somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার মেয়র নির্বাচনে বিএনপি অংশ নেবে

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামী মাসে ঢাকার মেয়র নির্বাচন; ভালো খবর, নির্বাচনে বিএনপি অংশ নেবে।

বর্তমান বিশ্বের ষ্টানডার্ড অনুযায়ী ঢাকা শহর বসবাসের অযোগ্য: ইহা ক্যানসারের রাজধানী, ২ মেয়র মারা গেছেন ক্যানসারে; ঢাকার প্রতি একর জমির মুল্য আমেরিকার অনেক বড় বড় শহর থেকে অনেক অনেক গুণ বেশী। বাংগালী ধনী পরিবারের লোকেরা ঢাকা শহরে কমপক্ষে একটি ফ্লাট হলেও কিনতে চাচ্ছে। বাংলাদেশ সরকারের লোকেরা 'বাংলাদেশ' বলতে আসলে ঢাকা শহরকেই বুঝায়। শীতে শহরটি বালুর চাদরের নীচে ঢাকা পড়ে যায়, বর্যায় পানির নীচে ডুবে যায়; এই শহরের মেয়ের নির্বাচন হবে, এই নির্বাচনে বিএনপি অংশ নেবে।

মির্জা ফখরুল ও বিএনপি'র প্রেসিডিয়াম ঘোষণা করেছে যে, তারা ঢাকার মেয়র নির্বাচনে অংশ নেবেন। এই ঘোষণার লেজ হিসেবে আর কি কি যোগ করার দরকার ছিলো বলে আপনার মনে হয়? বিএনপি'র যেই অবস্হা, দলের মানুষদের উৎসাহিত করতে, ও ভোটারদের সমর্থন পাবার জন্য বিএনপি শুরুতে কি ধরণের কথা বলা উচিত?

নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার সাথে সাথে, মির্জা সাহবেব বলেছেন, নির্বাচনে কারচুপি হবে, সরকারী দল কারচুপি করার জন্য এভিএম মেশিন ব্যবহার করবে; এভিএমে রেজাল্ট বদলিয়ে দেয়া যায়। এটা কি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার লেজ হতে পারে? দলের ও মানুষের যেই অবস্হা, ইহা কি দলের লোকদের ও ভোটারদের আশাবাদী করার জন্য যথেষ্ট?

নির্বাচনে অংশ নেয়ার ঘোষনার মাঝে থাকার দরকার ছিলো, ঢাকার মানুষের মৌলিক সমস্যাগুলোর সমাধানের আশ্বাস: বাসা ভাড়া নিয়ন্ত্রণ, পরিস্কার পানি, জ্যাম কমানোর ভাবনা, চাকুরী সৃষ্টির আশ্বাস, মানুষের জীবনের নিরপত্তা, বাজারদর নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্হার উন্নয়ন, পানি-নিস্কাশন, শহরকে ধুলামুক্ত করা, মশা নিয়ন্ত্রণ, বস্তির মানুষের জন্য বাসস্হান গড়ে তোলা, মানুষের জন্য পাবলিক পার্ক গড়ে তোলা, বাসস্হানের আশেপাশ থেকে কলকারখানা সরিয়ে দেয়া, শহর সম্প্রসারণ বন্ধ করা।

কিন্তু মির্জা সাহব শুরুতে দল ও মানুষকে ভীত করে তুলেছেন, তাদের জয়ী হওয়ার সম্ভাবনা নেই, ক্ষমতাসীন দল দুর্নীতি করে ইলেকশানে জয়ী হয়ে যাবে! ইহাই যদি শুরু হয়, আপনি ভালো কেন্ডিডেট ও ভোটার কিভাবে পাবেন? ভোটারেরা যদি শুনে যে, তাদের ভোট কাজ দেবে না, তারা কি ভোট দিতে যাবেন? ইহার ফলে, সরকারী দলের ভাবনাও বদলাবে; তারা ধরে নেবে যে, বিএনপি কখনো তাদেরকে বিশ্বাস করবে না, এবং এখুনি ভয়ে কুপোকাত; তারা কি বিএনপি'কে গণনা করবে?
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:০০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×