
এখন নিরপেক্ষ ভোট হলে, ড: কামাল হোসেন ২ হাজার থেকে কম ভোট পাবেন; ডা: বদরুদ্দোজা সাহেব হয়তো ৩ হাজারের কাছাকাছি ভোট পাবেন। ড: কামাল হোসেন ও ডা: বদরুদ্দোজা সাহেব, রাজনীতিতে ২ পুরাতন ক্লাউন, এদের নিয়ে বিএনপি সাফারী পার্ক, কিংবা চিড়িয়াখানা খোলার চেষ্টা করছে। এই দেশে এখন যদি নিরপেক্ষ, অনিরপেক্ষ, জাল, মাল, যে কোন ধরণের ভোট হয়, তাতে শেখ হাসিনা, কিংবা বেগম জিয়া জয়ী হবেন, এখানে ড: কামাল হোসেন, কিংবা ডা: বদরুদ্দোজা সাহেবের জন্য হাড্ডি ব্যতিত কিছুই নেই; এই ২ জন কি নিয়ে নাচার চেষ্টা করেছেন?
এই ক্লাউনদের দলে আরো আছেন, জাসদের আবদুর রব, কৃষক মৃষকদের টাংগাইলের নেতা কাদের সিদ্দীকী, মাহমুদুর রহমান মান্না, কর্ণেল অলি সাহেব; এরাও বাংলাদেশের রাজনীতিবিদ; এরা সবাই জাতির জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন; কিন্তু এদের অদক্ষতা, অসৎতা জাতির ক্ষতি করেছে মাত্র। এরা নিজেদের রাজনীতিবিদ ভাবেন, কিন্তু এদের কোন রাজনৈতিক ভাবনা, রাজনৈতিক প্রজ্ঞা কোনদিন চোখে পড়েনি; বরং, এদের দ্বারা জাতি বহুভাবে, বহুবার বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভ্রান্ত হয়েছে!
শেখ সাহেব মনেপ্রাণে ছাত্রনেতা ছিলেন; তাঁহার সর্বশ্রেষ্ট অদক্ষতার প্রমাণ ছিলো ১৯৭৪ সালের অকারণ দুর্ভিক্ষ; তেমনি তাঁহার আরেক অদক্ষতা ছিল কর্পোরেট আইনজীবি ড: কামাল সাহেবকে জাতির সংবিধান রচনা করতে দেয়া; শেখ সাহেব মনের দিক থেকে ছিলেন বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাসী; তিনি সংবিধান রচনা করতে দিয়েছেন ক্যাপিটেলিজমের শক্তিশালী যন্ত্র, কর্পোরেশন'এর আইনজীবিকে; ফলাফল ভয়ংকর, ড: কামাল হোসেন উনাকে তৈরি করে দিয়েছেন "দেশ চালনার ম্যানুয়েল", উহা কোন অবস্হায় বাংগালী জাতীয়তাবাদ, কিংবা জনগণের অধিকারের সনদ নয়।
জেনারেল জিয়া বেআইনীভাবে ক্ষমতা দখল করে, বেআইনী দল করার জন্য বেআইনী লোকদের জড়ো করছিলেন; সেই বেআইনীদের মাঝে উনার বেশ পছন্দ হয়েছিল ডা: বদরুদ্দোজা সাহেবকে; ডা: বদরুদ্দোজা সাহেবের বাবা ছিলেন পাকী আমলের রাজনীতিবিদ ও এলাকার জমিদার ধরণের লোক; উনারা ঢাকার কম-মগজের এলিট ছিলেন; জিয়ার দরকার ছিলো সেই ধরণের লোক, শ্রমিক মৌমাছি; জিয়া ছিলেন জেনারেল, তিনি বেআইনী সৈনিক যোগাড় করতে গিয়ে ডা: বদরুদ্দোজা সাহেবদের সংগ্রহ করেছিলেন; রাজনীতি মাজনীতি যা করার জিয়া নিজেই করেছেন।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




