
বর্তমান ভোট এই রকমই হওয়ার কথা ছিলো: মওদুদ সাহেবকে নিজএলাকায় গাড়ীসহ আটকায়ে দেয়ার পর, উনি সেখানে বলেছেন যে, তিনি ৫০ বছর রাজনীতি করেছেন, দেশের প্রাইম মিনিষ্টার ছিলেন: আওয়ামী লীগ থেকে যাত্রা শুরু করেন, যান বিএনপি'তে, সেখান থেকে জাতীয় পার্টিতে, এবার ভোট করছেন বিএনপি'তে; আপনি মিলিয়ে দেখুন, উনার ৫০ বছরের রাজনীতি কোনভাবে আপনাকে, আমাকে, বস্তির একজন কিশোরীকে কি সাহায্য করেছে? যখন উনাকে আটকানো হয়েছে, উনি খুবই দামী গাড়ীতে ছিলেন; উনি ১৯৭১ সালে যুদ্ধে পরিত্যক্ত দামী বাড়ী দখল করে নিয়েছিলেন; উনাকে এবার পরাজিত করছে ওবায়দুল কাদের; ওবায়দুল কাদেরের পরিবার বিশাল ব্যবসার মালিক; ভোট হয়, ভোট ওবায়দুল কাদের পায়, না'হয় মওদুদ আহমেদ পান।
ভোট ১৭ জনের বেশী মারা গেছে; এরা কেহ ধনী নয়, পার্টির বড় নেতা নয়, ব্যবসায়ী নয়; ওয়ায়দুল কাদেরের গাড়ীর কাছে কেহ ভিঁড়তে পারেনি; মওদুদ সাহেবের গাড়ীর কাছে কেহ আসেনি ভয়ে; যারা মারামারি করেছে, সবাই মোটামুটি দরিদ্র শ্রেণীর, তারা পরস্পরকে মেরেছে; সামনের দিন গুলোতে আরো কিছু মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে, মানুষ অকারণে ধনী, ব্যবসায়ী, প্রশাসন, মিলিটারী ও টাউটদর জন্য প্রাণ দিতে গিয়েছে।
বেশীরভাগ লোকই এই ভোটের ফলাফল জনাতো, কিন্তু ভোটে কিভাবে কি হবে, অনেকটা পরিস্কার ছিলো না; এখন পরিস্কার হলো। যারা নির্বাচিত হবে, ও যারা নির্বাচিত হবে না, তারা মোটামুটি একই শ্রেণীর লোকজন। ওবায়দুল কাদের কিংবা মওদুদ, ২ জনের মাঝে ১ জনই নির্বাচিত হবেন, ওখানে সাধরণ মানুষের জন্য কিছুই নেই; ওরাই ধনী থাকবে, ঝড় তুফান হলে রিলিফ দেবে, ওদের ঘরে গ্রামের কিশোরী মেয়েরা চাকরাণী হবে, ওদের পরিবারের মেয়েরা ইউনিভার্সিটিতে পড়বে, দামী গাড়ীড়ে করে মলে যাবে, ঈদ করবে লন্ডনে। তবে, মওদুদ সাহেব ভোট পেলে পাকিস্তান মিলিটারীর লোকজন ঢাকায় এসে ঘাঁটি গড়বে।
ব্লগে দীর্ঘদিন এই ভোট নিয়ে আলোচনা হচ্ছিল, অনেকেই সুষ্ঠু ভোট চেয়ে অনেক পোষ্ট লিখেছেন; ভোট সুষ্টু হলে, ওবায়দুল কাদের কিংবা মওদুদ সাহেব নির্বাচিত হবে; ভোটে কারচুপি হলে, ওয়াদুল কাদের কিংবা মওদুদ নির্বাচিত হবে; মওদুদ ৫০ বছরে সাধারণ মানুষের পক্ষে, একজন কিশোরী চাকরাণীকে পড়ানোর বিল আনেনি, ওবায়দুল কাদেরও এই ধরণের বিল আনবে না।
নির্বাচন হয়ে গেছে, যারা প্রাণ হারায়েছে, এসব পরিবারগুলোকে কেহ সাহায্য করবে না; এদের কেহ জামাতের হলে, তার পরিবার সাহায্য পাবে; আওয়ামী লীগের হলে, শেখ হাসিনা এককালীন সাহায্য করবে, বিএনপি'র হলে সাহায্য পাবার সম্ভাবনা নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




