somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা কাঁপছিলো, ট্রাম্প ও তার কেবিনেট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল সন্ধ্যায়, যখন আমেরিকান টেলিভিশনে ইরানী বেলাষ্টিক মিসাইল ছোঁড়ার ছবি দেখাচ্ছিল, পুরো আমেরিকা মহুর্তের জন্য থমকে গিয়েছিলো; এটি ছিল আমেরিকার জন্য ভয়ংকর ভয়ের ব্যাপার; প্রেসিডেন্ট হয়তো, ইরান আক্রমণের অর্ডার দিয়ে দেবে। আমেরিকার সাধারণ মানুষ এখন কোন অবস্হায় অন্য জাতির হয়ে যুদ্ধ করতে চাহে না, অন্য জাতির জন্য আর প্রাণ দিতে চাহে না, অন্য জাতির জন্য এভাবে টাকা পানিতে ফেলে দিতে চাহে না, এখন আমেরিকার নতুন জেনারেশন বুশ-চেইনীদের মতো নয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, টেলিভিশগুলো বললো যে, প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্য কথা বলবে; এটা ছিলো ভয়ংকর সংবাদ; এই অবস্হায় কথা বলা মানে যুদ্ধ-ঘোষণা সম্পর্কে জাতিকে জানানো; পুরো জাতি ভয়ে কাঁপছিলো; কারণ, ট্রাম্প কখন কি করবে, কি বলবে, কেহ জানে না। বেলাষ্টিক মিসাইল ছোঁড়ার পরপরই, ইরান সুইজারল্যান্ড ও আরো ২টি দেশের মাধ্যমে হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করে, যুদ্ধে না যাবার পক্ষে কথা বলে। যাক, রাত সাড়ে ৯টা'র দিকে ট্রাম্প বললো যে, সে জাতির উদ্দেশ্যে কথা বলবে না; জাতি স্বস্তির নিশ্বাস ফেললো।

ইরাক যুদ্ধে আমেরিকার খরচ হয়েছে ২.৫ ট্রিলিয়ন ডলার, সাড়ে ৪ হাজার প্রাণ, ২০ হাজার আমেরিকান আহত। আমেরিকার অনেক ব্রীজ পুরাতন হয়ে গেছে, অনেক ট্রেন-লাইন নতুন করে করার দরকার, অনেক অনেক গাড়ী রাস্তা থেকে তুলে নেয়ার দরকার; টাকার অভাবে এগুলো হচ্ছে না; এখন মানুষের হাতে সামান্য টাকা জমেছে, যুদ্ধ লাগলে সবটা চলে যাবে।

ইরাক যুদ্ধের ফলে সৃষ্ট রিসেশানে ২৫ মিলিয়ন মানুষের চাকুরী চলে গিয়েছিলো; সেটার ফলে সৃষ্ট সমস্যা আজো রয়ে গেছে, আমেরিকার অনেক শহর ফেলে মানুষ চলে গেছে, মানুষ সেসব শহরে ফেরেনি। এখন আমেরিকায় বেকার নেই বললেই চলে, কিন্তু সেই তুলনায় অর্থনীতি ভালো নয়, মানুষের সন্চয় একেবারেই কম, বেশীর ভাগ মানুষের পেনশন নেই, হেলথ ইন্স্যুরেন্স ভয়ংকর দুর্নীতির মাঝে, ৫০ মিলিয়নের বেশী মানুষের হেলথ ইন্সুরেন্সে নেই।

আমেরিকার সাধারণ মানুষ চায় নিজেদের সমস্যা সমাধান করতে: ওরা চাহেনা আরব, মারব, কোরিয়া, মোরিয়া, জাপান, মাপান নিয়ে অশান্তিতে থাকতে। আমেরিকার নিজস্ব সমস্যা অনেক অনেক; আবার এটি ভোটের বছর; এবং ১ জনও ভালো প্রার্থী নেই।

যাক, ট্রাম্প ও উহার কেবিনেট মগজ হারায়নি, সময়ের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে, যুদ্ধে যায়নি। কিন্তু আমেরিকাকে ইরানের সাথে হয়তো যুদ্ধে যেতে হবে: ইরান যদি এটম বোমা বানানোর শুরু করে, তখন যুদ্ধ হবেই হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬
২২টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×