
নতুন জাতীয় সন্মেলনে শেখ হাসিনা সভাপতি হয়েছেন বিনা-প্রতিদ্বন্দ্বীতায়; ওয়ায়দুল কদের সাহেবও উনার পদে আছেন বিনা-প্রতিদ্বন্দ্বীতায়; এদিকে মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের "নতুন কমিটকে" স্বাগত জানিয়েছেন, ভালো। শেখ হাসিনা আওয়ামী লীগের ৩৮ বছরের সভাপতি, শেখ হাসিনার পুনরায় দলের সভাপতি হওয়াকে কেন্দ্র করে মির্জা সাহেব যদি বলতেন, "৩৮ বছর থাকাটাই ছিল অগণতান্ত্রিক, এবং এবার নির্বাচনে অংশ নেয়া ছিল সত্যই অন্যায়ের সামিল"; তা'হলে কি ঘটতো? মির্জা ফখরুলকে গুম করে দিতো, ধরে নিয়ে ক্রস-ফায়ারে দিতো? আসলে, কোনটাই করতেন না, সারা বাংলাদেশ জানতো যে, মির্জা ফখরুল এবার একটি সঠিক কথা বলেছেন; মানুষ ভাবার শুরু করতেন যে, উনার মাথায় হয়তো মগজ আছে!
মির্জা ফখরুল একজন শিক্ষক ছিলেন, জ্ঞানের অভাব নেই; উনি শিল্পপতি পরিবারের মানুষ, টাকার অভাব নেই; তিনি বেগম জিয়া কর্ত্তৃক "নিযুক্ত করা সেক্রেটারী"; উনার কিসের অভাব আছে? উনি যদি সত্য কথা বলতেন, শেখ হাসিনা উনাকে কি বলতে পারতেন? কিছুই বলতে পারতেন না; ড: হাছান ইত্যাদিরা কয়েকদিন গলাবাজী করে থেমে যেতো, এবং ভাবার শুরু করতো, আসলে তো ঠিকই বলেছে!
গত সংসদ নির্বাচনে, প্রতি সংসদীয় এলাকায় আওয়ামী লীগের গড়ে ১৮ জন নমিনেশন কিনেছিলেন; ওদের মারামারিতে কত আওয়ামী লীগার অক্কা পেয়েছে, আর পুরো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারী হওয়ার জন্য মাত্র ২ জন মানুষ পাওয়া গেছে! এগুলো হবুর দেশের রূপকথা। এই কথাটা যদি মির্জা বলতেন, কি ঘটতে পারতো? মির্জা তো ফালু, মালু, দুদু, মধুর মত ক্রিমিন্যাল ব্যাকগ্রান্ডের লোক নন; উনার হয়তো বেকুব হিসেবে সুনাম আছে, কিন্তু ক্রিমিন্যাল হিসেবে নাম নেই! এখন উনি যেভাবে বাদুরের মতো ঝুলে আছেন, ইহার শেষ কোথায়? শেষ ঈদের পরে?
উনাকে আওয়ামী লীগ কি বলে অপবাদ দিতো? সর্বাধিক বলতে পারতো যে, আপনার এক সভাপতি জেলে, আরেকজন পলাতক! উনি যদি বলতেন, "তা ঘটেছে; কিন্তু আমি কয়েদী নই; আমি বিএনপি'র গঠনতন্ত্র অনুয়ায়ী নিযুক্তি পাওয়া একবারের সেক্রেটারী। আমি ঐ ২ কয়েদীকে বাদ দিয়ে, বিএনপি'র গঠনতন্ত্র বদলায়ে উহাকে পুণর্গঠিত করবো"। তা'হলে কি ঘটতো? আমার মনে হয়, শেখ হাসিনা একটু নড়েচড়ে বসতেন! দেশের মানুষ উনাকে শিক্ষক ও রাজনী্তিবিদ হিসেবে ভাবার শুরু করতেন।
**** মনে হয়, আমি সামান্য অসুস্হ, সামনের কিছুটা সময় ব্লগে একটু কম আসা-যাওয়া হবে; আমি চিন্তিত নই ****
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


