somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ ছেড়ে যাবেন না; ব্লগ ছাড়লে আপনাকে কেহ চিনবেন না।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে, আমার একটা পোষ্টে ব্লগার জাহিদ হাসান কমেন্ট করে জানায়েছেন যে, তিনি ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন; আমি না করেছি। উনাকে সম্প্রতি জেনারেল করা হয়েছে, সেটা হয়তো উনাকে হতাশ করেছে; সামান্য হতাশা থেকে ব্লগ ছেড়ে যাওয়া ভুল হবে; আমাকে কত শতবার জেনারেল করা হয়েছে, সাময়িকভাবে ব্যান করা হয়েছে, কমেন্ট ব্যান করা হয়েছে, সেটার হিসেব রাখতে হলে, আমার একজন কেবাণীর দরকার হবে; কিংবা ব্লগার নুরু সাহেবকে ভলনটিয়ার হিসেবে নিতে হবে; আমার ৬টা নিক চলে গেছে; ব্লগার মিরোরডডল আমার একটা নিক নিয়ে প্রায়ই কথা বলেন, "খেলাঘর"; এই নিকটা নাকি উনার কাছে খুবই সুন্দর লাগে; আমি সব ব্লগেই শুরু করেছিলাম একটি নিক দিয়ে, "ফারমার"; যখনই ঐ নিকটা চলে যেতো, আমার সামান্য খরাপ লাগতো; কিন্তু উহার জন্য হতাশ হইনি, "চাঁদগাজী" নিকটা শুনতে খারাপ নয়!

আমার নিক হারানো নিয়ে, সামুতে কিছু ব্লগার আমাকে ভৎসনা করেন, উনাদের ভাষ্য হলো, আমি ভালো ব্লগার হলে আমার নিক চলে যায় কেন, আমি জেনারেল হই কেন? আমি উনাদের বলেছি যে, আমি ভালো ব্লগার নই, সাধারণ ব্লগার! গতকালও একজন বলেছেন যে, আমি উল্টাপাল্টা কমেন্ট করি, পরে এডমিনদের কাছে "কান্নাকাটি" করি, স্যরি বলে পোষ্ট দিই; আমি ভুল করলে, সব সময় "স্যরি" বলতে প্রস্তত; উহাকে কান্নাকাটি হিসেবে নিলেও আমার লজ্জা লাগে না, ভুল করেছি, স্যরি বলেছি, আমি পরিস্কার।

জেনারেল, ফেনারেল, ব্যান ম্যান, কমেন্ট ব্যান খেয়ে ব্লগ ছাড়বেন না; ব্লগের বাহিরে আপনাকে কেহ লেখক ও বুদ্ধিমান মানুষ হিসেবে চেনার কথা নয়; সবাই আপনাকে ওদের মতো একজন মানুষ হিসেবে নেবেন মাত্র; ইহা উৎসাহের ব্যাপার নয়।

ব্লগ ছেড়ে আপনি সর্বাধিক ফেইসবুকে যেতে পারবেন; আমার ধারণা, ফেইসবুকের লোকেরা নিজেদের নিয়ে খুশী নন, ওখানে কেহ আপনার লেখা পড়েও দেখবেন না, তার আগেই লাইক দিয়ে দেবেন; আজকাল ব্লগেও অনেকেই না পড়ে, আগে লাইক দিয়ে, কিংবা পোষ্ট প্রিয়তে নিয়ে, ঘোষনা দিয়ে চলে যান, পরে সময় করে এসে পড়ে মন্তব্য করবেন; মুদী দোকানে বাকী কেনার কাষ্টমার।

বাংলাদেশে মানুষ বেশী, শিক্ষিত কম, ব্লগার তার চেয়েও কম; অর্থাৎ আপনি খুবই বিরল প্রজাতির বাংগালী, যাঁরা একটি নতুন জেনারেশন, যাঁরা মুক্তমনা, যাঁরা লজক্যালী ভাবেন, নিজেদের ভাবনাকে রিফাইন করেন, যাঁরা আধুনিক মানুষ। ব্লগ ছেড়ে গেলে আপনি একজন সাধারণ বাংগালী মাত্র, আপনি ইহা চান?
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২১
৪১টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×