
**** উহানে ভ্রমন ও চলাচল বন্ধ করার পর, ৫০ লাখ মানুষ চলাচল করে নববর্ষে যোগদান করায়, শহরের মেয়রকে পদত্যাগ করতে বাধ্য করেছে চীন সরকার। ****
চীনের উহান শহর কত্তৃপক্ষ মাত্র ১৬ ঘন্টায় ১০০০ বেডের হাসপাতালের বিল্ডিং তৈরি করে, মিলিটারীর হাতে তুলে দিয়েছে; মিলিটারীর হেলথ বিভাগ উহাকে আগামী কয়েক ঘন্টায় হাসপাতালে পরিণত করবে; আরো একটি বিল্ডিং শেষ হবে আগামী কয়েক ঘন্টায়; সর্বাধিক ৬ দিনের মাঝে তারা মোট ২টি হাসপাতাল বানাবে; সব করোনা ভাইরাস রোগীকে এই ধরণের হাসপাতাল নিয়ে আসা হবে; এগুলো বিশ্ব রেকর্ড; সাথে সাথে করোনা ভাইরাসও একটা রেকর্ড হবে, মনে হচ্ছে! এখন অবধি ৮১ জন মারা গেছে চীনে।
চীনের মিলিটারীর হাতে যদি রোগীরা পড়ে, তাদের কি অবস্হা হবে কে জানে! চীনের হাসপাতালে পংগু সন্তান জন্ম নিলে প্রায় শোনা যায় উহা মৃত জন্ম নিয়েছিলো!
এখন নিউইয়র্ক সময় সকাল ৭:১৫ (১/২৭/২০২০), আমেরিকান ষ্টক-মার্কেট ইনডেক্স-ফিউচার, ডাও জোনস প্রায় ৫০০ পয়েন্ট নীচে, নাসডাক প্রায় ২০০ পয়েন্ট নীচে, নাইযি ১০০ পয়েন্ট নীচে। মার্কেট এই অবস্হায় থাকলে আজকেই ষ্টক-মার্কেট থেকে ৩০০/৪০০ বিলিয়ন ডলার বাস্পীভুত হয়ে যাবে। সারাদিনে জাপান ও ইউরোপিয়ান সকল মার্কেট নীচে নেমেছে।
আমেরিকান সব এয়ার লাইনস ষ্টক আজকে ৩/৪ দিন পড়ছে; সাথে সাথে আমেরিকান মার্কেটে চীনের ষ্টকগুলো বেশ পড়েছে। ইতিমধ্যে তেলের দাম ৪ ডলার নীচে নেমেছে; আজকেও ১ ডলারের কাছাকাছি পড়বে।
জার্মানীসহ পুরো ইউরোপ রিসেশানের দ্বারপ্রান্তে আছে এই বছর, করোনা ভাইরাস ইউরোপের রিসেশানকে ত্বরান্বিত করবে। গত ১ বছর চীনের অর্থনীতি বেশ খারাপ অবস্হায় ছিলো; এখন চীনের রপ্তানী আরো কমে আসবে। রপ্তানী কমলে, চীন নিজেই আমদানী কমিয়ে দেবে। লাভের মাঝে থাকতে পারে কানাডা, চীনে শুকরের মাংস রপ্তানীর সুযোগ বেড়েছে।
ঢাকায় করোনা ভাইরাস ধরা পড়েছে নাকি? কোন ১ ব্লগারের পোষ্টে কমেন্ট করতে গিয়ে আমি বলেছিলাম যে, বাংলাদেশের মানুষের শরীরে এত বেশী কেমিক্যাল, ভেজাল ও ভাইরাস ঢুকেছে যে, এঁরা অনেকটা ভাইরাস-প্রুফ; বিশেষ করে ঢাকার মানুষের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলে, ভাইরাস নিজেই মারা যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






