
যেই ভোটে বেগম জিয়ার মুক্তি চাওয়া হবে, সেই ভোটে বেগম জিয়ার লোকেরা পরাজিত হবে; যেই আন্দোলনে বেগম জিয়ার মুক্তি চাওয়া হবে, সেই আন্দোলন নিজের থেকেই থেমে যাবে। আন্দোলন করতে হয়, সাধারণ মানুষের জন্য, ভোট করতে হয় সাধারণ মানুষের জন্য, এটাই রাজনীতি; বেগম জিয়ার মুক্তি চাওয়া বাংলাদেশের জন্য এখন আর রাজনীতির বিষয় নয়, উহা এখন সমঝোতার বিষয়, এবং বাংলাদেশের মানুষের জন্য এক দু:স্বপ্নের বিষয়।
গত শনিবার ড: কামাল সাহেব আন্দোলনের ডাক দিয়েছেন: সরকারকে পদত্যাগ করতে হবে, "জাতীয় সরকার গড়তে হবে", বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। জাতীয় সরকার গড়তে সরকারকে পদত্যাগ করতে হয় না, জাতীর আস্হা আছে, এমন সব লোকদের নিয়ে যেকোন সময় সরকার গঠন করা যায়; শেখ সাহেব ওভাবেই "বাকশাল" গঠন করেছিলেন; এবার হয়তো ইসরায়েলকেও জাতীয় সরকার গঠনের কথা ভাবতে হতে পারে।
জাতীয় সরকার গঠনের শর্ত দিতে পারে বিজয়ীরা, কিংবা শক্তিশালীরা; পরাজিতরা, বা দুর্বলেরা জাতীয় সরকার গঠনের শর্ত দিতে পারে না। শেখ হাসিনা ৩৮ বছরে কোনদিন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সরেননি, সেই শেখ হাসিনার সরকার পদত্যাগ করবে? এগুলো বেকুবদের দিবাস্বপ্ন!
শেখ হাসিনা বর্তমানে রওশন এরশাদ ও উনার গাধাদের নিয়ে যেভাবে সরকার চালাচ্ছেন, তার থেকে ভালো সরকার হবে ড: কামাল ও ফখরুল সাহেবকে নিয়ে সর্বদলীয় সরকার গঠন করলে। ড: কামাল যদি আবার ফালু, লালু, দুলু, আমানদের নিয়ে আসার কথা ভাবেন, সেটা সম্ভব হবে না, শেখ হাসিনা উনার কথা শুনবেন না।
দেশে আন্দোলনের পরিবেশ বিরাজ করছে, মানুষ অতি শোকে পাথর হয়ে আছে; এই পাথর যদি গড়াতে থাকে, পথে কিছুই রাখবে না, সব উড়িয়ে দেবে; কিন্তু পাথরের এই পটেনশিয়াল এনার্জিকে কাজে লাগানোর সঠিক সুত্র থাকতে হবে, গতিপথ থাকতে হবে, ঠিকানা থাকতে হবে।
ড: কামাল সাহেব, ডা: বদরুদ্দোজা, ডা: জাফর উল্লাহ চৌধূরীরা যেসব কারণ দেখায়ে আন্দোলনের কথা বলছেন, সেগুলো আসলে কারণ নয়, এগুলো অনেক পুরাতন কারণ, সময় বদলায়ে গেছে, সেটা উনারা টের পাচ্ছেনা না কিছুতেই। বাংলাদেশের মানুষের বর্তমান সমস্যা হচ্ছে, তারা নিজেরা বেকার, তাদের শিক্ষিত ছেলেরা বেকার; মানুষ আয়ের টাকায় চলতে পারে না, আর একাংশ চাকুরী না করে রাজার হালে চলে; এগুলোই আসল সমস্যা, বেগম জিয়ার মুক্তি সমস্যা নয়। আসলে, চাকুরী না করে যারা রাজার হালে চলে, তাদের মাঝে ড: কামাল, ডা: বদরুদ্দোজা, ডা: জাফর উল্লাহ চৌধুরীরাও আছেন; ফলে, বিপ্লবীরা আসলে এক কাতারের মানুষ নন, যা বিপ্লবের জন্য, আন্দোলনের জন্য উপযুক্ত পরিবেশ নয়; তারপেরও ঈদের পরে রাস্তায় নামলে ক্ষতি কি!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



