
ড: এমাজুদ্দিন সাহেব, ড: মইন খান, ড: মোশারফ হোসেন, আমান উল্লাহ আমান, ইলিয়াস আলী, হারিস চৌধুরী, মির্জা ফখরুল, এবং বিএনপি'র নতুন পথ-প্রদর্শক ড: কামালকে কোনদিন বলতে শুনেছেন যে, শেখ হাসিনা কেন ৩৮ বছর আওয়ামী লীগের সভাপতি? এরা সবাই কিন্তু 'গণতন্ত্র' চান! শেখ হাসিনার ৩৮ বছর সভাপতি থাকাটা যে গণতন্ত্র-বিরোধী কাজ, এটা একটা ১০ম শ্রেণীর বাচ্চাও বুঝে; কেন মির্জা ফখরুল, ড: এমাজুদ্দিন, ড: কামাল হোসেন, মির্জা আব্বাস বুঝেন না? শেখ হাসিনা, এদের রাজনীতির দৌঁড় বুঝেন, উনি উনাদের জ্ঞানের হাড়ি মেপে ফেলেছেন, এদের ইডিওটিক রাজনীতির ফলে শেখ হাসিনার জন্য জীবনটা সহজ হয়ে গেছে!
শেখ সাহেবের মৃত্যু ততকালীন আওয়ামী লীগকে খুবই সমান্য কয়েকদিনের জন্য নাড়া দিয়েছিলো; তারপর, ততকালীন আওয়ামী লীগের বেশীর ভাগ নেতা মনে মনে ভয়ংকর খুশী হয়েছিল, তারা জেনারেল জিয়াকে হয়তো মনে মনে ধন্যবাদ দিয়েছিলো। স্বাধীনতার পরদিন থেকেই আওয়ামী লীগের বেশীরভাগ নেতা দেশের সম্পদের উপর হামলে পড়েছিলো; সব সুযোগ দখল রে বসেছিলো; সামান্য প্রাইমারী স্কুলের হেড মাস্টার পাহাড়তলীর এক ভেজিটেবল তেলের কারখানার "পারসেজ অফিসার" হয়েগিয়েছিলো, নাম লিখতে পারে না, এমন আওয়ামী লীগারেরা আলমাস সিনেমা হল দখল করে নিয়েছিলো। শেখ সাহেব ক্রমেই যখন এগুলোকে ঠিক করার চেষ্টা করছিলেন, আওয়ামীরা উনার উপর ক্ষেপছিলো; ঠিক সেই সময়, শেখ সাহেবকে হত্যা করা হয়, এসব আওয়ামী লীগারেরা এতে খুশী হয়েছিলো।
শেখ হাসিনা দেশে এসে এসব আওয়ামী লীগারদের পেয়েছেন; তিনি এদের হাভাতে অভ্যাসকে মেনে নিয়েছেন; তিনি নিজেও বিশ্বাস করেন যে, বিএনপি'র মিলিটারীদের সাথে টিকে থাকতে হলে, আওয়ামী লীগের নেতাদের হাতে টাকা পয়সা থাকতে হবে, তাদেরকে দেশের সাধারণ মানুষ থেকে উপরের স্তরে থাকতে হবে; তিনি এও বুঝেন যে, আওয়ামী লীগের লোকেরা নিজেরা আয় করতে জানে না; এমন কি মাল মুহিতের মত মানুষও নিজ পরিবারের জীবনযাত্রার মান রেখে চলার মত আয় করতে কোনদিনও সক্ষম হবে না; তিনি এদের কিনে নিয়েছেন সহজে; শেখ হাসিনা দলের মাঝে এমন অস্হার সৃষ্টি করেছেন যে, উনি যেদিন থাকবেন না, সভাপতির চেয়ারে উনার খড়ম থাকবে।
এগলেো আওয়ামী লীগের দিক, এটা ব্যাখ্যা করতে সক্ষম কেন তিনি ৩৮ বছর আওয়ামী লীগের সভাপতি; কিন্তু বিএনপি'র ড: এমাজুদ্দিন সাহেব, দেশের সবচেয়ে পলিট প্রফেশানেল আইনবিদ ড: কামাল হোসেন, সুজন নাকি কুজনের ড: বদিউল আলমের মুখে এই প্রশ্ন নেই কেন, কেন শেখ হাসিনা ৩৮ বছর আওয়ামী লীগের সভাপতি? কেন বিএনপি'র মির্জা ফখরুল থেকে বেগম জিয়ার মুখে শেখ হাসিনার ৩৮ বছর নিয়ে কোন প্রতিবাদ নেই?
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




