
আজ অবধি, সামুর ৬ জন ব্লগারের সাথে আামার দেখা হয়েছে, এঁদের ১ জন জানেননি যে, আমি চাঁদগাজী। আরেক ব্লগার আমাকে দেখে গেছেন কাজের যায়গায় এসে; কিন্তু নিজের পরিচয় দেননি। সম্প্রতি এক পোষ্টে, আমার ১ মন্তব্যের উত্তরে, আমার নিক সম্পর্কে পোষ্টের লেখক নিজের ধারণা তুলে ধরেছেন; মনে হয়, তিনি আমার মন্তব্য পছন্দ করেননি; মিলায়ে দেখুন তো, এই লেখকের কথাবার্তা আপনার ধারণার সাথে মিলে কিনা? নীচে কোটেশনেের মাঝে দেয়া অংশটুকু সেই ব্লগারের লেখা:
"চাঁদগাজী নিকটা যে, বা যারা চালান তার উদ্দেশ্যে -
ভাই, মানুষ নিক থেকে ব্লগিং করে নিজের পরিচয় গোপন রাখতে। নিক থেকে ব্লগিং করে নিজের বয়স, পরিচয়, অবস্থান, পেশা - এগুলো নিয়ে কথা বলতে থাকা একধরনের প্রতারণা।
আপনি, বা আপনারা, যে বা যারা মিলে এই চাঁদগাজী নিকটা চালান, আমি আপনাদের কাছে জানতে চাই, কেন আপনারা বারবার চাঁদগাজী একজন বুড়ো মানুষ, চাঁদগাজী অ্যামেরিকায় থাকে, চাঁদগাজী ইঞ্জিনিয়ার ছিল, চাঁদগাজী মুক্তিযোদ্ধা - এই সমস্ত কল্পকথা তৈরি করছেন, এবং ধোঁকা দিচ্ছেন ব্লগের বাকি সবাইকে? এটা একটা অপরাধ। আপনার, আপনাদের বোঝা উচিৎ।
আপনাদের বোঝা উচিৎ, যখন, আপনি একটা ফেইক আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করে দাবী করবেন সে বয়স্ক মুক্তিযোদ্ধা, তখন তার অনেক অসৌজন্যতামূলক আচরণের বিরোধিতা চাইলেও করা যায় না। তখন সেটা বয়স্ক মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হিসেবে দেখা হবে।
এই মন্তব্য যারা পড়বেন, এই ব্লগের ব্লগাররা, তাদের অনুরোধ, চাঁদগাজী নিকের নামে যে সমস্ত মিথ, কল্পকথা তৈরি করা হয়েছে, নিকটিকে সেগুলোর নিরিখে ডিল করবেন না। আমার দুঃখ লাগে এটা দেখলে যে, ব্লগের অনেক বয়স্ক ব্লগাররাও বিশ্বাস করেছেন, ধোঁকা খেয়েছেন, এবং মেনে নিয়েছেন সরল মনে যে - এই নিকটা একটা বয়স্ক মুক্তিযোদ্ধার। এটা একটা ধোঁকাবাজি, জালিয়াতি।
একজন বয়স্ক লোক দিনে ১৮ - ২০ ঘণ্টা অ্যাকটিভ ব্লগিং করে, এটা একটা বিশ্বাসযোগ্য কথা? তার পরিবারের লোকজন কি তাকে দেখে না? এই ধরনের উত্তেজক মন্তব্য করে প্রায়ই গালি খায়, সেটা তাদের চোখে পড়ে না? আমি আমার বাবার সোশ্যাল মিডিয়ায় ঝগড়াঝাটির উপক্রম হলে প্রায়ই ইন্টারভিন করি, এবং বাবাকে থামাই। চাঁদগাজী নিকের পরিচালক যদি আসলেই বৃদ্ধ হয়ে থাকে, তার পরিবারের কেউ খেয়াল করে না যে সে দিনে এতো লম্বা সময় পিসি / ল্যাপটপের সামনে বসে কি করে?
আমার ব্যক্তিগত ধারনা এক বা একাধিক চ্যাংড়া ছেলেপেলে মিলে এই নিকটা চালায়। তারা ঢাকা নিবাসী। "
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২১ রাত ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




