somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বাজেটে ক্যাপিটেলিজম, নাকি সোস্যালিজম'এর তত্ব অনুসরণ করা দরকার?

০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি একজন ব্লগার হিসেবে কি মনে করেন, আমাদের বাজেটে ক্যাপিটেলিজম, নাকি সোস্যালিজম'এর তত্ব অনুসরণ করা দরকার? নাকি আপনার নিজস্ব কোন তত্ব আছে? থাকলে, বলতে পারেন, ডেফিনেশন দিতে পারেন!

আমাদের দেশে আজ অবধি যেই তত্ব ব্যবহৃত হয়ে আসছে, এটা তৃতীয় বিশ্বের গলাকাটা ক্যাপিটেলিজম; আমাদের ক্যাপিটেলিজমটা ঠিক সুইডেন, নরওয়ে, আমেরিকা, ইসরায়েল, কানাডা, জাপান এর মতো নয়; আমাদের ক্যাপিটেলিজম অনেকটা নাইজেরিয়া, মেক্সিকো, মিশর, পাকিস্তানের মতো।

শেখ সাহেবকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে সোস্যালিজম থেকে দুরে রেখে, বর্তমানের মতো এই ধরণের অবস্হায় রাখতে; যারা সেটা চেয়েছিলো, তারা সফল হয়েছে। এখন শিক্ষিতরা চিৎকার দিচ্ছে, ভোট দিতে পারছে না, দেশ বেকারে ভরে গেছে, পড়ালেখার মান নেই, পুলিশ-কোর্ট-কাছারি সব দুর্নীতিতে ভরে গেছে, যাদের আছে তারাই দেশের সবকিছু দখল করে নিচ্ছে, বাকীরা বউ ফেলে বিদেশে চাকুরী করছে, মেয়েরা পরিবারের ভাত কাপড় যোগাড় করতে আরব যাচ্ছে; কিন্তু এই ধরণের শিক্ষিতরাই শেখ সাহেবের "বাকশাল"এর বিপক্ষে চিৎকার দিয়েছিলো, এরাই শেখ সাহবের মৃত্যুর পর মিষ্টি বিতরণ করেছিলো।

ক্যাপিটেলিজমের ডেফিনেশন হচ্ছে: ইহা এক ধরণের অর্থনীতি ও ফাইন্যান্স, যেখানে একজন নাগরিক নিজ চেষ্টায় সীমাহীন সম্পদের মালিক হতে পারে; দেশের উৎপাদন ব্যবস্হা প্রাইভেট মালিকানাধীন; উৎপাদনের মুলশক্তি, ক্যাপিটেল; এবং ক্যাপিটেলের মালিকেরাই চাকুরীর মালিক; শিক্ষা ব্যবস্হা থেকে শুরু করে স্বাস্হ্য সেবাসহ সবকিছু প্রাইভেট মালিকানাধীন। প্রাইভেট মালিকেরা যদি সম্পদ, উৎপাদন ব্যবস্হা, শিক্ষা ও চিকিৎসার মালিক হয়, দেশ চালনায় কারা থাকার কথা, গার্মেন্টস'এর লোকজনের প্রতিনিধিরা, নাকি ধনীদের পরিবারের লোকেরা? ক্যাপিটেলিজমের দেশগুলো আপনারা চেনেন। বর্তমান ক্যাপিটেলিজমের একটা ভয়ংকর দিক হলো, একটা সময়ের পর, সেখানে রিশেসন শুরু হয়; রিশেসন চাকুরীজীবি মানুষকে সারাক্ষণ ভয়ের মাঝে রাখে, জীবনটা খুবই ভীতিকর হয়ে উঠে।

সোস্যালিজমের ডেফিনেশন হচ্ছে: ইহা এক ধরণের অর্থনীতি ও ফাইন্যান্স, যেখানে কোন একজন নাগরিক নিজ চেষ্টায় সীমাহীন সম্পদের মালিক হতে পারবে না; কারণ, এই প্রচেষ্টা চালানোর সময়, অন্যদের নাগরিক অধিকার খর্ব করা হয়। দেশের উৎপাদন ব্যবস্হা সামাজিক মালিকানাধীন; অর্থাৎ, উৎপাদনের মুলশক্তি, ক্যাপিটেল'এর মালিকানা সমাজের হাতে; শিক্ষা ব্যবস্হা থেকে শুরু করে স্বাস্হ্য সেবাসহ সব মানবিক অধিকার সমান। সামাজিক মালিকানায় দক্ষতা ও অবদান ছাড়া কেহ পারিবারিক অবস্হানের সুযোগে দেশ পরিচালনায় ঢুকে পড়তে পারবে না। এই সিষ্টেমে, সালমান রহমানরা সম্পদের মালিক, দেশ পরিচালনা, উপদেষ্টা, সবকিছু এক সাথে দখল করতে পারবে না।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ১১:২০
২৪টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×