
গতকাল সন্ধ্যায়, সুপরমার্কেট থেকে ফিরে, পার্কিং করার জন্য বাসার আশেপাশে কয়েক রাুউন্ড দিলাম, কোন পার্কিং নেই; শেষে মিটারে রেখে দিলাম; মিটারে, সন্ধ্যা ৭:০০ থেকে সকাল ৮:০০ অবধি ফ্রি; সকাল ৮:০০'টার পর গাড়ী মিটারে রাখলে, পার্কিং টিকিট কিনে গাড়ির ডানপাশে ডেসবোর্ডের উপর রেখে দিতে হয়; পার্কিং টিকিট না কিনলে, ট্রাফিক পুলিশ টিকেট দেয়, জরিমানা ৫০ ডলার। রাতে দেরীতে বাসায় ফিরলে, আমি অনেক সময় মিটারে রাখি, সকাল সকাল সরায়ে ফেলি; সমস্যা হয় না, আমি ভুলে গেলে, তখন টাকা গুনতে হয়।
আজ ভোর ৪:৩০'এ ঘুম থেকে উঠে গাড়ী সরানোর জন্য তৈরি হয়ে গেলাম; বাহিরে অন্ধকার; ভাবলাম, ব্লগটা একটু চেক করে যাই, বাহিরটা একটু আলোকিত হোক। ২/৩ টা পোষ্ট পড়ে কমেন্ট করলাম; তারপর নিজের ব্লগ এলাকায় গেলাম, ৮'টি কমেন্ট আছে; উত্তর দেয়ার দরকার। সবগুলো কমেন্ট করেছিলো একজন মাত্র ব্লগার, "দাগন ভুইয়া"; মনে হয়, ব্লগার গিয়াসুদ্দিন লিটনের কাজিন মাজিন হবে; হয়তো, আমাকে চিনে। পোষ্টে গিয়ে দেখি, এডমিন সবগুলো মুছে দিয়েছেন; ভালো, এডমিন আমার আগেই পড়ে ফেলেছেন, উনার উত্তর দেয়ার সময় ছিলো না, মনে হয়; সবগুলো কমেন্ট মুছে দিয়েছেন। আমি গিয়ে ব্লগার "দাগন ভুইয়া" সাহেবের খোঁজ-খবর নিলাম, উনি কাপুত, ফিনিতো; এখন উনি ব্লগার নুরু সাহেবের খাতায় আছেন, মনে হয়।
যাক, তারপরেও একজন আসল ব্লগারের ১'টা কমেন্ট ছিলো; উহার উত্তর দিলাম। দেখলাম, এখনো অন্ধকার, আরেকটু ব্লগিং করি; একটা পোষ্ট টাইপ করার কথা ভাবলাম; কিসের উপর লেখা যায়? আজকাল, বেশীরভাগ ব্লগার রাজনৈতিক পোষ্ট পছন্দ করেন না, তাঁদের জন্য ভুতের কাহিনী, ধর্ষণের কঠোর শাস্তি, কেয়ামতের নিদর্শন কিংবা বেরমুডা ট্রেংগেল নিয়ে লিখলে কেমন হয়? শেষে, এসব ধারণা বাদ দিলাম, আমি নিজে যা ভালোবাসিনা, সেসব নিয়ে লিখে কি হবে?
শেষে গতকালের সুপারমার্কেটের ২টা মহুর্ত নিয়ে একটা পোষ্ট লিখলাম। আমি পোষ্ট প্রকাশ করার আগে, ব্লগে কয়জন ব্লগার লগিন করা আছে দেখি; সামুর বাম প্যানেলে দেখলাম ১৮ জন ব্লগার লগিন করে আছেন, পোষ্ট পড়ার মতো আছেন ২ জন; বাকীগুলো সোনালী ও প্লাটিনাম ব্লগার, সব সময় লগিন করে বসে থাকেন, কিছু পড়েন বলে মনে হয় না। তারপরও পোষ্টটি প্রকাশ করলাম; ভাবলাম, একটা বড় কাজ হয়ে গেছে পুরো দিনের জন্য, এখন ১ কাপ চা বানিয়ে খাই। খালি চা কি করে খাই? ২'টা প্যানকেকও বানালাম; সেগুলো নিয়ে টিভির সামনে বসলাম, সিএনএন চলছে, দেখি! ৭'টার দিকে স্ত্রী উঠে নাস্তা বানাতে লেগে গেলেন, আমি মনোযোগ দিয়ে সিএনএন দেখছি; নাস্তা টাস্তা করে, একটু ফাইন্যানসিয়াল নিউজ টিউজ দেখলাম। ৯টার পর মনে পড়লো, গাড়ী তো মিটারে! গিয়ে সরায়ে ফেললাম, ৫০ ডলারের টিকিট দিয়েছে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




