somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বামদের কথা শুনলে, রাম হাসতে হাসতে আবারও বনবাসে চলে যেতেন

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


News Link

বাংলাদেশের বামপন্হীদের মিটিং টিটিং হলে, আমি ওদের মুখের দিকে তাকিয়ে থাকি, সবাই বেশ নাদুস নুদুস, পরিপাটি, স্বাস্হ্যও বেশ ভালো; মনে হয়, ভালো খায় দায়, ব্যায়াম ট্যায়ামও করে, টেনশন ফেনশন নেই, মাথায় কোন ভাবনা টাবনা নেই, চিন্তা-ধান্ধা নেই; এদের বউয়েরা মনে হয় চাকুরী করে সংসার চলায়, এরা মুজাহিদুল ইসলাম সেলিমের বাসায় আড্ডা দেয়; হয়তো লুডু মুডু খেলে, বিশুদ্ধ পানি খায়।

সামনে একটা ক্রিটিক্যাল ভোট, এই ভোট নিয়ে মুজাহিদুল সেলিম বলছেন, তারা দুষ্ট আওয়ামী লীগের সাথে কোয়ালিশন করবেন না, তারা পঁচে যাও্য়া বিএনপি'র সাথে কোয়ালিশন করবেন না; তারা ৮টি বাম, নাকি রামদল আছেন, তারা জাতির ভালোর জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন! স্বাধীনতার ৪৭ বছর পর, বামেরা কোথায়ও নিজের গুণে পার্লামেন্টে ১টা সীটও পায়নি; আগামী ভোটে কি পাবে? বামদের এমন কোন সামর্থ নেই যে, সরকারে না থেকেও দেশের সাধারণ মানুষকে সাহায্য করবে।

বামদের ৮টি দল কেন? যদি কোনদিন সরকারে গিয়ে না থাকে, তারা কি নিয়ে ৮ দলে বিভক্ত হলো? জাপা বিভক্ত হয়েছে, স্বামী স্ত্রীর পদ নিয়ে, ও পার্থ'র বাবা এরশাদের টাকা চুরি করে দখল করায়; জাসদ বিভক্ত হয়েছে রব সাহেব এরশাদের দালালী করায়, ও ইনু আওয়ামী লীগের সাথে থাকায়; বামেরা কি নিয়ে ভিভক্ত হলো?

বামেরা বাংলাদেশের মানুষকে সমাজতন্ত্রিক ভাবানার দিকে টানতে পারেনি, কারণ, বামদের জীবনযাত্রা ও প্রোফাইল সমাজতান্ত্রিক নয়; সর্বপরি, সমাজতন্ত্র হচ্ছে সর্বাধুনিক রাজনৈতিক তত্ব, নতুন অর্থনীতি, নতুন ফাইন্যানসিয়াল সিষ্টেম, নতুন সামাজিক ব্যবস্হার তত্ব, ইহা বুঝতে সময় লাগে, ইহা কঠিন।

বাংলাদেশ মুসলিম প্রধান ও কমশিক্ষিতদের দেশ; সমাজতন্ত্রের সাথে ক্যাপিটেলিজমের তাত্বিক যুদ্ধ চলছে; সেদিক থেকে বাংগালীরা সমাজতন্ত্রকে সাপোর্ট করার কথা নয়; বাংগালীরা ক্যাপিটেলিজমে বিশ্বাস করেন ও ধর্মীয় দিক বিবেচনা করলে ইসলাম রাজতন্ত্রে বিশ্বাস করে: খলীফা ওমর(রা: ) তাদের সুশাসক, খালিদ বিন ওয়ালিদ তাদের বীর। এই পরিবেশের মানুষকে সোস্যালিষ্ট ভাবনার দিকে নেয়ার জন্য লেনিন, কিংবা স্বয়ং কার্লমাক্সের দরকার।

স্বাধীনতার ৪৭ বছর পরের ভোটও তাদের জন্য পাকা বেল; এখনও বলছে কোন কোয়ালিশনে যাবেন না; তা'হলে ভোটের পরিবেশ নিয়ে এত মাথা ব্যথা কেন?
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×