
ব্লগে নারীর ছবি সবচেয়ে বেশী কারা দিচ্ছেন? অবশ্যই কবিরা ও ছবি-ব্লগের ব্লগারেরা, সাথে আছেন যারা সমসাময়িক ঘটনাবলী নিয়ে লিখেন, সংবাদ এনালাইসিস করেন, তারা। একটু আগে, একটা পোষ্ট এসেছে, মুলত ব্লগে ছবি যোগ করার উপর পরামর্শ ইত্যাদি বিষয়ে। সেখানে ব্লগার বলছেন, পোষ্টে মহিলার ছবি যোগ করলে, আল্লাহের নীতির বাহিরে হবে, পর্দা প্রথার বাহিরে হবে!
এরা সুকৌশলে আফগানী ও পাকিস্তানী মতবাদ চালিয়ে দেয় ব্লগে! পুরুষের ছবি থাকলে পর্দা ঠিক থাকে, আর মহিলার ছবি এলে পর্দা নষ্ট হয়? পুরোপুরি আফগানিস্তান!
আমি মন্তব্যে প্রশ্ন করলাম, তা'হলে, শেখ হাসিনা ও বেগম জিয়ার ছবি কি বোরখা পরিহিত অবস্হায় দিতে হবে? উনি উত্তরে হাদিস, কোরান সব নিয়ে এসেছেন; ব্লগে নারীর ছবি যোগের ব্যাপারে কি হাদিস ও সুরাহ থাকতে পারে? অবশ্যই নেই; কিন্তু এসব অপব্যাখ্যাকারীরা সব সময় সুরাকে অপব্যাখ্যা করে সব যায়গায় ঝুলিয়ে দেয়, ও অপ্রয়োজনীয় মানুষজনের বক্তব্যকে হাদিস হিসেবে চালিয়ে দেয়।
ব্লগ আধুনিক ভাবনার মানুষের লেখার প্লাটফরম, এখানে ধর্মীয় অপব্যাখ্যাকারীদের জন্য কিছু নেই! নারী পুরুষের ছবি এখন সব লেখার, সব মিডিয়ার, সব সংবাদের অংশ; ছবি আসছে প্রয়োজনে, নারীর ছবি নিয়ে অপব্যাখ্যা করার সময় চলে গেছে; পুরুষের ছবি ব্লগে দেয়া যাবে, নারীর ছবি ব্লগে দিলে আল্লাহের পর্দা প্রথার অবমাননা হবে, এগুলো আফগানিস্তান ও পাকিস্তানের জংগীদের বক্তব্য।
ব্লগে ধর্মীয় প্রচারণা নিয়ে সব সময় সমস্যা ছিলো; কেহ ব্লগকে সোজাসুজি ধর্ম প্রচারে ব্যবহার করার চেষ্টা করে ব্লগে ক্যাচাল লাগিয়ে দেন; কেহ সুক্ষ্ম কৌশলে ব্লগে জরাজীর্ণ মতবাদকে প্যাকেজ করে দেন পোষ্টের ভেতর; এগুলো ব্লগিং'এর অংশ হওয়া উচিত নয়।
নারীর জন্য পর্দা হলো, জাতির সংস্কৃতির ভেতরে, সমসাময়িক ট্রেডিশন অনুসারে রুচিশীল পোশাক পরা; নারীর ছবি কোন পর্দা থাকতে পারে না, ছবি হচ্ছে ছবি; এবং আমরা অবশ্যই শেখ হাসিনা, বা বেগম জিয়ার বোরখা-পরা ছবি দেখতে চাইনা ব্লগে। যারা নারীর ছবির বিপক্ষে লেখে, তারা ব্লগিং'এর পক্ষের লোকজন নন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

