somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব কারখানা, ৫-তলা থেকে উঁচু সব দালান ইনস্পেকশান করতে কত সময় লাগবে?

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



*** কোন ১ জন ইডিয়ট এই পোষ্টটাকে রিফ্রেশ করার শুরু করেছে ***

এই পোষ্টে, সারা দেশের সব কলকারখানা, যেখানে ৫০ জনের বেশী মানুষ কাজ করেন, এবং ৭-তলা বা তার চেয়ে উঁচু বাসভবন কিংবা অফিস ভবন ইনস্পেকশন করতে, আপনার মতে আনুমানিক কত সময় লাগতে পারে, তা জানাতে পারেন।

দেশের সব ৭-তলা বা তার উপরের সব ভবন, ও সব কলকারখান ইনস্পেকশান করলে, আগুন লাগার সম্ভাবনা, নিবানোর ব্যাপারে, আগুনের সময় মানুষ বেরিয়ে যাবার ব্যাপারে ফায়ার ব্রিগেড ও নগর পরিকল্পনা অফিসের ধারণা হবে, তারা সেটার উপর নির্ভর করে, সবাইকে আগুন থেকে মানুষ ও সম্পদ রক্ষার জন্য পদক্ষেপ নিতে বাধ্য করতে পারবেন। আগামীতে আগুন, বা ভবন ধ্বসের সম্ভাবনা বের করার জন্য আজকেই ইনস্পেকশন শুরু করার দরকার।

বাংলাদেশের সব ধনী, সরকারের লোকজন, প্রশাসনের সবাই দুর্নীতিবাজ; সরকার ও প্রশাসনের লোকজন শুধু যে দুর্নীতিবাজ তা নয়, সাথে সাথে অদক্ষ। ফলে, দুর্ঘটনা জীবনের অংশ হয়ে গেছে: লন্চ ঢুবছে, আগুন লাগছে, দালান পড়ছে, সড়কে মানুষ মরছে।

বাংলাদেশের ফায়ার ব্রিগেড'এর প্রধান একজন ব্রিগেডিয়ার জেনারেল; উনার ছোট ভাই বুয়েটের মেকানিক্যাল ইন্জিনিয়ার, আমার সাথে চাকুরী করেন; একত্রে লান্চে যাই; বনানীতে আগুন লাগার পর থেকে, উনি নিজ ভাই'এর বিশাল ভুমিকা নিয়ে অনেক বকবক করলেন ২ দিন; আমি শুনে গেছি, তেমন মন্তব্য করিনি; আলাপ শেষে উনি নিজেই বললেন, "আমার ভাইকে আপনি নিশ্চয় ইডিয়ট ভাবেন, এজন্য আমার ভাই নিয়ে আপনার সাথে আলাপ করা ঠিক হয়নি, আমি জানি।"

দেশে দুর্ঘটনা ঘটলে, মানুষ মারা গেলে, ব্লগে পোষ্ট আসে: অনেক কবিতা আসে, অনেক উপদেশমুলক পোষ্ট আসে, সরকার-বিরোধী পোষ্ট আসে! তবে, বস্তিতে আগুন লাগলে খুব একটা পোষ্ট আসে না; বস্তিতে আগুন লাগলে বেশী মানুষ মরে না, ওদের ঘরগুলো এমনভাবে তৈরি যে, তারা আগুন থেকে পালাতে পারে; ২/৪ জন শিশু কিংবা শারিরিক, বা মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয় মাত্র। যাক, বস্তিতে ইনস্পেকশান করার মতো কিছু নেই; ফলে, উহা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।

সারা দেশে সব উঁচু দালান ও সব কলকারখানা ইনস্পেকশান করতে কত সময় লাগবে বলে আপনার ধারণা? আমি এই প্রশ্নটি আমার সহকর্মীকে করেছি; উনি ভুল উত্তর দিয়েছেন। উনাকে বলেছি, উনার ভাই, ব্রিগেডিয়ার জেনারেলকে প্রশ্নটা করতে; উনার থেকে উত্তর পেলে বুঝতে পারবো, উনি কি ধরণের ব্রিগেডিয়ার জেনারেল। আপনি সাধারণ ব্লগার, তারপরও আপনার অনুমানটা জানাবেন!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×