somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম মানুষকে কিছুটা হিংসুক করে দেয়, মনে হয়!

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি বরাবরই চাকুরীজীবি ছিলাম, দেশে ও বিদেশে চাকুরী করেছি; দেশের চাকুরী সম্পর্কে এটুকু বলতে পারবো, বাংলাদেশে চাকুরী করার পর, বেশীর ভাগ মানুষ মানসিক রোগীতে পরিণত হওয়ার কথা; মানসিক রোগীদের জন্য ভালো সংবাদ হলো, তাঁরা নিজের মাসিক রোগ সম্পর্কে জানেন না।

গত ২ বছর আমি চোখের রোগে ভুগেছি, চাকুরী করিনি; চোখের অবস্হা ভালোর দিকে যায়নি; বাংলাদেশের গরম ও বাতাস দুষণে উহা আরও বেড়ে যায়; বেশ ভালো সমস্যায় আছি। গত মাসে একটা চাকরী ধরেছি; বয়স বেড়ে যাওয়ায় যথেষ্ট ম্যাঁওপ্যাঁওয়ের মাঝ দিয়ে যেতে হয়েছে। চোখের কারণে, আমার দক্ষতার চেয়ে একটু সহজ চাকুরী নিয়েছি, দায়িত্ব কম, বেতনও কম, চাকুরী পেতেও সহজ হয়েছে।

আমার চাকরীটা সামান্য বেতনের, কিন্তু মালটি বিলিয়ন ডলারের ব্রোকারেজ কোম্পানীতে; কাজটা হলো, সব ব্রোকারেজ কোম্পানীগুলো নেটওয়ার্ক ও সফটওয়ারের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে; কেহ কিছু বদলালে, তখন ওরা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারলেও ব্যবসায়িক দিক থেকে সমস্যা হয়; এগুলোকে ঠিক রাখার জন্য লোকজন আছে! আমার কাজ হলো, কোন পক্ষ থেকে কোন রদ বদল হলে, সেটা বিজনেস লোকদের জানানো ও অন্য ব্লোকারদের লোকদের সাথে কথা বলে, কানেকশান করে দেখা।

আমি চাকুরী পাবার পর, আমাদের গ্রুপ আমাকে ৪টি ব্রোকারের কানেকশান নিয়ে কাজ করতে দেয়; আমি কাজ শুরু করি; সবকিছু আশাতীত ভালোভাবে চলছিলো। একটাতে সামান্য সমস্যা হচ্ছিল, সেটা ঠিক করার পর, কোম্পানীর ভারতীয় অফিস থেকে সেটা পরীক্ষা করেছে সীমিত আকারে। এবার আমাকে বড় আকারে পরীক্ষার দায়িত্ব দেয়া হলো; অন্য পক্ষের ব্রোকার, 'কেনটর'; ওদের কর্মচারী, ফরাসী একটা মেয়ে আমার সাথে এই কাজটা করছে কয়েকদিন, সব ভালো; গত পরশু, হঠাৎ মেয়ের ম্যানেজার আমাকে ইমেইল করলো, বললো, আমরা ঐ মেয়েকে বেশী কাজ দিচ্ছি; আমি উহাকে বললাম যে, তুমিসহ আমরা সবাই ওয়ার্কার, এই কোম্পানীগুলো বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, ওরা জানে কি করছে, তোমার মাথা ব্যথা কেন? সে বললো, উনি ঐ মেয়ের ম্যানেজার, ঐ মেয়ের অনেক কাজ আছে, অন্যদের সাহায্য করা ঐ মেয়ের কাজ নয়; এই ম্যানেজারের নাম আসিফ খলীফা, আমেরিকায় বড় হওয়া মুসলমান বেরাদার।

আরেকটা ব্রোকারেজের সাথে আগের থেকে এই কোম্পানীর সমস্যা ছিল; সেখানে কাজ করে আরেক বেরাদার, নাম সুলাইমান আসগর; আমি যেই কোম্পানীতে কাজ করি, এরা আসগরকে টেলিফোন করতেও ভয় পায়; কাজটা আমাকে দিয়েছে। উহা আমার নাম জিজ্ঞাসা করার পর, কিছু না বলে কাজ করে দিয়েছে; ৩/৪ দিন, সবই ভালো। গতকাল শুক্রবার, দিনের ১২টার একটু পরে একটা সমস্যা হয়েছে, আমি কল করলাম, উহা নেই; ম্যাসেজ রাখলাম। দিনের ৩টার দিকে সে আমাকে কল করে বলে যে, শুক্রবার ১২টার পর তাকে আমার কল করাই ঠিক হয়নি; এই বলে সে ফোন রাখে দেয় বাংলাদেশ ষ্টাইলে। আমি আবার ফোন করলাম সমস্যার ব্যাপারে, উহা আর ফোন ধরেনি।





সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
৪৬টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×