
***** আপডেট: ১১/০৭/২০২০, শনিবার, সকাল ১১:২৭, সিএনএন জো বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। ****
বেশীরভাগ বাংলাদেশী নাগরিক আমেরিকার প্রেসিডেন্ট, ট্রাম্পের পতন চেয়ে আসছিলেন; নির্বাচনে তাই ঘটতে যাচ্ছে; মনে হয়, পুরো বাংগালী জাতি এতে উৎসাহিত; সামান্য কয়েকজন বাংগালী লোকজন ট্রাম্পের এক মহা গুণ খুঁজে বের করেছেন, "ট্রাম্প নতুন করে কোন যুদ্ধ শুরু করেনি"। ট্রাম্প আসলে ইরান ও উত্তর কোরিয়াকে নিজের ইচ্ছার বিপক্ষে সহ্য করতে বাধ্য হয়েছে, যুদ্ধে যেতে পারেনি; যুদ্ধে যাবার সুযোগ থাকলে, সে ইরান ও কিম জং'কে সহ্য করতো না।
মিথ্যুক ট্রাম্প জীবনে কখনো পরাজয়কে মেনে নেয়নি, পিতার কারণে ধনী হওয়ায়, সে আইনের ফাঁক দিয়ে সব সময় জয়ী হয়ে এসেছে; সে ন্যায় অন্যায় বুঝে না, তাকে জিততেই হবে; আমেরিকার মতো দেশে ভোটে পরাজিত হয়েও তাকে জিততে হবে। তবে, ভোটে পরাজিত হয়েও জিতার ব্যাপারটা তার আয়ত্বের বাহিরে, বাবাজী শীঘ্রইসেটা বুঝতে পারবেন। সব আইনী প্রক্রিয়া শেষ করে, ইলেকশান কমিশন যখন জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করবে, এবং জানুয়ারীর ২০ তারিখ আসবে, উহাকে কান ধরে হোয়াইট হাউস থেকে বের করা হবে, উহার বউ'এর হাঁড়িপাতিল রাস্তায় ফেলে দেয়া হবে।
আজ অবধি, ট্রাম্পের বাহিনী ১০টি মামলা করেছে, মামলার বিষয় হলো, "ভোট গণনা বন্ধ কর"; আমেরিকা ভোট গণনা বন্ধ করেনি। ভোটের রাতে (৩ তারিখ ), ভোট গণনা চলাকালে, ট্রাম্প নিজকে বিজয়ী ঘোষণা করে জয়ী হয়ে গেছে; কিন্তু এখনো ৬ রাজ্যে ভোট গণনা চলছে। ৩ তারিখে যখন ট্রাম্প নিজকে বিজয়ী ঘোষণা করেছে, পেনসিলভানিয়া রাজ্যে সে প্রায় ৬ লাখ ভোটে এগিয়ে ছিলো; আজকে, ৭ই নভেম্বর সকালে, পেনসিলভানিয়ায় বাইডেন ২৮ হাজার ভোটে সামনে এগিয়ে আছে; একা এই রাজ্যের ভোট যোগ হলে বাইডেন জয়ী হয়ে যাবে।
ট্রাম্প আজীবন প্রতারণা করে জয়ী হয়ে আসছিলো, এবারই ১ম বার সে ধরা খেয়েছে, মনে হয়; সে ভীত। সে ভীত: করোনায় যত মানুষ প্রাণ হারায়েছেন, ইহার জন্য তাকে দায়ী করা হতে পারে; সে নিজের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য ধরা খেতে পারে; প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে নিজের ব্যবসায় জড়িত থাকার জন্য তাকে ধরা হতে পারে। এসব থেকে মুক্তি পেতে, মামলা করে সে বাইডেন ও ডেমোক্রেটদের উপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা উহাকে নিরাপদ প্রস্হানের সুযোগ করে দেয়।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



