
আমেরিকার সাদা নাগরিকদের মাঝে শতকরা ৬৪ জন টিকা নেবেন, আফ্রিকান আমেরিকানরা শতকরা ৪৫ জন ও হিসপানিকরা শতকরা ৫৫ জন টিকা নেয়ার সম্ভাবনা আছে; হেসিডিক ইহুদীরা শতকরা ১০০ জনই টিকা নেবে না; মুরমান খৃষ্টান, সাউদার্ণ বেফটিষ্টরা মুখে কিছু বলছে না, কিন্তু তাদের একটা অংশও টিকা নেবে না; সব মিলে আমেরিকার ৩ ভাগের ১ ভাগ মানুষ টিকা নেবে না; যারা টিকা না নেয়ার সম্ভাবনা, তারা আবার মাস্কও পরে না; ফলে, আমেরিকা থেকে মহামারী সহসা বিদায় না নেয়ার সম্ভাবনা আছে।
বড় আশা হচ্ছে, বাইডেন ক্ষমতা নেয়ার পর, অবস্হা বদলাতে পারে; সোমবার (১২/১৪/২০) ইলেকটোরাল কলেজ ভোট হবে, বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, জানুয়ারীর ২২ তারিখে তিনি ক্ষমতা পাবেন। ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাবার পর, বাইডেনের আসল জনপ্রিয়তা বুঝা যাবে; বাইডেন দুর্বল কেন্ডিডেট ছিলেন, এবং উনার ছেলের একটা ব্যাপার এফবিআই দেখছে, সেটা যদি আদালতে যায়, বাইডেনের জনপ্রিয়তা দ্রুত কমে যেতে পারে; জনপ্রিয়তা কমলে, মানুষ উনার কথায় খুব একটা পাত্তা দেবেন না।
ট্রাম্পকে করোনা দৈত্য বলা যায়, সে একা যেই পরিমাণ বিশৃংখলার জন্ম দিয়েছে, তাতেই আমেরিকা করোনার কাছে পরাজিত হয়েছে; আবার, করোনা তাকেও পরাজিত হতে সাহায্য করেছে; সে যদি প্রতিদিন মাস্ক পরে টিভিতে আসতো, বাইডেন তার অর্ধেক ভোট পেতো। একা ট্রাম্পের কারণে আমেরিকার ৩ লাখ মানুষ প্রাণ হারায়েছে, দেশ অর্থনৈতিকভাবে ১০ বছর ভুগবে; আগামী পুরো বছরও ৩ কোটী মানুষ বেকার থাকবেন, দেশে দারিদ্রতা বাড়বে।
আগামীকাল থেকে টিকা দেয়া শুরু হওয়ার সম্ভাবনা; কিন্তু দেশের শতকরা ৩৩ ভাগ নাগরিক যদি টিকা না নেয়, ২০২১ সালের মাঝে মহামারী হয়তো বিলুপ্ত হবে না; মৃত্যুর হার হয়তো জানুয়ারীর মাঝ থেকে কমে আসবে; কিন্তু ভাইরাস হয়তো আরো বছর খানেক থেকে যেতে পারে আমেরিকায়।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


