
আফগানিস্তান রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে যাবার জন্য ১৯৭৩ সালে রাজা জহির শাহকে ক্ষমতাচ্যুত করে; তাদের সেই কাংখিত রিপাবলিকের দেখা আজো মিলেনি; উল্টো দেশটি যু্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দেশটির সাথে আমেরিকাও যুক্ত, তারপরও যুদ্ধের শেষ নেই, কোনভাবেই স্হিতিশীলতা ফিরে আসেনি। আমেরিকা যেখানে যুদ্ধ করেছে, সেই দেশগুলো যুদ্ধের পর অনেক সাহায্য পেয়েছে, কয়েকটা দেশ খুবই ভালো করেছে।
আরেকটি দেশ ইয়েমেন, ইহা রাজতন্ত্রে একটি দেশ ছিলো, স্বাধীন হতে গিয়ে ২ ভাগ হলো: নর্থ ইয়েমেন(১৯৬২ - ১৯৯০), সাউথ ইয়েমেন (১৯৬৭-১৯৯০); অতপর ১ ইয়েমেন; তারপর আবার বিভক্তি, একাংশ সোস্যালিষ্ট হলো (সাউথ), অন্য অংশ ক্যাপিটেলিষ্ট (নর্থ); অতপর এক হলো, ইসলামিক হলো, কিছুতেই শান্তি নেই; এখন শিয়া-সুন্নী সমস্যা; শিয়াদের অস্ত্র দিচ্ছে ইরান, সুন্নীদের হয়ে বোমা ফেলে যাচ্ছিল সৌদী আরব। সুখ শান্তির মুখ দেখলো না মানুষগুলো। দিনের ২টার পর, দেশের ৯০ ভাগ পুরুষ ও ৭০ ভাগ নারী মাতাল থাকে।
সুখ-শান্তির আশায় বাংলাদেশের ৩০ লাখ মানুষ প্রাণ দিলেন; সুখ শান্তির আশা যারা দিয়েছিলেন, ওরা নিজেরাই জানতো না সুখ শান্তির মুলমন্ত্র। বাংলাদেশের মানুষের সংগ্রাম ছিলো মিলিটারীর বিরুদ্ধে; এত মানুষের প্রানের বিনিয়মে অর্জিত দেশটিকে মিলিটারীই দখল করে নিলো। দেশটা কোনভাবে স্বনির্ভর হতে পারলো না, কেহই চেষ্টা করে দেখেনি। একজন শিক্ষিত মানুষ দেশটিকে স্বনির্ভর কথা বলে না।
বার্মা বৃটিশ কলোনী থেকে বের হলো ১৯৪৮ সালে; দেশটি প্রাকৃটিক সম্পদে ভরপুর ছিলো, মানুষ ছিলো না; আজো মাত্র ৬ কোটি মানুষ; এত সম্পদ থাকার পরও নিজের পায়ে দাঁড়াতে পারেনি মিলিটারীর কারণে। ১৯৫৮ সালের ভোটে, ততকালীন সময়ের নেতা ইউ নু ধর্মীয়দের আস্কারা দেয়; ধর্মীয়রা দেশের জন্য কখনো ভালো নয়, ওরা ভোটে গন্ডগোল করে; সেই ছুতো ধরে ১৯৬২ সাল মিলিটারী ক্ষমতা দখল করে নেয়; এখনো ওরাই দেশ চালাচ্ছে। সম্পদের-ভরা দেশের মানুষ আরব ও চীনাদের দাসে পরিণত হয়েছে।
মিসরের মানুষগুলো আরবদের মাঝে খুই মডারেট ছিলো; তারা এখন আরব হলেও, ওদের নিজস্ব সংস্কৃতি ছিলো, যার ফলে, ওখানে কখনো বেদুইনদের মতো গোত্র সমস্যা ছিলো না। জামাল নাসের দেশটিক এগিয়ে নেয়ার জন্য বিরাট প্রোগ্রামও নিয়েছিলেন; ভুল করলেন 'যুদ্ধ করে প্যালেষ্টাইন প্রতিষ্টা করতে গিয়ে'; এতে তিনি ইউএন , আমেরিকা ও ইউরোপের বিপক্ষে অবস্হান নেন ও সেনা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েন; সেটা মিশরকে আজকের অবস্হানে এনেছে; এখন পিরামিড দেখো ও মিলিটারীর রেশন কার্ডে আমােরিকান আটা খাও।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২০ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



