somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেকুব (ও দুষ্ট) বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেগম জিয়া সবচেয়ে কম-শিক্ষিত ও কম-বুদ্ধিমান মানুষ, যিনি আধুনিক যুগে, মুক্তিযুদ্ধে-জয়ী একটি জাতিকে অনেকটা একজন রাণীর মতো চালায়েছেন প্রায় ৩৫ বছর; এটা রূপকথার রাণীদের চেয়েও বড় ধরণের মীথ হয়ে ইতিহাসে প্রবেশ করবে। কিন্তু সেই মীথের শেষ অধ্যায়টি অনেক পাঠকের জন্য হবে খুবই কষ্টকর; অবশ্যই এসব পাঠকেরা আমার চেয়ে অনেক অনেক বেশী সংবেদনশীল মানুষ হওয়ার কথা।

বেগম জিয়ার পক্ষে করা সর্বশেষ আপীলে উনার জামিন হয়নি; জামিন না হওয়ার অনেক কারণ থাকতে পারে; তবে, সবচেয়ে বড় কারণ হতে পারে: এজলাসের ভেতরে উনার পক্ষে ২০০/৩০০ আইনজীবির অপ্রয়োজনীয় উপস্হিতি, বিশৃংখল, উত্তাল প্রতিবাদ ও হাইকোর্টের সেশন পরিচালনায় অচল অবস্হার সৃষ্টি করা।

হাইকোর্টের ভেতরে, হাইকোর্টের আইনজীবিরা যদি বিশৃংখলা সৃষ্টি করে, সরকার হয়তো তাদেরকে পুলিশ দিয়ে পিটাবে না; কিন্তু তাদের দাবী কখনো মানবে না, তাদের চাওয়া কখনো পুরণ করবে না; বেগম জিয়া বেলায় প্রতিবারেই এটা ঘটে আসছে; বেগম জিয়া নিজেই এই সমস্যার ভিকটিম হয়েও ব্যাপরটি বুঝতে পারেননি; আসলে, বেগম জিয়া কোন কিছুই সঠিকভাবে বুঝেন না; সেই জন্যই তিনি জেলে আছেন; এমন কি কখন কেক খেতে হয়, কার সাথে হজ্বে যেতে হয়, সেটাও তিনি বুঝতেন না।

বেগম জিয়ার আপীল শুনানীতে ১ জন থেকে ৩ জন আইনজীবির উপস্হিত থাকার দরকার; এবং এদের হতে হবে দল-নিরপেক্ষ, এবং সরকারের সাথে যাদের সম্পর্ক ভালো, বিচারকদের সাথে যাদের সম্পর্ক ভালো। যারা বিচারকদের 'সরকারের দালাল' বলে শ্লোগান দেয়, যারা বিচারকদের সামনে টেবিল পিটায়, যারা আদালতের সেশন বন্ধ করে দেয়, তারা কি বেগম জিয়ার জামিন করাতে পারবে?

বেগম জিয়ার জামিন সেশনের শুরু থেকে শেষ অবধি, সবকিছু সরকারের লোকেরা পর্যবেক্ষণ করে থাকে; এদের সাথে বিচারকদের সরাসরি সম্পর্ক আছে; বিচারকেরা নিশ্চয় ২০০/৩০০ আইনজীবির উপস্হিতি পছন্দ করে না এজলাসে।

আমি নিজেই বেগম জিয়ার জামিনের বিপক্ষে ছিলাম সব সময়; যতবারই উনার জামিন হয়নি, ততবারই আমার মনে হয়েছে যে, বিচারকেরা সঠিক আছেন। বেগম জিয়ার বিচারটা পুরো জাতির জন্য একটা ইউনিক সিম্বল: এর আগে বাংলাদেশে এত শক্তিশালী কোন দুর্নীতিবাজের জেল হয়নি, হলেও বেরিয়ে গেছে, এবং ভবিষ্যতে এই ধরণের বিচার হবে না; জাতি লাখের মাঝে মাত্র ১টি বিচার পেয়েছেন, উহা কোটী বেকুবদের পক্ষে কষ্টকর হলেও জাতির জন্য একটি সিম্বল; ইহা এভাবেই থেকে যাক।








সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×