somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমরান খানের বিজয় ভাষণ, পাক-ভারতের রাজনীতিবিদদের মাঝে শ্রেষ্ঠ বক্তব্য?

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


News Link

১৯৫৮ সালে, এক রক্তপাতহীন ক্যু'এর মাধ্যমে জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেন; এরপর, উনার বরপুত্ররা পাকিস্তান ও বাংলাদেশের ক্ষমতায় ছিল সব সময়, কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে। উনার বরপুত্র জেনারেল জিয়া, বাবার নিয়ম ভেংগে ভয়ানক রক্তপাত ঘটায়; অপরদিকে জেনারেল এরশাদ বরাবরই উনার সুপুত্র ছিলেন।

এবার পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে মিলিটারী ভর করেছে ইমরান খানের উপর; ইমরান খান পাকিস্তানের বিশৃংখল রাজনীতিরই ফসল; তবে, ইমরান খান তাঁর বিজয় ভাষণে এমন কিছু বিষয়ে বলেছেন, যা পাক ভারতীয় কোন নেতা কোনদিন উচ্চারন করেনি; উনার বিজয় ভাষণ আমার খুব পছন্দ হয়েছে।

তিনি বলেছেন যে, পাকিস্তানে তরুণদের চাকুরী নেই, শিক্ষিত তরুণরা বেকার; এই সমসাার সমাধান দরকার। বুঝা যাচ্ছে যে, তিনি এই সমস্যার সমাধান করবেন, কিংবা করার চেষ্টা করবেন। আরো সঠিক হতো, যদি তিনি বলতেন যে, তিনি চাকুরী সৃষ্টি করে, নিজেই এই সমস্যার সমাধান করবেন, এটা হতো ঐতিহাসিক ঘটনা।

তিনি বলেছেন যে, বিশ্বে অনেক দেশ আছে, যেসব দেশের জনসংখ্যাই ২৫ মিলিয়নের নীচে; কিন্তু পাকিস্তানের স্কুল ও মাদ্রাসায় ২৫ মিলিয়ন শিশু আছে। তিনি জনসংখ্যার বিস্ফোরণকে বুঝাতে গিয়ে এই কথা বলেন। কোনকালে, কোন পাকিস্তানী রাজনীতিবিদ জনসংখ্যার বিস্ফোরণ নিয়ে এই ধরণের কথা বলেননি।

তিনি বলেছেন যে, পাকিস্তানের প্রচন্ড তাপের মাঝে খুবই দরিদ্র ও বয়স্ক মানুষজন বড় আশা নিয়ে ভোট দিয়েছেন; তাঁদের আশা পুর্ণ করা হবে।

তিনি বলেছেন যে, পাকিস্তানের দারিদ্রতা বিমোচন করতে হবে, পাকিস্তানীদের নিজ চেষ্টায়; ঋণ ও ভিক্ষা কোনভাবে দারিদ্রতার অবসান ঘটাতে পারবে না; সাহায্য নিতে হবে প্রবাসী পাকিস্তানীদের থেকে। পাকিস্তানে দরিদ্র মানুষদের সন্তানেরা পুষ্টির অভাবে শারীরিকভাবে ছোট হয়ে যাচ্ছে; এর সমাধান দরকার।

তিনি বলেন করাচীতে মানুষ বস্তিতে অমানবিক জীবন যাপন করছে; কিন্তু দেশটি ম্যানশনে ভরা, এবং এসব ম্যানশন ট্যাক্সের টাকায় করা; এগুলোর অবসান ঘটতে হবে।

ইমরান বলেন, পাকিস্তানীদেরকে নিজ দেশ গড়তে হবে; প্রবাসী পাকিস্তানীরা এতে সাহায্য করবেন; অতীতে পাকিস্তান অন্যদের সাহার‌্যের জন্য বসে থাকতো, হিসেব করতো, কোন দেশ কত বিলিয়ন ডলার ভিক্ষা দেবে। চীনারা যেভাবে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করেছেন, আমি চেষ্টা করবো পাকিস্তানীদের সাহায্য নিয়ে পাকিস্তানের সমস্যা সমাধান করতে।

আফগানিস্তানের মানুষ সম্পর্কে ইমরান বলেন, দীর্ঘ যুদ্ধের ফলে জাতিটি সবকিছু হারায়েছে; পাকিস্তান ব্যবস্হা নেবে যাতে সেই দেশের মানুষ নিজেদের দেশ গড়ে তুলতে পারে।

ইমরান ভারতের সাথে খুবই ভালো সম্পর্কে গড়ে তুলতে চান; তিনি বলেন যে, অতীতের সব তিক্ততা পেছনে ফেলে তাঁরা শান্তিতে বসবাস করতে চান; শান্তির জন্য ভারত যদি এক পা সামনে আসে, তিন ২ পা সামনে যাবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩১
৬১টি মন্তব্য ৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×