somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেগম জিয়া বিহীন কোন নির্বাচনে যাবে না বিএনপি: রিজভী সাহেব

২৩ শে মে, ২০১৮ ভোর ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



News Link

বিএনপি'র রিজভী সাহেব বলেছেন যে, বেগম জিয়া বিহীন কোন নির্বাচনে বিএনপি যাবে না; বেগম জিয়াকে লালঘরে নেয়ার পর, এই প্রথমবার বিএনপি'র কেহ একজন রাজনৈতিকভাবে, শক্ত গলায় শক্তিশালী এক রাজনৈতিক সিদ্ধান্ত জানালো সরকারকে, মানে শেখ হাসিনাকে। শেখ হাসিনা যদি উনার নিজ দলের কচ্ছপদের মুখে চিপি এঁটে দিতে পারেন, যাতে ওরা বক্তব্যটাকে ঘোলা করতে না পারে, এবং স্বয়ং রিজভী সাহেবের সিদ্ধান্তকে প্রশংসা করেন, ও বিএনপি তার সিদ্ধান্ত অটল থাকে, আগামী নির্বাচন নিয়ে শেখ হাসিনার জীবন অনেক সহজ হয়ে যাবে।

এই ঘোষনা নিশ্চয় শেখ হাসিনাকে চাপমুক্ত করবে, এবং উনার নিজস্ব সিদ্ধান্ত নেয়ার প্রসেসকে সহজ করবে; এই ঘোষণার উপর ভর করে, শেখ হাসিনা ঠিক করতে পারবেন, বেগম জিয়াকে কখন জামিনে ছাড়বেন! বেগম জিয়াকে জামিন দেয়ার তারিখটা হতে পারে, ইলেকশানের আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখের পরেরদিন থেকে যেকোন সময়ে।

শেখ হাসিনা কি কারণে বেগম জিয়াকে জেলখানায় আটকে রেখে বদনামের ভাগী হচ্ছেন, বলা কঠিন! বিএনপি চাচ্ছে ইনাকে জেল থেকে মুক্তি দেয়া হোক; এটা খুবই ছোট দাবী, এবং এখানে শেখ হাসিনা নিজে হস্তক্ষেপ করে, মানবিক হতে পারেন; সাথে সাথে বিএনপি'কে কিছু উড়ো খই ধরায়ে দিতে পারেন। উনি বাসায় থাকলো, বিএনপি খুশী, বেগম জিয়া একটু হাত-পা ছেড়ে নিজের বাসায় ভালো অনুভব করলেন, রাগ ইত্যাদিও কমে আসবে। বেগম জিয়া আগামী ভোটে অংশ নিতে পারবেন না; দলের যে অবস্হা, কেহ পকেটের পয়সা খরচ করে ভোট করার ইচ্ছা প্রকাশ করবে না।

বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছে না, আগামী মাসে উনার আপিলের ও দুদকের আপিলের ফয়সলা হবে; এতে উনার জেল বহাল থেকে যাবে; ফলে, উনার ভোটে দাঁড়ানো হচ্ছে না; রিজভী সাহেবের কথা ঠিক থাকলে, বিএনপি দল হিসেবে ভোটে যাবে না। বেগম জিয়া বাসায় চলে এলে, তৃণমুল কর্মীদের ক্ষোভ কমে আসবে, তারা খুশী থাকবে যে, বেগম জিয়া ভালো আছেন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৮ ভোর ৬:৪২
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

প্রেরণা

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৬

প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ

যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×