somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনাকে আর ভয় পাচ্ছি না, লক্ষন খারাপ না'তো?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত বছর জুলাই মাস থেকে করোনাকে আর ভয় পাচ্ছি না, ইহা ভালো কি খারাপ, ব্লগার নুরু সাহেব থেকে জানার দরকার আছে, মনে হয়। আমরা ৭ জন বাংগালী মোটামুটি আড্ডা টাড্ডা দিই মাঝে মাঝে, এর মাঝে ৬ জনের করোনা হয়ে ভালো হয়ে গেছে, বাকী আছি আমি; অবশ্য, তাদের বয়স মোটামুটি ৫৫ বছরের নীচে। গত জুলাই থেকে, আমি সব যায়গায় যাচ্ছি, বাজার করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, করোনা যে আছে, অনেকটা কেমন যেন ভুলে গেছি।

গত বছর ফেব্রুয়ারী মাসে করোনার খবর পাবার পর, সামুতে লেখার আগেই আমার সাথীদের হুশিয়ার করেছি; পরে সামু থেকে যা জেনেছি, তাদের সবাইকে সব জানিয়েছি; কিন্তু লাভ হয়নি, সবার করোনা হয়ে গেছে; মনে হয়, আমি যা বলেছি, তাদের এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেছে।

৪ জন বাংগালী সমাজসেবক গত বছর মে'মাস থেকে জুনের ভেতর, বয়স্ক হিসেবে আমার খোঁজখবর নিয়েছেন; কষ্টের কথা হলো, এঁদের মাঝে ৩ জন করোনার কাছে পরাজিত হয়েছেন। আমার খোঁজ খবর নেয়ার সময়, আমি উনাদের বলছিলাম যে, এখন মানুষ থেকে দুরে থাকতে; সবাই ভুল করে আমাকে একই কথা বলেছিলেন, করোনাকে মানুষ অকারণ বেশী ভয় করছেন; এখন আমাও ভয় কেটে যাওয়াতে নিজের কাছেই যেন কেমন কেমন লাগছে; এদিকে দেখছি নুরু সাহেব 'জার্নি বাই লন্চ' করে, ইলিশ খাচ্ছেন।

আমাদের কাছাকাছি, কালো এলাকায় "ওয়াক-ইন" টিকা দিচ্ছে; এক বাংগালী বয়স্ক মানুষ ২ দিন গিয়ে ফেরত এসেছেন; উনার বয়স ৬৫ বছর হয়নি, ৬৪ বছর ৮ মাস, ৪ মাসের হেরফেরে টিকা পাচ্ছেন না; ট্যাক্সি ভাড়াগুলোও বৃথা গেছে; উনার ইংরেজী সমস্যা আছে। গত সপ্তাহে আমি উনাকে নিয়ে গেলাম, আমি ভেবেছিলাম, বুঝায়ে বললে চলবে, উনার ডায়াবেটিস আছে। সকাল খুব ভোরে গেছি, কাউয়া ডাকার আগেই; দেখি লাইন নেই; দরজায় একজন সিকিউরিটির লোক কাগজ দেখে লোক ঢুকানোর কাজ করছে, সে না করে দিলো; আমি বললাম,
-আমি কোন সুপারভাইজারকে একটু বুঝায়ে বলি লোকটার ডায়েবেটিস আছে, আরো ২ দিন এসে ফেরত গেছে।

সে আমাকে ভেতরে যেতে দেবে না। আমি অনুরোধ করলাম, সুপারভাইজারকে ডেকে দিতে; সে আমাকে বলে,
-এখন সুপারভাইজার ব্যস্ত, ৪টার পর এসো।
-তুমি দরজায় দাঁড়ায়ে আছো, তুমি কি করে দেখছ যে, সুপারভাইজার ব্যস্ত?
-আমার যা বলার আছে, বলেছি, এখন যাও।

দরজায় বড় করে লাথি মারলাম; সে চীৎকার করে আরো সিকিউরিটি ডাকলো; ২ জন এসে উপস্হিত; আমার ও ওদের চীৎকারে সুপারভাইজার টাইপের একজন বেরিয়ে আসলো। সুপারভাইজার আমাকে লক্ষ্য করে বললো,
-তুমি এই ভোরে এখানে চীৎকার দিচ্ছ কেন?

আমি ব্যাপারটা বললাম, এবং বললাম যে, সিকিউরিটি আমাকে ভেতরে গিয়ে তোমার সাথে কথা বলতে দিচ্ছে না, এবং তোমাকে ডেকেও দিচ্ছে না, তাই চীৎকার দিচ্ছি। সে বললো,

-চীৎকার দেয়ার কারণে তোমাকে টিক দেয়া হবে না।
-আমার টিকার দরকার নেই; তুমি ১০/২০টা টিকা নিয়ে বসে থাক; তারপরও করোনা তোমাকে খুঁজে বের করবে।

আরো মাইল দশেক দুরে গিয়ে, ঐ লোকটার টিকার ব্যবস্হা করলাম; লোকটা আমাকে বলেন,
-ভাই, আপনি তো মারামারি লেগে যাচ্ছিলেন।
-ইহার দরকার ছিলো।

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৬
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×