
বৃটেনের ৭ দিন পর, আজ আমেরিকান ড্রাগ এডমিনিষ্ট্রেশন ফাইজার/বিওনটেক ভ্যাকসিন অনুমোদন করেছে; আমেরিকা ৭ দিন পেছনে পড়ার কারণ, ট্রাম্পের গন্ডগোল; আগামীকাল থেকে যদি টিকা দেয়া শুরু করে, ইহার ফলাফল দেখতে কমপক্ষে ২ মাস সময় লেগে যাবে। আমেরিকা ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনেছে ফাইজার থেকে; এতে ৫০ মিলিয়ন মানুষ (জনপ্রতি ২ ডোজ ) ৩সপ্তাহের মাঝে ভ্যাকসিন নেয়ার কথা।
আমেরিকার বড় সমস্যা হতে পারে, শতকরা ৩০ ভাগ মানুষ টিকা না নেয়ার সম্ভাবনা আছে; এদের একাংশ হবে ট্রাম্পের অন্ধ অনুসারী ও অন্ধ ধর্মীয়রা; এরপর হচ্ছে, ইহুদীদের একটা অংশ। আমেরিকাকে কমপক্ষে আরো ৪০০ মিলিয়ন ডোজ কিনতে হবে।
বাংলাদেশ হয়তো ফাইজারের টিকা ২০২১ সালে পাবে না; কিনতে চাইলেও না পাবার সম্ভাবনা আছে; মনে হয়, আমেরিকা, ইউরোপ, জাপান, অষ্ট্রেলিয়াকে দেয়ার পর, বাংলাদেশ বা অন্য গরীব দেশগুলোকে ২০২১ সালের মাঝে টিকা সরবরাহ করা ফাইজারের পক্ষে সম্ভব হবে না। তবে, এসব দেশ দরকারের বেশী কেনার জন্য চুক্তি করেছে। এদের অনেকেই নিজেদের টিকা থেকে কিছু টিকা বিশ্ব স্বাস্হ্য সংস্হাকে দিবে; সেই ক্ষেত্রে বাংলাদেশ ও অন্যান্য ৩য় বিশ্বের দেশ কিছু পরিমাণ টিকা পেতে পারে।
শেখ হাসিনার সরকার ফাইজার, কিংবা মডের্নার টিকার জন্য চুক্তি করেছে বলে মনে হয় না; ইহা মারাত্মক ভুল। শুরু থেকে সরকার করোনা নিয়ে সঠিক পদক্ষেপ নিলে টিকা কেনার দরকার হতো না; কমপক্ষে, জাতির ২ বিলিয়ন ডলার বেঁচে যেতো; সেই টাকাগুলো চাকুরী সৃষ্টি বা শিক্ষার জন্য ব্যয় করতে পারতো; এখব বেকুবীর সেলামী দেবে, কিংবা ভিক্ষা করে বেড়াবে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


