somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপারেশন 'অনুরোধে ঢেঁকি গেলা'

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বছর দু'য়েক আগের ঘটনা; বাসা থেকে কিলোমিটার খানেক দুরে একটা প্লে-গ্রাউন্ড খুঁজে বের করেছি, যেখানে একাকী লন-টেনিস প্র‌েকটিস করার জন্য ২টি কোর্ট আছে; পাশে বাস্কেটবল খেলার কোর্ট; টেনিসের কোর্টে সন্ধ্যার দিকে কেহ থাকে না; আমি সপ্তাহে ২/৩ দিন ওখানে একাকী বলে লাথি মারার প্রেকটিস করছিলাম। ঘটনার দিন, বেলা ডুবার একটু আগে আমি কোর্টে এসেছি, একাকী, বাস্কেটবল কোর্টেও কেহ নেই। মিনিট দশেক পরে, ৪ টি হাসিখুশী মেয়ে, আমার কোর্ট হয়ে বাস্কেটবল কোর্টে প্রবেশ করলো; ২ কোর্টের মাঝখানে লোহার তারের উঁচু বেড়া; মেয়েরা বেড়ার পাশে বেন্চে বসে গল্প করছে, আমার বল মারা দেখছে; আমি বুঝতেছি আমার বলের কিক নিয়েও হাসাহাসি করছে!

মিনিট পাঁচেক পর, একজন আমার কোর্টে প্রবেশ করে বললো,
-হ্যালো, তুমি মনে হয়, সেকেন্ড স্ট্রীটে থাক?
- হ্যাঁ, আমি সেকেন্ড স্ট্রীটে থাকি; তুমি কেমন আছো!
-ভালো আছি! বল মারো, আমি স্কুলের সকার টিমে খেলি, গোলকিপার।

আমি হালকাভাবে একটা বল মারলাম, সে স্টাইল করে হাতে ধরলো; বাকী মেয়েরা হাতে তালি দিলো। সে বলটাকে আমার দিকে মারলো না; বল হাতে আমার কাছে এসে বললো,
-ওরা আমার স্কুল বান্ধবী; নীল ড্রেসপরা বান্ধবীটির জন্মদিন আজকে; ওদের বাড়ীতে আমরা জন্মদিন পালন করেছি; আমরা এখন সিনেমা দেখতে যাবো; সে বায়না ধরেছে, আমাদের নিয়ে সে শ্যাম্পেন খাবে; তোমাকে ২০ ডলার দিচ্ছি, তুমি পাশের দোকান থেকে একটা শ্যাম্পেন কিনে দাও!
-তোমার বয়স কতো?
-১৫
-পুলিশ আমাকে লাল ঘরের পানি খাওয়াবে। তোমাদের জন্মদিন কি লেগেই থাকে?
-ভয় পেয়ো না, শ্যাম্পেন আমাদের জন্য নতুন কিছু নয়; এলাকার সবাই সবাইকে চেনে বলেই তোমাকে অনুরোধ করছি।
-আমিও তো এলাকার।
-তুমি নিশ্চয় আমার বাবা-মা'কে খুঁজে বের করে নালিশ করতে যাবে না!
-তা ঠিক, তবে কোনভাবে পুলিশ অবধি গেলে, জেলে কে যাবে, তুমি না আমি?
-ধুর, পুলিশে কেন যাবে? অনুরোধ করছি, অনুরোধটা রাখ।

আমি বললাম,
-ঠিক আছে আমি অন্য দোকান থেকে কিনব, ১৫ মিনিটের মতো লাগবে; তোমাদের হাতে সময় আছে?
-আছে, সময় আছে!
আমি যাচ্ছি, কিনে এসে বেন্চের নীচে আমার পানির বোতলের পাশ প্যাকেটা রেখে আমি পাশের কোর্টে খেলতে যাবো। তুমি ব্যতিত অন্য একজনকে বলো প্যাকেটটা নিয়ে যেতে! তোমার শরীরে কোন রকম ইলেকট্রনিক ডিভাইস আছে?
-তুমি চাইলে, আমি সব কাপড় খুলে দেখাতে পারবো, তুমি তা চাও? তুমি পুলিশের লোক নাকি?
-ঠিক আছে তুমি যাও, আমি ১৫ মিনিটের মাঝে আসছি; গ্লাস লাগবে?
-না, আমরা পিজ্জা দোকান থেকে নিয়ে নেবো।
- কোর্টের বাইরে অপেক্ষা করগে।
-টাকা?
-আগামী সপ্তাহে আমাকে এখানে দেখলে, আমার পানির বোতলের নীচে রেখে যেও!
ধন্যাবদ, মনে হয়, তুমি মাফিয়ার লোক!

আমি আমাদের এলাকা থেকে একুশ ডলারের একটা শ্যাম্পেন কিনলাম; মাঠে ফিরে এসে বেন্চের নীচে রাখলাম; আমি বল মারছি, ওরা মাঠের বাহিরে দাঁড়িয়েছিলো; নীল ড্রেসপরা মেয়েটা এসে প্যাকেট নিয়ে যাওয়ার সময় বললো, "ধন্যবাদ"।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
৪৮টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×