somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগ্রপন্হী হামাস কিন্তু ইসরায়েলের এজেন্ডাই পুরণ করছে!

১০ ই মে, ২০১৯ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক সময়, গাজা মোটামুটি একটি পরিত্যক্ত ভুমি ছিলো; উহা আনুমানিক ২২ মাইল লম্বা ও গড়ে ৭ মাইল চওড়া; এখন, সেখানে প্রায় ২০ লাখ মানুষের বসবাস ;ইহা প্যালেষ্টাইনীদের জন্য কাঁটাতার দিয়ে ঘেরাও করা একটা বিশাল রিফিউজী ক্যাম্প; এখানকার অধিবাসীদের আয়ের মুল উৎস হলো ইসরেয়েলের ভেতরে গিয়ে দৈনিক মুজুর হিসেবে কাজ করা। বর্তমানে, যাদের বয়স, ৩৫'এর আশেপাশে, তাদের অনেকেই লেখাপড়া করেছে; হামাসের কার্যকলাপে এরা গাজা থেকে পালিয়ে যেতে চায়; ইসরায়েলও চায় যে, তরুণরা পালিয়ে যাক।

হামাসের গত ১২ বছরের কর্মকান্ডের ফলে, গাজার লোকজন কোনভাবে উপকৃত হচ্ছে না, প্যালেষ্টাইনের স্বাধীনতার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে; আসলে, তাদের সংগ্রাম বা জিহাদের ফলে ইসরায়েল উপকৃত হচ্ছে! হামাসের কর্মকান্ড থেকে রেহাই পেতে, এই রিফিউজী ক্যাম্প থেকে প্যালেস্টাইনীরা একদিন পালিয়ে যাবে; ইসরায়েল চাচ্ছে যে, প্যালেষ্টাইনীরা গাজা ছেড়ে পালিয়ে যাক।

হামাস ২ দিক থেকে উগ্রপন্হী: প্যালেষ্টাইনের স্বাধীনতার জন্য হামাস উগ্র-পন্হায় বিশ্বাস করে: তারা বিশ্বাস করে যে, ইসরায়েলকে পরাজিত করতে না পারলে, প্যালেষ্টাইনকে স্বাধীন করা সম্ভব নয়; তারা আবার ইসলামিক দিক থেকেও উগ্রপন্হী; পিএলও ও তাদের সমর্থকেরা মডারেট মুসলিম হিসেবে পরিচিত; হামাস ও তাদের সমর্থকেরা ব্রাদারহুড ও হেজবুল্লার মত জিহাদী মুসলিম, যা ইসরায়েল ও পশ্চিমের দেশগুলো পছন্দ করে না।

ইসরায়েলকে পরাজিত করা সম্ভব হলে, ইসরায়েল রাষ্ট্রও থাকবে না; যেখানে বর্তমান ইসরায়েল অবস্হিত উহা ইহুদীমুক্ত হবে; সেখানে স্বাধীন প্যালেস্টাইন হবে একদিন; এটাকে সামনে রেখে হামাসের সংগ্রাম শুরু হয়েছিলো। কিন্তু ইহা যে অসম্ভব বিষয়, তা হামাসের মগজে ঢুকে না।

হামাস ইসরায়েলকে আক্রমণের আগে, আক্রমণ করেছিলো পিএলও'কে; ২০০৭ সালে, হামাস পিএলও'কে গাজা থেকে বের করে দেয়; পিএলও'র লোকেরা দুর্নীতিতে যুক্ত ছিলো; তারা আরবদের দেয়া টাকা পয়সা লুকিয়ে ফেলতো, ও সেগুলো খরচ করে, ভালো জীবনই যাপন করতো। প্যালেষ্টাইনের লোকেরা পিএলও'র দুর্নীতিতে বিরক্ত হয়েছিল ঠিকই; কিন্তু তাদের নেতৃত্বে আস্হা হারায়নি কোনদিন। কিন্তু গাজার মুসলমানেরা হামাসের উস্কানীতে উগ্রপন্হীতে পরিণত হয়; হামাস সিভিলিয়ান ইসরায়েলী নাগরিকদের উপর আক্রমণ চালালে গাজার লোকেরা সেটার সমর্থন দেয়ার শুরু করে; গাজার লোকেরা ওয়েষ্ট ব্যাংকের প্যালেষ্টাইনীদের থেকে অনেকটা আলাদা হয়ে গেছে আজকাল।

হামাসের আতসবাজীর রকেট আক্রমণ ঠেকাতে ইসরায়েল ভয়ংকর বোমা আক্রমণ চালায় বরাবরই; হামাসের ভুলের জন্য, গত ১২ বছরে কয়েক হাজার প্যালেষ্টাইনী প্রাণ হারায়েছে; কয়েক হাজার লোক পংগু হয়ে গেছে; এই আতসবাজী রকেট আক্রমণ কোনদিন শেষ হবে না, প্যালেষ্টাইনও স্বাধীন হবে না। ইসরায়েল অনেকভাবে চেয়েছিলো যে, গাজার লোকেরা পালিয়ে যাক; তারা পালায়নি। এখন গাজার তরুণরা হামাসের হাত থেকে পালানোর পথ খুঁজছে, তারা জানে যে, হামাসের আতসবাজীর ফলে সাধরণ মানুষ প্রাণ হরাবে, এখানে কারো কোন ভবিষ্যত নেই।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৯ রাত ৯:৪১
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×