
সাদ্দাম হোসেনের সময় ইরাকে ভোট সংগ্রহ হতো শতকরা ৯৯ ভাগ, সাদ্দাম পেতেন শতকরা ৯৮ ভাগ; বাংলাদেশেও শতকরা ৯০ ভাগের বেশী ভোট সংগ্রহ হতো এক সময়; এখন ভোট সংগ্রহ হয় শতকরা ২৫ ভাগ, বা তারও কম। ঢাকার ২ মেয়র ভোটে ভোট সংগ্রহ হবে ১৩/১৪ লাখ, ভোটার ৫৪ লাখের বেশী: শতকরা ২৫ ভাগের আশেপাশে। ভোট এত কম কেন আসছে বাক্সে? মানুষ তো আমেরিকানদের চেয়েও রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছেন; আমেরিকায় সংগৃতিত ভোটের সংখ্যা শতকরা ৪২ ভাগ থেকে ৪৭ ভাগের ভেতরেই থাকে।
বাংলাদেশে ভোটের সংখ্যা এত কমছে কেন? সবচেয়ে বড় কারণ হচ্ছে, প্রার্থীর উপর মানুষের আস্হা নেই: এবারের ঢাকার মেয়র প্রার্থীরা দুনিয়ার সব প্রতিশ্রুতি দিয়েছে, কোন কিছু বাকী ছিলো না; কিন্তু দরকারী কোন কাজের কথা বলেনি; আর যেগুলোর কথা বলেছে, সেগুলো করবে বলেও মানুষ বিশ্বাস করেনি; কারণ, বেশীরভাগ মানুষ জানে যে, এরা অসৎ, এরা মিথ্যুক, এরা অদক্ষ।
প্রার্থীদের পরে হচ্ছে সরকারের ভুমিকা; দেশের বেশীর ভাগ মানুষ মনে করে যে, সরকার ও প্রশাসন যা করছে, সেটা তাদের নিজ প্রয়োজনে, মানুষের জন্য সেখানে কিছুই নেই; সরকার প্রার্থী দিচ্ছে সরকারের সুযোগের জন্য, মানুষকে সাহায্য করার জন্য নয়। তাপস পুরোপুরি অদক্ষ এক এমপি, সে পার্লামেন্টে আছে কিনা কেহ তা জানেও না। আর পার্লামেন্টে থাকলে, সে মেয়র হতে চাইবে কেন? মনে হয়, শেখ হাসিনা উনার গোত্রের থেকে কাউকে ঢাকার মেয়র করতে চেয়েছেন; ইহা ভোটারদের জন্য উৎসাহজনক কিছু নয়।
বিএনপি'র ভোটারেরা ভোটে খুবই কম আসছে; সরকার ঢাকায় ইভিএম ব্যবহার করার প্রস্তাব করার সাথে সাথেই বিএনপি ইভিএম'এর বিরোধীতা করেছে; এবং সাথে সাথে প্রচারণা করেছে যে, "ইভিএম'এ ফলাফল বদলে দেয়া যায়"! এর ফলে, কমশিক্ষিত ও অশিক্ষিত বিএনপি ভোটারদের অবস্হা কি হয়েছে? উত্তর সোজা, ওরা বিভ্রান্ত হয়েছে ও ধরে নিয়েছে যে, ভোট দিয়ে লাভ নেই, ভোট অন্য পক্ষে চলে যাবে! বিএনপি'র বেকুবদের অবস্হা বুঝেন।
ঢাকায় মহিলা ভোটারদের উপস্হিতি পুরুষ ভোটারদের চেয়ে বেশী হওয়ার কথা; কিন্তু সম্প্রতি মহিলা ভোটারেরা ভয় পাচ্ছেন, ক্যাডারেরা টার্গেট করে কিনা! ক্যাডারেরা টার্গেট করলে, পুরো ঢাকায় না হয় ৫ জনকে জিং জিং করতে পারবে; কিন্তু কেহই ৫ জনের একজন হতে চাচ্ছেন না।
সর্বোপরি, আওয়ামী লীগের তৃণমুলের ভোটারেরা আওয়ামী লীগকে সৎ ভাবে না এখন; বিএনপি'র তৃণমুলের সাপোর্টাররা আওয়ামী লীগ-বিরোধী, কিন্তু তারা রাজনীতিতে বা বিএনপি'তে বিশ্বাস করে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






