somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাসিনো, জুয়া, বার, টপলেস বার, এলিট ক্লাব, সবগুলোই ক্যাপিটেলিজমের অংশ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনারা কিসে বিশ্বাসী, সোস্যালিজম, ক্যাপিটেলিজম? ক্যাসিনো, জুয়া, বার, টপলেস বার, এলিট ক্লাব, সবগুলোই ক্যাপিটেলিজমের জীবনের অংশ; আপনি যদি ক্যাপিটেলিজমে বিশ্বাসী হয়ে থাকেন, আপনি ক্যাসিনো, বার, টপলেস বার না চাইলেও, এগুলোর ভয়ানক চাহিদা আছে ক্যাপিটেলিষ্ট সমাজে।

নিউজার্সির আটলান্টিক সিটিতে যারা গেছেন, তারা বলতে পারবেন, কি পরিমাণ বয়স্ক চীনা ও আমেরিকান মহিলা সারারাত ক্যাসিনোতে বসে স্লট-মেশিনের হ্যান্ডেল টানছেন, ফ্রি ড্রিংক করছেন; রাতের শেষে, বেশীরভাগ সময় খালি হাতে ভোরের বাসে বাড়ী ফিরছেন; অনেক সময় এদের হাতে ভোরের নাস্তা খাওয়ার পয়সাও থাকে না! এটা এক ধরণের সমাজ ব্যবস্হা, এটা এক ধরণের জীবন।

জেনারেল জিয়াকে সাপোর্ট করে, আপনারা এই জীবনকে সাপোর্ট করেছেন, ৮০ সালে এই জীবন চারাগাছ ছিলো, এখন ফল দিচ্ছে, সামনের পাকা ফল খাবেন, বীজ থেকে নতুন গাছ লাগাবেন। জে: জিয়া আপনাদেরকে ক্যাপিটালিষ্ট বানায়ে গেছেন।

আপনারা ভাবছেন, শুধু মাত্র শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এগুলো ঘটছে? আসলে, এগুলো জে: জিয়ার সময় বীজ বপন করা হয়েছে, জে: এরশাদের সময় চারা গাছ ছিলো; এগুলো মিলিটারীদের এলিট জীবনের অংশ, এখন আপনারাও মিলিটারী-মনা হয়ে গেছেন, বার্মা আক্রমণের কথাও বলছেন; আপনি এখন ইহাকে নিয়ে ব্লগে বড় বড় পোষ্ট দিলেও, ইহা কোথায়ও যাচ্ছে না, ইহা সিষ্টেমের অংশ; ইহা মালিকানা বদলাবে, কোথায়ও যাবে না। অবশ্য, শেখ হাসিনা চাইলে ইহা বদলাতে পারতেন; কিন্তু তাতে আপনারা জেনারেল জিয়ার অবদান থেকে বন্চিত হতেন।

জামাত বিএনপি ক্ষমতায় থাকলে এগুলো থাকতো না? এগুলো আরও অনেক বেশী হতো, বেগম জিয়া কি এগুলোর বিপক্ষে ছিলেন? আসলে, বেগম জিয়া ক্লবাের মানুষ, উনি ক্লাবে আড্ডা মেরেছেন; আপনি ব্লগে ধর্মের উপর পোষ্ট দিয়ে, বাইয়োডাটা নিয়ে অফিস থেকে অফিসে যখন দৌঁড়াচ্ছিলেন, বেগম জিয়া তখন আর্মি ক্লাবে বসে রেষ্ট নিয়েছেন। আমেরিকা, লন্ডন গেলে দেখতেন, জামাতী-শিবিরেরা ঠিকই ক্যাসিনোতে বসে হ্যান্ডল টানছে। স্বয়ং সৌদীরা হালাল জুয়ার ক্যাসিনো খুলেছে সৌদীতে; ইউরোপে ও আমেরিকায় সৌদীরা কয়েক বিলিয়ন ডলারের জুয়া খেলে।

কোন কোন ব্লগার কোন সালে ১ম বার ঢাকা ক্লাব, চিটাগং ক্লাবে গিয়েছেন? আমি ১৯৮১ সালে চিটাগং ক্লাবে গিয়েছিলাম আমাদের এলাকার একজন বিজনেসম্যানের গেষ্ট হিসেবে; সেই সময় থেকে, সেখানে সবাই হুইস্কি খেয়ে আসছেন, জুয়া খেলে আসছেন বিনোদনের জন্য। ইহা সিষ্টেমের অংশ, যেই সিষ্টেম আপনি নিজেই চেয়েছেন, হয়তো!
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৮
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×