somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেংগু জ্বরের টিকা উন্নয়নে বাংলাদেশের অংশ গ্রহন উচিত

২৮ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মশা আমাদের 'জাতীয় কীটপতংগ' হওয়ায় ঢাকার মেয়রেরা মশার গায়ে হাত তোলেন না; এবং মশা আমাদের রাজধানীর লোকদের ভালোবাসেন, উনাদের নীলরক্ত পান করে, বুড়িগংগার সুপেয় মিনারেল ওয়াটারে বংশ বিস্তার করে আরামে আছেন; ফলে, ডেংগু মেংগু ঢাকায় স্হায়ী জ্বর হিসেবে প্রসিদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের রাজধানীর বস্তির লোকদের নিয়ে ব্লগারদের ভাবা উচিত!

ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিংগাপুর, ব্রাজিল, মেক্সিকো, পেরু, পেরুগুয়ে, গুয়াতেমালা, কোস্তারিকা ও আরো কয়েকটি দেশে ডেংগুর প্রাথমিক টিকা আছে, এবং আরো উন্নয়ের কাজ চলছে; বেশ কয়েক প্রকারের (হয়তো, ৪ ধরণের) ডেংগু ভাইরাস আছে, এবং সময়ের সাথে এই ভাইরাসগুলো নিজেদের বদলায়ে, নতুন ধরণের ষ্ট্রাইফ তৈরি করে; ফলে, হয়তো, প্রতি বছরের টিকাগুলো সামান্যভাবে আলাদা ধরণের হতে পারে। মনে হচ্ছে, বাংলাদেশ এই টিকার ব্যাপারে এসব দেশের সাথে কাজ করছে না, আমি বাংলাদেশের নাম দেখিনি। যদি বাংলাদেশ ইতিমধ্যে কিছু না করে থাকে, বাংলাদেশের উচিত এদের সাথে কাজ করে, ঢাকা শহরের ২ কোটী মানুষের জন্য প্রাথমিকভাবে টিকা প্রস্তত করা; কারণ, এই টিকা খুবই দামী, মাথাপিছু ২০০ ডলারের বেশী দাম; কিন্তু ঢাকার মানুষেরা হলো আমাদের রাজধানীর মানুষ, এঁদের প্রতি জাতির দায়িত্ব ও কর্তব্য আছে!

'বাংলাদেশ এপিডেমিওলোজী ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ' সংস্হাটি দেশে ডেংগু মেংগু কন্ট্রোল করার কথা; এদেরকে বিশ্ব স্বাস্হ্য সংস্হা 'হু' ইত্যাদি এসব ব্যাপারে অনেক ডলার দেয়, মনে হয়; এরা এসব ডলার কিভাবে খরচ করে, জাতীয় বাজেট মাজেট দেখে বুঝার উপায় নেই; কিন্তু এদের হাতে এই দেশের মানুষের জীবনমরণ নির্ভর করে, এবং এদের হাতে টাকাও আছে!

উপরের যেসব দেশের নাম আছে, তাদের মাঝে সিংগাপুর, গুয়াতেমালা, কোস্তারিকার জনসংখ্যা হয়তো ঢাকা থেকে কম হতে পারে; তারা যদি ডেংগু পেংগু নিয়ে টিকা ডেভেলোপমেন্ট করতে পারে, বাংলাদেশেরও পারার কথা। বাংলাদেশের ফার্মাসিুটিক্যাল কোম্পানীগুলো নাকি অনেক টাকার মালিক, বিদেশেও ঔষধ রপ্তানী করে; তাদেরকে ডাকলে, তারা নিশ্চয় কয়েকজন রিসার্চ সায়েন্টিষ্টস দেবেন।

আমাদের ব্লগেও এই ব্যাপারে দক্ষ লোকজন আছেন, এঁদের মাঝে ব্লগার কলাবাগান মনে হয়, রিসার্চে যুক্ত আছেন; উনি সশরীরে আসতে না পারলে, উপদেশ দিতে পারবেন; উনি স্যাটেলাইটেও ভালো, ঘরের জানালা থেকে নাকি আমাদের স্যাটেলাইট দেখেন কাজের পর। টিকা প্রস্ততের সময় টিকা পরীক্ষা করার জন্য ব্লগার রাজিব নুরের পরিবারের সদস্যরা (পরী ব্যতিত, বেচারী ছোট মানুষ, ডেংগু জ্বরে অনেক ভুগেছে!) হয়তো ভলনটিয়ার হবেন; আমি নিজেও ভলনটিয়া হতে পারি; তবে আমার বয়স সমস্যা হতে পারে, রক্ত আগের মতো ঘন নয়; ব্লগার ইনাম আহমেদ চাইবে না আমি ভলনটিয়ার হই! অবশ্য ব্লগার ইনাম আহমেদ জোয়ান এখনো, আমরা উনাকে বুঝায়ে টুঝায়ে ভলনটিয়ার করে ফেলবো। সবকিছু পজেটিভ, বাংলাদেশে সরকার, কিংবা শেখ হাসিনা ভেবে দেখতে পারেন!

সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৯ রাত ২:০৪
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

×