
নির্বাচনের এই ধারাবাহিকতার শেষ লেভেল যথাসম্ভব, সীমিত আকারের গৃহযুদ্ধ; এর বাহিরে অন্য সমাধান বের করার মতো নেতৃত্ব কিংবা দল, কিছুই এই মহুর্তে চোখে পড়ছে না।
এবারের নির্বাচনটা হঠাৎ করে, ১ দিনে এই রকম হয়নি, এটি আমাদের আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতা, এর শুরু ছিলো ১৯৭৫ সালের হত্যাকান্ড ও জেনারেল জিয়ার "হ্যাঁ/না" ভোট; এই ধারাবাহিকতার অবসান কিভাবে হবে? যথাসম্ভব, সীমিত আকারের গৃহযু্দ্ধের মাধ্যমে। গৃহযুদ্ধ লাগার মতো প্রাথমিক লক্ষণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে; ড: কামাল সাহেব আবার নতুন করে ভোট চাচ্ছে্ন, ইহাও গৃহযুদ্ধের জন্য একটা ট্রিগার হতে পারে।
এবারের নির্বাচনকে ঘিরে, অনেক কিছু ঘটার সম্ভাবনা এখনো রয়ে যাচ্ছে, এবং আগামী ৫ বছর এই সম্ভাবনা থেকে যাবে; এবারের ভোটে আওয়ামী লীগের এত বড় জয়কে বিএনপি'র বাহিরের অনেকেও মন থেকে মেনে নেবে না সহজে; তাদের মনোকষ্ট একটা বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ঠ ছিলো; কিন্তু তাদের সামনে কোন আদর্শ ও নেতা নেই; ফলে, সময়ের সাথে তারা হয়তো মেনে নেবে সাময়িকভাবে। সাধরণ মানুষ আওয়ামী লীগের বিপক্ষে রিস্ক নিতে চাহে না, তারা মনে করে যে, নেতৃত্ব বিএনপি-জামাতের হাতে চলে যেতে পারে; বিএনপি-জামাতের ভয়, এটা সাধরণ মানুষের ক্ষোভ কমানোর একটা সহায়ক ভাবনা। আওয়ামী লীগ ভোটের পরে দেশে গণরোষের সম্ভাবনাও নিয়েও ভেবেছে, সেটাকে আয়ত্বে আনার জন্য প্রস্তুতিও নিয়েছে বলে মনে হয়।
ব্লগে, গত ২ মাসে ভোট নিয়ে বেশ কিছু পোষ্ট এসেছিলো, যেখানে বলা হয়েছিলো যে, বিএনপি'র পক্ষে 'ভোট বিপ্লব' ঘটবে! বিএনপি'র ২০১৫ সালের ১ দফার বিপ্লব থামায়েছিল আওয়ামী লীগ; সেই প্যাটার্ণ অনুসারে বুঝা যাচ্ছিল যে, বিএনপি'র ভোট বিপ্লবও থামাবে আওয়ামী লীগ। ২০১৫ সালের ৯১ দিনের বিপ্লব মানুষ দেখেছেন: মানুষ মরেছেন, আহত হয়েছেন, কয়েক বিলিয়ন ডলারের সম্পদ পুড়ে গেছে, মানুষ পংগু হয়েছেন; কিন্তু ভোট বিপ্লবটা একটা 'অদৃশ্য বিপ্লব', যা কয়েক ঘন্টার মাঝে ঘটার কথা ছিল। এখন দেখা যাচ্ছে: ভোট বিপ্লব হয়নি, কিংবা উহাকে ঠেকানো হয়েছে!
বিএনপি এখন যেই অবস্হায় আছে, ইহাকে রাজনৈতিক দল বলা যায় না, রাজনৈতিক দল হিসেবে ইহার প্রয়োজনীয়তা আসলে শুধু যে, ফুরিয়ে গেছে তা নয়, তারা জাতির রাজনীতিকে ভুল পথে পরিচালিত হতে সহায়ক হিসেবে কাজ করছে, আওয়ামী লীগ তাদের দুর্বল অবস্হার সুযোগ নিয়ে, জাতির রাজনীতির মানকে শুন্যের কোঠায় আনতে সক্ষম হয়েছে।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




