somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটির ডাক নাম ছিলো পাগলী

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এইটি আমাদের পাশের গ্রামের ছোট একটি মেয়ের জীবনের ছোট একটি কাহিনী। বর্ষাকালে স্কুলে ও খামারে আসতে যেতে আমাকে ওদের বাড়ীর সামনে দিয়ে আসতে যেতে হতো; মেয়েটাকে ওর ছোটকাল থেকেই দেখে আসছি, সে পরিবারের একটা ছাগল চরায়, গাভীটাকেও দেখে; আমি যখই ওকে দেখছি, প্রতিবারই গরুঘরের মাঝে, না'হয় গরুঘরের সামনে, কিংবা মাঠে ছাগল চরাচ্ছে। সে ছোটকাল থেকে নাকি কারো সাথে তেমন কথা বলে না, মাথার চুলগুলো বাঁধে না; তার আসল নাম আমি জানতাম না, সবাই পাগলী নামে ডাকে।

আসতে যেতে, আমার সামনে পড়লে, আমি হাত নেড়ে দিই, জিজ্ঞাসা করি, "কেমন আছ"; সে একটু ম্লান-হাসি হাসে সব সময়, কোনদিনও উত্তর দেয়নি। সেবার কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে দুই দিনের মাঝে মাঠে আধা হাঁটু পানি জমে গিয়েছিল। আমি বেলা ডুবার সামান্য আগে খামারে এসেছি; দেখি, পশ্চিম ভিটার ভেঁড়ির (এক ধরণের ডাল) জমিতে অন্যদের একটি ছাগল ভেঁড়ির লতা খাচ্ছে। পাকা ভেঁড়ির ডাল তোলা হয়ে গেছে, গাছগুলো গাভীকে ও ছাগলগুলোকে খাওয়ানো হচ্ছে। এই ছাগলটা আমার চেনা, পাগলীর ছাগল; তবে এতদুর এলো কিভাবে, মাঠে পানি! আমি একটা ছোট ঢেলা ছুঁড়ে মারলাম ছাগলটার দিকে, চলে যাক; ছাগল নড়লোও না। দেখি, আমাদের পুকুর পাড়ের কলাগাছের আড়াল থেকে পাগলী বেরিয়ে এলো, বললো,
-এই, তুমি ছাগলের দিকে ঢেলা মারছো কেন? ছাগলের গায়ে পড়বে, সে বাচ্চা দিবে দুই একদিনের মাঝে।

আমি এই প্রথম মেয়েটিকে কথা বলতে শুনলাম। সে ছাগল নিয়ে চলে যাবার কথা; কিন্তু সে গেলো না, হেঁটে আমার কাছে এসে, খামারের ছোট ঘরটা দেখায়ে আমাকে বললো,
-তুমি নাকি এখানে একা থাক?
-আমি মাঝে মাঝে থাকি!
-একা একা ভয় লাগে না? আমিও আমাদের পাকঘরে একা থাকি; আমার খুব ভয় লাগে একা একা!
-পাক ঘরে কেন, বড় ঘরে যায়গা নেই?
-না, আমার জন্য যায়গা নেই; আমাদের পেছনে ধানের জমিতে রাতে শিয়াল ডাকে; ওখানে পানি জমলে ভুতেরা বাতি জ্বালায়!
-ওগুলো ভুত নয়, পানিতে ধানের নারা (ঘাস) পঁচে গ্যাস বের হয়, উহা জ্বলে।
-হ্যেঁ, তোমাকে বলছে।

সে আমার পাশ দিয়ে হেঁটে গিয়ে, ঘরের দরজার উপরের শেকল খুলে ঘরে প্রবেশ করলো; আমি ওর পেছনে পেছনে আসলাম; এই ঘরটি খুবই মজবুত করে তৈরি করা হয়েছিলো; ছোট ২টি রুম: একটা আমার, অন্যটা বুড়ামিয়ার; এখানে অন্য কেহ ভয়ে থাকে না। আমার রুমে একটা ছোট টিনে খই ছিলো, সে এক মুঠো নিয়ে খেতে লাগলো, সে বললো,
-এই ঘরটা খুবই সুন্দর, রাতে তোমার কেমন লাগে?
-তোমার নাম কি?
-পাগলী।
-ভালো নাম আছে?
-আনু।

সে আমার দুই একটা বই উল্টায়ে দেখলো, এই রুম থেকে ঐ রুমে যাচ্ছে, উপরে নীচে দেখছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছিলো, আমি বললাম,
-আনু, বেলা ডুবে গেছে, তুমি ছাগল নিয়ে বাড়ী চলে যাও।
-আমি আরেকটু থাকি?
-ঠিক আছে, থাক।
-আমি যদি রাতে এখানে তোমার পাশের কামরায় থাকতাম, আমার ভয় লাগতো না; আমি জানালা দিয়ে রাতে মাঠ দেখতাম।

ওর চোখে মুখে কেমন একটা আনন্দ! আমি বললাম,
- অন্ধকার হয়ে আসছে, তুমি বাড়ী চলে যাও।
তার মুখের আনন্দটা কোথায় যেন মিশে গেলো, সে ধীর পায়ে বেরিয়ে ছাগলটা নিয়ে চলে গেলো।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫১
২৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×