somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমেন্ট নিয়ে দুনিয়ার ঝামেলা

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুকে যারা ব্লক করেছে, তারা সাময়িকভাবে মোটামুটি সফল; গড়ে লগিন-করা ব্লগারের সংখ্যা ৩০ জনের কাছাকাছি; তবে, ভালো খবর হলো, কমেন্টের সংখ্যা সামানুপাতিকভাবে কমেনি; কম লোকজন, কমেন্ট বেশী: ড: আলী, শায়মা, খায়রুল আহসান, বিদ্রোহী ভৃগু, আহমেদ জী এস, হাসান মাহবুব, পদাতিক চৌধুরী, কাওসার চৌধুরী, ঠাকুর মাহমুদ, রাজিব নুর ও অনেক ব্লগারেরা সহজেই ৩০, ৪০, ৫০, ১০০, ১২০ টা কমেন্ট পেয়ে যাচ্ছেন; ইহা ভালো লক্ষণ।

এখন ১ম পাতায় শুন্য (০) কমেন্টের পোষ্ট নেই বললেই চলে; কিছু না লিখে, শুধু একটা ছবি দিয়ে দিলেই অনেক সময় অনেক কমেন্ট পাওয়া যাচ্ছে; এটাও উৎসাহের উদাহরণ।

কমেন্টের শারীরিক আকারও বেড়েছে, ব্লগার 'করুণাধারার' মাতৃবিয়োগ সক্রান্ত এক পোষ্টে, এক ব্লগার ৩/৪ পৃষ্টার এক কমেন্ট করেছেন, কমেন্টটি আকারে পোষ্টের বাবার চেয়ে অনেক বড়; প্রতিউত্তরে করুণাধারা বলেছেন যে, উনি ইহাকে প্রিন্ট করে উনার সংগ্রহে রাখবেন, ঐতিহাসিক কমেন্ট! তবে সেই পোষ্টে, অনেক ব্লগারের ১ লাইন কমেন্টে অনেক বেশী সহানুভুতি ও স্নেহের ফল্গুধারা ছিলো।

পদ্মাসেতুর টোল নিয়ে লেখা এক পোষ্টে ব্লগার বিলুনী আরেকটি ঐতিহাসিক কমেন্ট করেছন; কমেন্টেটা হনুমানের লেজের আগুণের মতো, ইহার শুরু ও শেষ কোথায় কে জানে! তবে, কমেন্টটি পোষ্টে আগুণ লাগায়ে দিয়েছে! ঐ কমেন্টের পরের কমেন্টগুলো পোষ্টের বদলে, বিলুনীর কমেন্টের উপর কমেন্ট করেছেন। সেই পোষ্টে ২৫ জনের মতো ব্লগার কমেন্ট করেছেন, কিন্তু কেহই খেয়াল করেননি যে, পোষ্টে বারবার লেখা ছিল, "পদ্মাসেতুর দৈর্ঘ্য ৬.১ বর্গ কিলোমিটার", এবং এক মন্তব্যের উত্তরে লেখা ছিলো, "পদ্মাসেতুর আয়তন ৬.১ বর্গ কিলোমিটার"।

সেদিন দেখলাম, এক ব্লগার ব্লগারদের বিবিধ ক্যাটেগরীতে ভাগ করে পোষ্ট দিয়েছেন, ভালোই কমেন্ট হচ্ছে; কিন্তু পাঠকেরা পোষ্টের শেষ লাইনটা নিয়ে কিছু বলছেন না; ওখানে কিছু ব্লগারকে কুকুরের ক্যাটেগরীতে ফেলা হয়েছিলো; ১৭ জনের কমেন্টের পর, আমি কমেন্ট করে সেটা নিয়ে লাগলাম; আগের ১৭ জন কি পুরো পোষ্ট পড়েননি? সম্ভবত, ১৭ জনের মাঝে কুকুর ক্যাটেগরীর কোন ব্লগার ছিলো না।

আরেক কবির কবিতায় দেখি, শেষ লাইনে লিখা ছিল, প্রথমে ভালো করে ভালোবাসেন, তখন দেহ (প্রেমিকার) আপনার কন্ট্রোলে চলে যাবে! আপনারা জানেন, আমি এসব ব্যাপরে একটু ছোট আকারে লেগে যাই, বিশেষ করে কবিতার ব্যাপারে; কারণ, আমার মতে, কবিদের জীবন-দর্শন সঠিক হওয়ার দরকার আছে, উনারা মানুষের কন্ঠস্বর! আমি ব্যতিত, আরেক নারী ব্লগারও আপত্তি জানালেন। একটু পরে দেখি, কবি ও সেই কমেন্টকারী নারী ব্লগার পরস্পরের 'আপুনি', এবং কবি উনার আপুনিকে বুঝিয়ে দিলেন যে, ইহা বিবাহিতদের জন্য লেখা কবিতা; কমেন্টকারী আপুনি সেটা মেনে নিয়ে, ধন্যবাদ দিয়ে নতুন কমেন্ট করলেন; আর আমাকে নিয়ে কবি কমেন্ট করলেন যে, আমি ক্যাচালের লোক! আমি চুপ হয়ে গেলাম, হয়তো এই ধরণের কবিতা বুঝতে হলে, আমাকে আবার বিয়ে করতে হবে!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৬
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×