা-বেতনের চাকুরী হারানোর পর, চাষীর অমেধাবী ছেলেদের কি 'কোটার' কোন দরকার ছিলো? এরা কি সেক্রেটারী হয়েছে, নাকি এটমিক এনার্জির জিএম হয়েছে, নাকি আদমজী জুটমিলের পারসেজ অফিসার হয়েছে, নাকি বিসিএস দেয়ার কথা? এঁদেরকে কেন কোটা দেয়া হয়েছে? এঁদের ছেলেমেয়েরা কি ডাক্তার, ইন্জিনিয়ার, বিসিএস হয়েছে; অশিক্ষিত মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা কি 'মেধাবী' হওয়ার ক্থা? তাদের কোটার কোন দরকার ছিলো না।



সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১
৫৩টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×