
আজকে সকাল সাড়ে ১১'টায়, সিএনএন'এ জো বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার সাথে সাথে আমেরিকার সব শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন; সবচেয়ে বেশী মানুষ জড়ো হয় হোয়াইট হাউসের চারিপাশে; বিকেলে ওখানে লাখের মতো মানুষ উপস্হিত ছিলেন; মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছেন; অবস্হা দেখে মনে হচ্ছিল, আমেরিকা নতুন করে স্বাধীনতা পেয়েছে। সবচেয়ে ভালো প্লাকার্ডে লেখা ছিলো, "বাইডেন-হেরিসকে অভিনন্দন", কিছু প্লাকার্ডে অনেক খারাপ কথা লিখা ছিলো, একটাতে লেখা ছিলো, "ট্রাম্প, এখুনি হোয়াইট হাউস ছাড়ো"।
এখন, রাত সাড়ে ১১টা; এখনো ৩/৪ হাজার মানুষ হোয়াইট হাউজের চারিপাশে আড্ডা দিচ্ছে, নাচগান করছে, শ্লোগান দিচ্ছে; ভেতরে, ট্রাম্পু নিশ্চয় রাগে ও ভয়ে কাঁপছে।
গত ১০০ বছরে, কোন ভোট বা কোন বিজয়ে, আমেরিকার এত মানুষ একই সাথে রাস্তায় নেমে আসেননি; তারা রাস্তায় নেমেছিলেন অনেকবার প্রতিবাদ করতে।
শেখ হাসিনার শেষ নির্বাচনে মানুষ খুশীতে উৎফুল্ল হয়ে রাস্তায় নেমেছিলেন? মানুষ কিন্তু ১৯৭০ সালের নির্বাচনের ফল শুনে ও ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দুপুরে সবাই রাস্তায় নেমে এসেছিলেন! শেখ হাসিনার শেষ নির্বাচনে যদি মানুষ রাস্তায় না নেমে থাকে, শেখ হাসিনার নাম ইতিহাসে খারাপ মানুষ হিসেবে লিখা থাকবে।
বাংলার মানুষ কোন নির্বাচনের ফলাফলের দিনে, কোন স্বাধীনতা দিবসের সকালে, কিংবা কোন বিজয় দিবসের সকালে এখন রাস্তায় নামেন? যদি না নেমে থাকেন, শেখ হাসিনার উচিত ক্ষমতা থেকে সরে যাওয়া। হয়তো, উনার ক্ষমতা ছেড়ে দেয়ার দিন মানুষ রাস্তায় নেমে আসবে, কি বলেন?
একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে বাংলায়, শেখ হাসিনা যদি ক্ষমতা ছেড়ে দিতে চায়, বাংলায় কোন দল কি আছে, যারা ক্ষমতার ভার নিতে পারবে?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



