somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদ্রাসা শিক্ষা ব্যবস্হা কেন চালু আছে?

১২ ই মার্চ, ২০২১ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ সাহেবের ছেলেমেয়েরা, শেখ হাসিনার ছেলেমেয়েরা, তাজউদ্দিন সাহেবের ছেলেমেয়েরা, জেনারেল জিয়ার ছেলেমেয়েরা, এরশাদের ছেলেমেয়েরা, সাইফুর রহমানের ছেলেমেয়েরা, মাল মুহিতের ছেলেমেয়েরা, দীপুমনির ছেলেমেয়েরা কেন মাদ্রাসায় পড়েনি? কোন সেক্রেটারীর ছেলেমেয়ে, সালমান রহমানের পরিবারের কেহ মাদ্রাসায় পড়ালেখা করে? তা'হলে, দেশে মাদ্রাসা কেন চালু আছে, এবং সেখানে যেই ৫০ লাখ ছেলেমেয়ে পড়ালেখা করেছে, এরা কাহাদের ছেলেমেয়ে? মাদ্রাসার এসব ছেলেমেয়ে কি সেক্রেটারীদের বাচ্চাদের সাথে বসে একই ক্লাশে পড়তে চাহে না?

এমন কোন ব্লগার আছেন, যার ছেলেমেয়ে মাদ্রাসায় যায়, কিংবা ভবিষ্যতে যেতে পারে? সেদিন আমি এক ব্লগারকে ইংগিতে বলেছিলাম যে, তিনি মাদ্রাসায় পড়েছেন; তিনি রেগে মেগে আগুন আমার উপর; কিন্তু আমি বিবিধ সময় দেখেছি, তিনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্হার পক্ষে।

আমার চাচা (বাবার চাচাতো ভাই ) ছিলেন মাদ্রাসার শিক্ষক ও ভালো চাষী; উনার ২ ছেলে কোনদিন মাদ্রাসায় যাননি, সরাসরি রেগুলার স্কুল-কলেজ, ইউনিভার্সিটি।

আমার পাশেই খুবই বড় একটি মসজিদ আছে; এই মসজিদের প্রায়ই ইউরোপ থেকে মওলানা ইত্যাদি আসেন। একবার বেশ কয়েকজন ইন্জিনিয়ার এসেছিলেন; তাদের মাঝে ১ জন ছিলেন পাকিস্তানী বংশোদ্ভুত; তিনি তখন রিটায়ার্ড, মুসলামনদের হেদায়েতের কাজে নিয়োজিত। উনার ১ ছেলে লন্ডন সিটির সরকারে বড় চাকুরী করেন, সিভিল ইন্জিনিয়ার; মেয়েও সিভিল ইন্জিনিয়ারিং'এ পিএইচডি, মেয়ের কন্সাল্টিং ফার্ম আছে। মসজিদ থেকে সেইবার ৫/৬টি ছেলে কোরানে হাফেজ হয়েছিলেন। এই লোকটি এসব ছেলেদের উদ্দেশ্য বক্তব্য রাখলেন, বক্তব্য আমেরিকার অন্য পড়ালেখাকে "কুফরী শিক্ষা" আখ্যা দিলেন।

আপনারা নিশ্চয় জানেন, এখন ঢাকা মেডিক্যাল কলেজে কাহাদের ছেলেমেয়েরা পড়ে; সরকার ঢাকা মেডিক্যালের জন্য বছরে ৩/৪ কোটী টাকা ব্যয় করে; কিন্তু একটি কওমী মাদ্রাসার জন্য ৩ লাখ টাকাও ব্যয় করতে হয় না। কওমীতে এতিম কিংবা হত দরিদ্রদের ছেলেমেয়েরা পড়ে; পড়ে মানে পড়ে, এই পড়ার কোন মুল্য আছে, এদের কোন পেশা আছে? কোন বাচ্চাকে স্কুল ও মাদ্রাসায় পড়ার চয়েস দিলে, কোন বাচ্চা মাদ্রাসায় যাবে? দীপু নির ছেলেেয়রা ঠিকই ডাক্তার ইন্জিনিয়ার হবে, মাদ্রাসার এরা কি হবে?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২১ রাত ৩:১৫
৩৫টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×