
বাংলাদেশে শিক্ষকেরা সবচেয়ে কম বেতন পেয়ে থাকেন; এরপরও এঁরা বেতন পাওয়া নাগরিকদের মাঝে সবচেয়ে বুদ্ধিমান গ্রুপ; বর্তমানে রাজনোতিক ও ধর্মীয়ভাবে এঁরা বিভক্ত; ফলে, এরা রাজনৈতিকভাবে বা সমাজিকভাবে বড় একটা শক্তি নন; যেহেতু বাংগালীরা রাজনীতিতে দুর্বল, এরা রাজনৈতিকভাবে বিভক্ত হলে, এদের মাঝে ঐক্য আনা অনেকটা অসম্ভব ব্যাপার। কিন্তু অর্থনৈতিক কারণে এঁদের বড় অংশকে এক করা সম্ভব।
বাংলাদেশে সবচেয়ে ভালো আয় করেন ডাক্তারেরা; কিন্তু এঁদের বড় অংশ বিবিধভাবে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেন না; জাতির স্বাস্হ্যের দায়িত্ব এঁরা নেন না, পকেটের খবর রাখেন। সামাজিক গ্রুপ হিসেবে এঁরা দেশের মানুষের সন্মান অর্জন করতে পারেননি; কিন্তু এদের নিজের পকেট মোটামুটি ভারি; বর্তমানে এদের একটা অংশ কালো টাকারও মালিক। এরা যদি একটি অর্থনৈতিক সংস্হা গঠন করে দেশে সাধারণ মানুষের জন্য চাকুরী সৃষ্টি করতে নামেন, এরা ভালো করবেন।
বাংলাদেশে সবচেয়ে জ্ঞানী গ্রুপ হচ্ছেন ইন্জিনিয়াররা, এদের মাঝে বেকারও আছেন; আছেন অর্ধ বেকার; কিন্তু এরাই সরকারী ও বেসরকারী কর্পরেশনগুলোর সবচেয়ে শক্ত ভিত, এরা কর্পোরেশনগুলোকে চালু রাখেন। এদের মাঝে সততা কম, কিন্তু এরা দেশের অর্থনীতির চালিকা শক্তি; এরা যদি একটা অর্থনৈতিক সমিতি করেন এবং বিনিয়োগ করেন, দেশের মানুষ উপকৃত হবেন, এদের পড়ালেখার উদ্দেশ্যটা কাজে লাগবে।
ব্যাংকারেরা টাকা বুঝেন; বাংলাদেশের ব্যাংকের উপরের লেভেলের কর্মকর্তাগণ জাতির বুদ্ধিমান ডাকাত; এরা জাতীয় ব্যাংকগুলোকে ডাকাতীর অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে ৫০ বছর। কিন্তু মধ্য লেভেল ও অন্য কর্মচারীরা দেশের ও বিশ্বের ফাইন্যান্স মোটামুটি বুঝেন; এরা অর্থনৈতিক সমিতি করলে ও জাতিকে সাহায্য করার জন্য বিনিয়োগ করলে জাতি উপকৃত হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



