somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন কোন দেশে নিজ টাকায় বই প্রকাশ করেন লেখকেরা?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার জানা মতে বাংলাদেশ ও ভারতে লেখকেরা নিজ টাকায় বই বের করেন; আরো অনেক দেশ আছে বাংলদেশের মতো: আজাবাইজান, বার্মা, পাকিস্তান, উজবেকিস্তান, ইত্যাদি; এসব দেশেও হয়তো লেখকেরা নিজের টাকায় বই প্রকাশ করছেন। লেখকেরা নিজ টাকায় বই প্রকাশ করাতে, অসৎ প্রকাশক শ্রেণীর উদ্ভব ঘটেছে। অন্য কোন দেশে, আমাদের বইমেলার মতো মাসব্যাপি বই বিক্রয় হয় বলে মনে হয় না; আপনাদের জানা থাকলে জানাবেন।

এবার বই মেলায় হয়তো, ৬ হাজারের মতো নতুন বই বাজারে আসবে; মাস শেষে, ১১০ টাকার মতো বই বিক্রয় হওয়ার সম্ভাবনা আছে। ১টি বইয়ের দাম গড়ে ২০০ টাকা ধরলে, ৫৫ লাখ বই বিক্রয় হবে; এই ৫৫ লাখ বইয়ের বেশীরভাগই কিনবেন ঢাকার মানুষেরা। মেলা চলার সময়, ৫ লাখ বই বাহিরের লোকেরা কিনলেও, ৫০ লাখ কিনবেন টাকার লোকেরা। ঢাকার লোকেরা বছরে ৫০ লাখ বই পড়বেন? আমার মনে হয়, অনেক বই অপঠিত থেকে যাবে।

এবারের বই মেলায়, শেখ সাহেবের উপর নাকি ২৬টা বই আসবে! শেখ সাহবের উপর ২৬টা বই লেখার মতো মানুষ এই দেশে আছে? এসব বই বিক্রি হবে?

গড়ে, ২০/২৫ হাজার টাকায় নতুন বই বের করা যায়? আমার সঠিক ধারণা নেই, যেসব ব্লগার বই বের করেছেন, তাঁরা বই প্রকাশের গড় মুল্যটা ও গড় মুল্যে কত পৃষ্ঠার বই বের করা যায়, তা সঠিক করে দেবেন, প্লীজ। নতুন লেখকদের লেখা কমপক্ষে, ৪/৫ লাখ বই অবিক্রিত থেকে যেতে পারে।

১৯ কোটী মানুষের দেশে মাত্র ৬ হাজার নতুন বই কিন্তু আসলে বেশী নয়; কিন্তু প্রকাশকের টাকায় ছাপা হয়ে, ৬০০০ নতুন লেখকের বই বিক্রয় হলে, সেটা কিন্তু বেশ বড় ধরণের ব্যাপার হতো। মাস ব্যাপী বই মেলাতে বই বিক্রয় হওয়া, নতুন লেখকদের অভিষিক্ত হওয়া, আমাদের মতো জতির জন্য গর্বের বিষয়।

আমার চোখে সমস্যা দীর্ঘদিনের, আমি পাঠ্য বইয়ের বাহিরে খুব সামান্য পরিমাণ বই পড়েছি। আমি যেই পরিমাণ পাঠ্য বই কিনেছি, সেগুলোর বিরাট অংশ এখনো আমার ঘরে আছে; এবং এইগুলোর শতকরা ৫ ভাগ পড়া হয়েছে মাত্র। বইগুলো এত বেশী পুরাতন হয়ে গেছে যে, এগুলো কেহ নিতে চাহে না, আমি ফেলেও দিতে পারি না; এগুলো নিয়ে আজ ২০ বছরেরও বেশী স্ত্রীর সাথে তর্কবিতর্ক হয়। চোখের কারণে, আমি বই পড়ি না বললেই চলে; ব্লগে আমি "বুক রিভিউ" দিইনি কোনদিন।

তবে, বাংগালীদের বই নিয়ে আমার ধারণা খুব একটা ভালো নয়; আমার ধারণা, অনেক লেখক বই লেখেন ভুল ধারণার উপর; তাঁদের বই বর্তমান বিশ্ব, বিশ্বের সংস্কৃতি, ধারণা, ভাবনাচিন্তাকে সঠিকভাবে তুলে ধরে না; বেশীরভাগ বইতে সিমানটিক ভুল (ভুল ধারণার উপর লেখা) থাকে; এসব বই পড়ে মানুষ খুব একটা উপকৃত হয় না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
৩৬টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×