somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহাথির যখন মালয়েশিয়া গড়ছিলেন, বাংগালীরা তখন কি নিয়ে ব্যস্ত ছিলেন?

২০ শে মে, ২০১৮ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৮১ সাল থেকে ২০০৩ সাল অবধি মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন; এই ২৩ বছর সময়ে, তিনি মালয়েশিয়াকে একটি দরিদ্র দেশ থেকে উন্নত দেশে পরিণত করেন। তাঁর সময়ে লাখ লাখ বেকার বাংগালী, ফিলিফাইনীজ, ইন্দোনেশিয়ান, লাওসের লোকজন মালয়েশিয়ায় কাজ করেছেন; এঁদের শ্রমের ফসল আজকের মালয়েশিয়া। উনার ২৩ বছর সময়ে, বাংলাদেশ চালায়েছেন: বিচারপতি সাত্তার, জেনারেল এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা ও বেগম জিয়া।

১৯৮১ সালে মাহাথির প্রাইম মিনিষ্টার হওয়ার ২ মাস আগে, বাংলাদেশ মিলিটারী তাদের এক শক্তিশালী মুক্তিযোদ্ধা জেনারেল, জেনারেল জিয়াকে হ্ত্যা করেছে, যিনি একই সাথে দেশের প্রেসিডেন্ট ছিলেন ও রাজনৈতিক দল বিএনপি'র প্রতিষ্টাতা প্রেসিডেন্ট ছিলেন। এই হত্যাকান্ডের ২/৪ দিনের মাঝে জাতির তৃতীয় মুক্তিযোদ্ধা জেনারেল, জেনারেল মন্জুরকে হত্যা করা হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে; এসব হত্যাকান্ড মিলিটারী, সরকার , প্রশাসন ও জাতিকে কি পরিমাণ অনিশ্চয়তার মাঝে নিয়ে গিয়েছিল? তখন দেশ আসলে মিলিটারীই চালাচ্ছিল।

শুধুমাত্র মিলিটারীকে স্বাভাবিক অবস্হানে ফিরে আনতে সরকারকে কি পরিমাণ সময় ও রিসোর্স ব্যয় করতে হয়েছে, জাতির মাঝে কি পরিমাণ অনৈক্যের সৃষ্টি হয়েছিল, জাতির মিলিটারী ও সরকারের মাঝে কি পরিমাণ ষড়যন্ত্রকারী কাজ করছিলো? প্রশাসন ও ব্যুরোক্রেটরা দেশ চালায়েছে নিজেদের ইচ্ছানুসারে; পার্লামেন্ট পুরোপুরি অকেজো হয়ে বসেছিল।

এই ২ হত্যাকান্ড দেশের সরকারকে ও কিন্তু মিলিটারীকে ভালোভাবেই উথাল-পাতাল করেছে সেই সময়ে। মিলিটারী কমপক্ষে ৩ ভাগে বিভক্ত হয়েছিল; এটাকে রিপেয়ার মিপেয়ার করতে বেশ সময় লাগার কথা! সেটাই ঘটেছে, জিয়ার লেজ, বিচারপতি সাত্তারকে সরানোর জন্য ক্ষেত্র প্রস্তুত করতে মিলিটারীর প্রায় ১ বছর লেগে গেছে। ইতিমধ্যে, অথর্ব সাত্তার ও মিলিটারীর এরশাদ ফ্রেকশান এক বছর সময় ব্যয় করেছে ১৩ জন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসী দিয়ে, মিলিটারীকে মুক্তিযোদ্ধামুক্ত করতে। এখানে সরকারের ব্যয় হয় ১ বছর সময়।

অবশেষে মিলিটারীর অবতার জনতার সামনে আসেন, জেনারেল হোসেন মো: এরশাদ অথর্ব সাত্তারকে রাইফেল দেখায়ে ক্ষমতা নিয়ে নেয় । জেনারেল জিয়া যাকে ইডিয়ট ভেবে, সকল মুক্তিযোদ্ধা জেনারেলদের ডিংগায়ে সেনা-প্রধান করেছিলেন, উহা নিজকে প্রতিষ্টা করতে ১ বছরের মত সময় নিলেন; এভাবেই আমাদের সময় ও অর্থ অকাজে ব্যয় হচ্ছিল। একই সময়ে, যখন মাহাথির মালয়েশিয়া গড়ছিলেন, তখন এরশাদ মিলিটারীকে নিজের আয়ত্বে আনার কাজে ব্যস্ত ছিলো ও সরকারকে কাজে লাগিয়ে জাতীয় পার্টি গঠন করছিলো।

মিলিটারীতে জিয়ার অনুসারীরা এরশাদের উপর পুরো আস্হা রাখেনি; তারা জানতো যে, জিয়ার বিরুদ্ধে ক্রমাগতভাবে ক্যু হচ্ছিল এবং জিয়া প্রাণ হারাবে জেনেও এরশাদ তা ঠেকায়নি, বরং হত্যাকারীদের পরোক্ষভাবে সাহায্য করেছে; ফলে,তারা এরশাদের সমান্তরালে জেনারেল জিয়ার বিএনপি'কে চালু রাখার দরকার অনুভব করেছে; কিন্তু বিচারপতি সাত্তার মিলিটারীকে পার্টি থেকে দুরে থাকতে উপদেশ দেন। মিলিটারী বিচারপতি সাত্তারকে ডিংগায়ে বেগম জিয়াকে বিএনপি প্রধান করে; বেগম জিয়া নিজেই চমকিত হয়ে যান, এই বাংলায় তিনিও একজন রাজনীতিবিদ!

এদিকে, জেনারেল জিয়ার মৃত্যুর মাত্র ২ সপ্তাহ আগে, প্রবাসে ৬ বছর নির্বাসনে অবস্হানের পর বাংলাদেশে ফিরে আসেন শেখ হাসিনা; যে শেখ হাসিনা ১৯৭৫ সালে ইউরোপে স্বামীর কাছে বেড়াতে গিয়েছিলেন, এটা সেই হাসিনা ছিলো না; এই হাসিনা নিজের প্রাণকে ১ হাতে নিয়ে, অন্য হাতে খড়গ নিয়ে এসেছিলেন; উনি জানতেন যে, উনাকে বাবার মৃত্যুর বিচার করতে হবে ও দেশকে মিলিটারীর কব্জা থেকে বের করতে হবে।
(আরো যোগ করা হবে )
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৮ রাত ১১:৪৮
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×