
এই মাসের ১৭ তারিখে ইসরায়েলের পার্লামেন্টের ভোট হয়েছে; ভোটের রেজাল্ট 'ডেডলক'এর সৃষ্টি করেছে: কোন দল, কোন কোয়ালিশন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ সীট পায়নি; ইসরায়েলের পার্লামেন্টে (নেসেট) সীটের সংখ্যা ১২০। প্রাইম মিনিষ্টার নেতানিয়াহুর ধর্মীয় দল, লিকুদ (৩২ সীট) ও সেই পক্ষের সব কোয়ালিশন মিলে পেয়েছে ৫৫ সীট; আর, অন্য বড়দল, নীল-সাদা দল (৩৩ সীট) ও তাদের কোয়ালিশন পেয়েছে ৫৪ সীট; এই মহুর্তে আরেকটি দলের কাছে আছে ৮ সীট; সেই দলের নেতা হচ্ছে, জেনারেল এভিগধর লিবারম্যান, দলের নাম, ইজরায়েল বেইতেইনু পার্টি; ইনি যেই কোয়ালিশনে যাবেন, সেই কোয়ালিশন সরকার গঠন করতে পারবেন।
এই বছর এটি ছিল ইসরায়েলের ২য় ভোট, গত ভোট হয়েছিলো এপ্রিল মাসে; উহাতে ডেডলক হওয়ায় সরকার গঠন সম্ভব হয়নি; সেই কারণে ২য় ভোট হলো, ফলাফল একই।
নীল-সাদা দলের নেতা বেনী গানসের সাথে জেনারেল লিবারম্যানের একদিক থেকে মিল আছে, ২ জনেই "ধর্মনিরপেক্ষ"; আবার, জেনারেল লিবারম্যান বর্তমান প্রাইম মিনিষ্টার, নেতানিয়াহুর ডিফেন্স মিনিষ্টার ছিলো; কিন্তু ২০১৮ সালে নেতানিয়াহুর সাথে 'হামাস' নিয়ে বিতর্ক লেগে লিবারম্যান রিজাইন করে; লিবাফরম্যান মনে করে যে, হামাস'কে ফিলিস্তিন থেকে বের করে দিতে হবে; না'হয় ফিলিস্তিনে শান্তি আসবে না; কিন্তু নেতানিয়াহু এত বড় যুদ্ধে জড়াতে চাহেনি তখন।
নেতানিয়াহু বড় ২ দল মিলে সরকার গঠন করতে চেয়েছিলো; তাতে, ২ দলে মিলে ৬৫ সীট ছিলো, সাথে থাকতো কোয়ালিশনের ছোট দলগুলো; এতে নীল-সাদা দল আগ্রহ দেখায়নি; নীল-সাদা দল চাচ্ছে, নেতানিয়াহু সরকারের বাহিরে থাকুক, তাতে উহার ঘুষের বিচার শুরু হবে। এদিকে, লিবারম্যান চাচ্ছে, বড় ২ দল ও তার দল মিলে সরকার গঠন করা হোক। লিবারম্যান নেতানিয়াহুর কোয়ালিশনের ধর্মীয়দের বিপক্ষে, আবার তিনি নীল-সাদা দলের মুসলিমদের বিপক্ষে।
নেতেনিয়াহু ভোটের আগে প্রতিশ্রতি দিয়েছে, জর্ডান ভ্যালী ও গোলান উপত্যকা থেকে আরো ভুমি দখল করা হবে, জাতিকে যুদ্ধের জন্য প্রস্তত থাকতে বলেছে; এবং সে ক্রমেই ২-রাষ্ট্র সমাধান থেকে সরে যাচ্ছে।
দেশের প্রেসিডেন্ট পরিস্হিতি ও সমর্থক অনুযায়ী লিকুদের নেতা, নেতানিয়াহুকে সরকার গঠনের জন্য ৪২ দিন সময় দিয়েছেন। ৪২ দিনের মাঝে যদি নেতানিয়াহু সরকার গঠন করতে না পারেন, ২য় কোয়ালিশন সরকার গঠন করার জন্য ২৮ দিন সময় পাবে। এরপর সরকার গঠন না হলে, ৩য় বার ইলেকশান হবে; তবে, দেশকে সেই দিকে নিবে না দলগুলো, হয়তো।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




