
যথাসম্ভব, আগামী মাসে নিউইয়র্ক শহরে 'পাবলিক এডভোকেট' পদে 'স্পেশাল ইলেকশান' হবে; এতে হেলাল শেখ নামে একজন বাংগালী প্রার্থী হবেন। এটি বেশ বড় পদ; এবং বাংগালীদের থেকে আজ অবধি, কেহ নিউইয়র্কে বড় পদে জয়ী হতে পারেননি; বাংগালীদের জন্য, এটি একটি বড় সুযোগ। 'স্পেশাল ইলেকশান' হলো, কোন কারণে, কোন নির্বাচিত পদ খালী হলে, সেই পদ পুরণের নির্বাচন; এটি খোলা নির্বাচন, ইহাতে পার্টি থেকে শুরু করে, যেকোন নাগরিক অংশ নিতে পারেন; ইহাতে, দলীয় প্রাইমারী ইলেকশান নেই।
আপনাদের পরিবারের লোকজন, বা পরিচিত কেহ নিউইয়র্কে থাকলে, উনাদের বলবেন, হেলাল শেখকে ভোট দিতে; আপনারা অনলাইন ইত্যাদিতে বিজ্ঞাপন দিতে পারেন, যাঁদের আপনজনেরা নিউইয়র্কে আছেন, তাঁরা যেন নিজেদের লোকজনকে ভোট দিতে বলেন, এবং সম্ভব হলে, হেলাল শেখের নির্বাচনী ফান্ডে ২/১ ডলার দিতে।
আমি হেলাল শেখকে সাহায্য করছি; সম্প্রতি আমি নিউইয়র্ক থেকে দুরে আছি, তবুও উনার কাজ করার জন্য শনি/রবিবার নিউইয়র্ক যাচ্ছি। উনার নাম ব্যালেটে যুক্ত করতে ৭০০০ সিগনেচার দরকার; উনি আমার থেকে ১০০০ মানুষের সিগনেচার চেয়েছেন; বেশীরভাগ বাংগালীর এসব ব্যাপারে অভিজ্ঞতা কম, তাঁদের থেকে সিগনেচার নেয়া কঠিন কাজ; বাংগালীরা এখনও ইলেকশান ফান্ডে টাকা দান করা শিখেনি; ফলে, টাকা তোলাও কষ্টকর হবে; তবে, যাঁরা ফান্ডে টাকা দেবেন, এই ধরণের শ'খানেক মানুষ আমি যোগাড় করেছি।
এটি 'স্পেশাল ইলেকশান' হওয়ায় ও ফেব্রুয়ারীর শীতে হওয়ায় খুবই স্বল্প পরিমাণ ভোটার ভোটে যাবেন; পার্টিগুলোও স্পেশাল ভোট নিয়ে মাতামাটি করে না; সবচেয়ে ভালো হলো, ২০ জনেরও বেশী প্রার্থী হতে পারে। ভোট বেশ ভাগাভাগি হয়ে যাবে। একজন প্রাক্তন আমেরিকান এসেম্বলীম্যন হেলাল শেখকে মেনটরিং করছেন, হেলাল শেখের সাথে থেকে বাংগালীদের সাথেও কথা বলছেন।
নিউইয়র্ক শহরে ৪৬ লাখ রেজিষ্টার্ড ভোটার আছেন; বাংগালীদের ভোটের পরিমাণ ৮০ হাজারের উপরে হবে; হেলাল যদি ৪০ হাজার ভোট পায়, অবশ্যই জয়ী হবে, এমন কি ৩৫ হাজার হলেও জয়ী হওয়ার সম্ভাবনা আছে; উনি বাংগালীদের থেকে শতকরা ৪৫ থেকে ৫০ ভাগ ভোট পেলে জয়ী হতে পারেন।
নিউইয়র্ক শহরে বাংগালীদের ৪০০ অর্গেনাইজেশন আছে; এই সমস্ত অর্গেনাইজেশন চালায় বেশীর ভাগ টাউটেরা; এসব টাউটেরা সব যায়গা দখল করে বসে আছে। ২ সপ্তাহ আগে, হেলাল জ্যাকসন হাইটস'এ বাংগালী নেতাদের নিয়ে একটা বৈঠক করেছিলেন, আমার যাবার কথা ছিলো না; কিন্তু আমেরিকান এসেম্বলীম্যান অনুরোধ করায় গেলাম; ৫৬ জন নেতৃস্হানীয় বাংগালী এসেছিলেন, ৩ জন ছিলেন বাংগালী, ২ জন অপরিচিত, ৫১ জন ছিলেন টাউট বাংগালী। টাউটেরা সবাই উনার পক্ষে ভোটার আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউইয়র্ক শহরে আপনাদের পরিচিত থাকলে, হেলাল শেখকে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। হেলালও দেশে বিজ্ঞাপন দেবেন সহসা।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




