
*** পোষ্টাকে রিফ্রেশ করবেন না, ইহা ইতিমধ্যে "সর্বাধিক পঠিত" হয়ে গেছে! ***
@@ ব্লগে কমপক্ষে ১ জন হলেও বেকুব ব্লগার আছে, উহা আমার পোষ্টটিকে অকারণে রিফ্রেশ করেছে @@
বিএনপি'র পক্ষ থেকে বেগম জিয়া, জামাতের পক্ষ থেকে মাহমুদুর রহমান, হেফাজত ও জামাতের পক্ষে থেকে মোল্লা শফি ব্লগারদের নাস্তিক ডেকেছে ২০১৩ সালে; শুধু শেখ হাসিনা এখনো ব্লগিং'এর বিপক্ষে মুখে কিছু বলেননি, তবে তিনিও প্রাকৃতিকভাবে ব্লগিং'এর পক্ষে থাকার লোক নন। ২০১৩ সালে শেখ হাসিনা ব্লগারদের পক্ষে আছেন ভাব দেখায়েছিলেন; কারণ, তখন বেগম জিয়া ব্লগারদের বিপক্ষে।
ব্লগিং'এর শুরুতে ব্লগে, আওয়ামী পন্হী ও জামাতী ব্লগারেরা ক্রুসেডে নেমেছিলেন; সংখ্যায় কম হলেও, আওয়ামীদের পক্ষ ভালো করেছে; কারণ, তাদের লেখায় কিছুটা আধুনিকতা ভুলে হলেও থেকে যায়; জামাতী পক্ষ যাই লিখুক ঘুরেফিরে উহা জামাতী পদ্ধতি ও গুহামানবদের বয়ান।
সেই শুরুতে যেসব আওয়ামী ব্লগারেরা কিছুটা ভালো করেছিলেন, আজকে তারা ব্লগে নেই বললেই চলে; এদের অনেকেই সরকারের লোকজনের সাথে চলে, এরা সরকারকে ব্লগের শক্তি সম্পর্কে জানায় বলে মনে হয়; এরা নিজেরা অবশ্যই বুঝে যে, ব্লগিং প্রাকৃতিভাবে সরকারের পক্ষে যাবে না; ফলে, এসব ব্লগারেরাও আজকে ব্লগিং'এর বিপক্ষে চলে গেছে অনেকটা।
২০১৩ সালে শাহবাগে ব্লগারদের কর্মকান্ডকে নাস্তিকতা বলায়, পুরো দেশের লোকজন চমকে উঠেছিলো, এরা কারা, এবং এরা কি করে? এরা যে ইলেকট্রনিক কাগজে লিখে, রিয়েল-টাইমে সেটা নিয়ে আলোচনা করে, এ ব্যাপারটা বুঝতে ড: এমাজুদ্দিন সাহেবের ২ বছর লেগেছে; এখন বুঝতে পারেন, নুরু সাহেবের কত বছর লাগার কথা?
তখন শেখ হাসিনাও বলেছিলেন যে, ব্লগিং হোক, আর ম্লগিং হোক, নবীজিকে অসন্মান করা কোনভাবে সহ্য করা হবে না! নবীজি কি করে, কখন ও কেন ব্লগে আসেন, সেটা উনার জানার কথা নয়। ব্লগিং'এ যে নবীজি আসেন, সেটা উনি কি করে জানলেন? নিশ্চয় কারো মারফত শুনেছেন; উনার কানে ব্লগিং সম্পর্কে ভুল ধারণা দেয়ার লোকের অভাব নেই; শুধু একটা নরম দিক হচ্ছে, উনি এক কানে কম শোনেন
প্রাকৃতিকভাবেই, পুরো প্রশাসন, ব্যুরোক্রেটরা, রাজনৈতিক দলগুলো ব্লগিং'এর বিপক্ষে থাকবে সব সময়; এর সাথে পুরোনো আওয়ামী ব্লগরেরা যোগ দিয়েছে বলে মনে হয়। সুযোগ পেলে, এরা সবাই মিলে, শেখ হাসিনাকে ব্লগিং'এর বিপক্ষে বলতে থাকবে; একবার যদি শেখ হাসিনা ব্লগিংকে ভয় পায়, তা'হলে খবর আছে!
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



